কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ মার্চ ২০২৫, ০৯:২৩ পিএম
আপডেট : ২৯ মার্চ ২০২৫, ১২:১৩ এএম
অনলাইন সংস্করণ

ধানের শীষ যিনি পাবেন তার সঙ্গে একত্রে কাজ করব : কফিল উদ্দিন

গরিব ও দুস্থদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক কফিল উদ্দিন আহমেদ। ছবি : সংগৃহীত
গরিব ও দুস্থদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক কফিল উদ্দিন আহমেদ। ছবি : সংগৃহীত

আগামী জাতীয় নির্বাচনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঢাকা-১৮ আসনে যাকেই ধানের শীষ উপহার দিবেন, তার সঙ্গে একত্রে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও রশিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম. কফিল উদ্দিন আহমেদ।

একইসঙ্গে ঢাকা-১৮ আসনে বিএনপির এই মনোনয়নপ্রত্যাশী বলেন, আমরা একসঙ্গে কাজ করে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করব।

শুক্রবার (২৮ মার্চ) সকালে রাজধানীর দক্ষিণখানের মোল্লারটেকে রশিদ গ্রুপের উদ্যোগে গরিব ও দুস্থদের মাঝে ঈদ উপহারসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কফিল উদ্দিন এ সব কথা বলেন।

ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক কফিল উদ্দিন আহমেদ আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রতিটি পাড়া-মহল্লায় অসহায়-দরিদ্র মানুষের মাঝে ঈদ উপহারসামগ্রী পৌঁছে দেওয়ার নির্দেশনা দিয়েছেন। আমি আপনাদের জন্য ঈদ উপহার সামগ্রী নিয়ে এসেছি। দোয়া করবেন, আমি যেন সব সময় পাশে থেকে আপনাদের জন্য কাজ করতে পারি। কারণ, বিএনপি গণমানুষের দল, জনগণের জন্যই বিএনপির রাজনীতি।

এ সময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য দোয়া চান তিনি। ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য ও রশিদ গ্রুপের চেয়ারম্যান মো. মোতালেব হোসেন রতনের সভাপতিত্বে অনুষ্ঠানে দক্ষিণখান থানা বিএনপির সাবেক সভাপতি সাহাবুদ্দিন সাগরসহ অন্যরা উপস্থিত ছিলেন।

এর আগে ২৭ মার্চ উত্তরখানের হেলাল মার্কেটের সামনে ‘নাঈম হোসেন রানার’ উদ্যোগে গরিব ও দুস্থদের মাঝে ঈদ উপহারসামগ্রী বিতরণ করা হয়। এছাড়া গত ২১ মার্চ দক্ষিণখানে ফায়দাবাদ মধ্যপাড়া হাজি শুকুর আলী মাদ্রাসা সংলগ্ন মাঠে রশিদ গ্রুপের উদ্যোগে কয়েকশ অসহায়-দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী হিসেবে শাড়ি-লুঙ্গি বিতরণ করা হয়।

কালবেলা/এসওআর/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রাবাসে নারীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ

লায়ন্স ক্লাব অব ঢাকা রয়্যাল গ্রিনের নেতৃত্বে আবুল হাসান ও আশফাক

জামালপুরে পৃথক মামলায় একজনের মৃত্যুদণ্ড ও ৩ জনের যাবজ্জীবন

অনিয়মের অভিযোগে ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন অ্যান্ডি বার্নহ্যাম

পাহাড়ি ঢলে ভেসে গেল বিদ্যালয়

আর্জেন্টিনাকে কাঁদানো ফেরান তোরেসের জীবনের গল্প

শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালুর সময় জানালেন বেবিচক চেয়ারম্যান

আসামি ধরতে টিনের চালে পুলিশ

নতুন পে-স্কেলের গেজেট বাস্তবায়ন প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে

১০

১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

১১

আর্জেন্টিনার হারে মাথা ন্যাড়া করে সমর্থন ছাড়লেন ২ যুবক

১২

যুক্তরাষ্ট্রের সঙ্গে পূর্ণমাত্রার যুদ্ধে রয়েছে ইরান: পেজেশকিয়ান

১৩

সড়ক নয়, যেন ময়লার ভাগাড়: স্বাস্থ্যঝুঁকিতে স্থানীয়রা

১৪

পরিচালক শাহীন, টুটুল, গাজী মাহবুবের নামে জিডি, মানহানি মামলার প্রস্তুতি

১৫

সিএনএন-এর বিশ্লেষণ / মার্কিন হামলা প্রতিহত ও পাল্টা আঘাত হানতে সক্ষম ইরান

১৬

আশুলিয়ায় ডিবির বিশেষ অভিযান / হাজার লিটার চোলাই মদ ও ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

১৭

ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হাত মিলিয়েছিলেন লামিন ইয়ামাল

১৮

একটানা বসে কাজ করার অভ্যাস কি ক্যানসারের ঝুঁকি বাড়ায়?

১৯

‘যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করায় তা আর বাস্তবায়ন করবে না ইরান’

২০
X