কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ মার্চ ২০২৫, ০৬:০৮ এএম
অনলাইন সংস্করণ

স্বৈরাচারের দোসরদের সঙ্গে নতুন দোসর তৈরি হয়েছে : আমিনুল হক

রাজধানীতে ইফতার ও ঈদ উপহার সামগ্রী বিতরণকালে বক্তব্য দেন আমিনুল হক। ছবি : কালবেলা
রাজধানীতে ইফতার ও ঈদ উপহার সামগ্রী বিতরণকালে বক্তব্য দেন আমিনুল হক। ছবি : কালবেলা

দেশে গত ৫ আগস্টের পরে আওয়ামী স্বৈরাচার শেখ হাসিনার দোসরদের সঙ্গে আরও কিছু নতুন দোসর তৈরি হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক।

তিনি বলেন, স্বৈরাচারের এ নতুন দোসররা ক্ষমতার মোহে পরে গেছে। ক্ষমতার লোভ সামলাতে না পেরে তারা বিভিন্ন জায়গায় দেশের রাষ্ট্র কাঠামো সংস্কার ও স্বৈরাচার শেখ হাসিনাসহ তার দোসরদের বিচারের পরে নির্বাচনের কথা বলছেন।

বুধবার (২৬ মার্চ) দিনব্যাপী রাজধানীর পল্লবী রুপনগর থানার ৬ টি স্থানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দুস্থ ও অসহায় মানুষের মাঝে ইফতার ও ঈদ উপহার সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় আমিনুল হক বলেন, আমরা দৃঢ় ভাবে বলতে চাই স্বৈরাচার শেখ হাসিনার বিচার প্রক্রিয়ার সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নাই। বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামো সংস্কারের সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নাই।

এ ছাড়া তিনি অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে বলেন, আপনারা সংস্কার চাচ্ছেন গত ৫ ই আগস্টের পরে। আর বিএনপি সংস্কার চেয়েছে ১৩ জুলাই ২০২৩ সালে। প্রায় দুই বছর আগেই আমাদের দলের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সংস্কারের কথা বলেছেন।

তিনি আরও বলেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া। যা যুগের পর যুগ চলবে। সমস্যা থাকবে তার সমাধান হবে। সমস্যা তৈরি হবে সমাধান হবে কিন্তু সংস্কার বা স্বৈরাচার শেখ হাসিনার বিচারের সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই বা থাকতে পারে না।

বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, বিএনপি সবসময় বিশ্বাস করে জনগণই হচ্ছে সব ক্ষমতার উৎস। সেই ক্ষমতার উৎসকে ধারণ করে জনগণের প্রতি বিশ্বাস ও আস্থা রেখে বিএনপির প্রত্যেকটি কর্মকাণ্ড দলের প্রত্যেকটি কর্মপরিকল্পনা হচ্ছে সাধারণ মানুষকে নিয়ে। সাধারণ মানুষকে সঙ্গে নিয়েই বিএনপি এগিয়ে যেতে চায়।

তিনি আরও বলেন, মানুষ ভোট দিতে চায়। নির্বাচনের মাধ্যমেই দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে এবং সেই জনগণের সরকারই পরিপূর্ণভাবে বাংলাদেশের রাষ্ট্র কাঠামো সংস্কার করবে। পরিপূর্ণভাবে রাষ্ট্র কাঠামো পুনর্গঠন করবে এবং স্বৈরাচার শেখ হাসিনাসহ তার দোসরদের বিচারের আওতায় আনবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ দেখে পালানোর চেষ্টা, ‘ছাদ থেকে পড়ে’ আ.লীগ নেতার মৃত্যু

১০ দিনে দ্রুত বাড়তে পারে নদ-নদীর পানি, বন্যার শঙ্কা

মধ্যপ্রাচ্য একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির দিকে এগিয়ে যাচ্ছে : ভ্যান্স 

ব্রাজিল সমর্থককে এআই দিয়ে আর্জেন্টিনার জার্সি পরিয়ে ট্রল, যুবককে লিগ্যাল নোটিশ

আশাশুনিতে ‘গোপন বৈঠক’ থেকে গ্রেপ্তার ৬

চমেক হাসপাতালে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বিরুদ্ধে মামলা

২০২৬ বিশ্বকাপের শীর্ষে রোনালদো, মেসি কোথায়?

দুই বছর পর আবারও ওটিটিতে অপূর্ব

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশনের উদ্যোগে আন্তর্জাতিক যোগ দিবস পালন

যুবদল নেতার ছুরিকাঘাতে শিবির নেতা নিহত

১০

গ্রুপ পর্বে পয়েন্ট সমান হলে কে যাবে নকআউটে, যা বলছে ফিফার নতুন নিয়ম

১১

লেবাননে ইরানি প্রক্সিরা না থামলে আবারও হামলা হবে: ট্রাম্প

১২

বহিষ্কৃত শিবির নেতা জিসান ২ দিনের রিমান্ডে

১৩

পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীতে এসএসসি বিরাশিয়ানের প্রাণবন্ত আয়োজন

১৪

যোগ দিবসে কলকাতায় মোদির যোগাসনচর্চা 

১৫

আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ লেখা, জানেন কি এর রহস্য?

১৬

মহশূন্যেও বিশ্বকাপ-জ্বর! স্পেস স্টেশনে ফুটবল সম্ভব?

১৭

চমেক হাসপাতালকে রোগীবান্ধব করতে মেয়রের তাগিদ

১৮

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা জারি

১৯

মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা

২০
X