কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ জুন ২০২৩, ০৬:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

স্বাধীন সংবাদ প্রচারে সরকার হস্তক্ষেপ করছে না : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।
তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

স্বাধীনভাবে সংবাদ প্রচারের ক্ষেত্রে বর্তমান সরকার কোনো রকম হস্তক্ষেপ করছে না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। তবে কোনো গণমাধ্যমে দেশ বিরোধী সংবাদ প্রচার বা মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রচারের অভিযোগ পাওয়া গেলে তা বন্ধের পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও জানান মন্ত্রী।

বৃহস্পতিবার (১৫ জুন) জাতীয় সংসদের প্রশ্নোত্তরে পৃথক প্রশ্নের জবাবে ড. হাছান মাহমুদ এ কথা বলেন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপন করা হয়।

জাতীয় পার্টির সৈয়দ আবু হোসেনের প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রসার মন্ত্রী জানান, সরকার অনুমোদিত ১৮৭টি অনলাইন নিউজ পোর্টালের মধ্যে ১৭৯টি অনলাইন নিউজপোর্টাল ১৭৭টি দৈনিক পত্রিকার অনলাইন পোর্টালের মধ্যে ১৫৫টি দৈনিক পত্রিকার অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধন প্রদান করা হয়েছে। একই সময়ে ১৫টির মধ্যে ১৪টি টিভি চ্যানেলের অনলাইন পোর্টালকে নিবন্ধন সনদ প্রদান করা হয়েছে।

এ সংসদ সদস্যের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, সংবাদপত্র এবং সাংবাদিকবান্ধব বর্তমান সরকার সংবাদপত্রের স্বাধীনতা রক্ষায় খুবই আন্তরিক। প্রিন্ট মিডিয়ায় স্বাধীনভাবে সংবাদ প্রচারের ক্ষেত্রে এ সরকার কোনো রকম হস্তক্ষেপ করছে না এবং এই সেক্টরের মান উন্নয়নের লক্ষ্যে নানামুখী কার্যক্রমগ্রহণ অব্যাহত রেখেছে।

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট হতে ২০১৫-১৬ অর্থ বছর থেকে মে ২০২৩ পর্যন্ত সারা দেশে অসুস্থ, অসচ্ছল ও দুর্ঘটনয় আহত ও মৃত তিন হাজার ২৩৯ জন সাংবাদিক ও পরিবারের সদস্যদের মাঝে ২৮ কোটি ৭৪ লাখ ৫০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়েছে বলেও মন্ত্রী জানান। এ ছাড়া করোনাকালীন বিশেষ সহায়তার অংশ হিসেবে ৯ হাজার ৪৩৩ জন সাংবাদিক ও পরিবারের মাঝে ৯ কোটি ৪৩ লাখ ৩০ হাজার টাকা বিতরণ করা হয়েছে।

সরকারি দলের আহসানুল ইসলামের (টিটো) প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, কোন সংবাদপত্রের বা অনলাইন ভিত্তিক পোর্টালে দেশ বিরোধী সংবাদ প্রচার বা মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রচারের অভিযোগ পাওয়া গেলে তা বন্ধের পদক্ষেপ গ্রহণ করা হবে।

নজরুল ইসলাম বাবুর প্রশ্নের জবাবে ড. হাছান বলেন, গণমাধ্যমবান্ধব সরকারের উদার সম্প্রচার নীতিমালার কারণে বর্তমান সরকার বেসরকারি খাতে ৪৮টি টেলিভিশন চ্যানেল, ১৪টি আইপি টিভি এবং ৩৬৭ টি নিউজ পোর্টলের অনুমতি দেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কারও কাছে মাথা নত করতে রাজনীতি করি না: খোরশেদ আলম

ইউরোপিয়ান ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান মকবুল তিন দিনের রিমান্ডে

মহিলা কলেজে চাকরি করায় পদ হারালেন জামায়াত নেতা

নারীকাণ্ডে বহিষ্কার এমপি নজরুলের বিষয়ে যে তথ্য জানালেন ইসি আনোয়ারুল

সৌদি আরবের ওপর হুতিদের নৌ অবরোধ, নিন্দা জানাল ঢাকা

টাঙ্গাইলে হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

ফাইনালে কেমন ছিল রেফারিং? এবার মুখ খুললেন মেসিদের কোচ

‘বহিষ্কার’ আর ‘পদত্যাগ’ এক নয়, গাজী নজরুলকে নিয়ে ভিন্ন ব্যাখ্যা জ্যোতির্ময় বড়ুয়ার 

ভিডিওকাণ্ডে জামায়াত নেতা দল থেকে বহিষ্কার, শ্যামনগরে মিষ্টি বিতরণ

১০

ইরান যুদ্ধে মধ্যস্থতার পর যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান

১১

চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির বার্তা

১২

ইসলামে নৈতিক স্খলনের শাস্তি কী?

১৩

জাল টাকার মামলায় হাজিরা দিতে এসে জাল নোটসহ ফের গ্রেপ্তার

১৪

এমপি নজরুলসহ ৫ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা চালকের, একজন কারাগারে

১৫

কিস্তি ক্রেতা স্বামীর মৃত্যু, স্ত্রীকে ওয়ালটন প্লাজার লাখ টাকার আর্থিক সহায়তা

১৬

‘অন্য সবকিছু ভুলে যাও’ কেন বলেছিলেন মেসি, জানাল আর্জেন্টিনার গণমাধ্যম

১৭

ইউপি নির্বাচনের সময় জানালেন মন্ত্রী

১৮

শিল্পকলায় চার দিনব্যাপী বাঁশরী নজরুল নাট্যোৎসব

১৯

জর্ডানে মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি

২০
X