কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩১ মার্চ ২০২৫, ১১:২৯ পিএম
অনলাইন সংস্করণ

জুলাই গণঅভ্যুত্থানে আহত পরিবারের পাশে থাকবে বিএনপি : আমিনুল হক

আহতদের দেখতে হাসপাতালে আমিনুল হক। ছবি : সংগৃহীত
আহতদের দেখতে হাসপাতালে আমিনুল হক। ছবি : সংগৃহীত

বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন যোদ্ধাদের মাঝে ঈদের উপহার বিতরণ করেছে বিএনপি।

সোমবার (৩১ মার্চ) ঈদের দিন দুপুরে প্রকৌশলীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স,বাংলাদেশের (এ্যাব) পক্ষ থেকে বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল পুনর্বাসন প্রাতিষ্ঠান (পঙ্গু হাসপাতাল) ও জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে পৃথকভাবে ১৬০ জনের হাতে ঈদ উপহার তুলে দেন।

এ সময় আমিনুল হক বলেন, জুলাই গণঅভ্যুত্থানে নিহত ও আহত হওয়া পরিবারের সদস্যরা একা নয়। আমরা সব সময় এই পরিবার এর পাশে থাকব। জনগণের ভোটে নির্বাচিত হয়ে বিএনপি সরকার গঠন করলে সব শহীদ ও আহত পরিবারকে সর্বাত্মক সহযোগিতা করবে বিএনপি সরকার।

এ সময় জুলাই গণঅভ্যুত্থানে আহতরা ও তাদের পরিবারের সদস্যরা বিএনপি নেদের কাছে পেয়ে উৎসাহিত হয়ে ওঠেন।

ঈদ উপহার বিতরণকালে এ সময় উপস্থিত ছিলেন বিএনপি ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেন, এ বি এমএ রাজ্জাক, গাজী রেজওয়ানুল হোসেন রিয়াজ, মো. শাহ আলম, মাহাবুব আলম মন্টু, এ্যাবের সদ্য সাবেক মহাসচিব প্রকৌশলী আলমগীর হাছিন আহমেদ, সাবেক সহসভাপতি প্রকৌশলী মোস্তফা-ই-জামান সেলিম (সিআইপি), প্রকৌশলী মো. হেলাল উদ্দিন তালুকদার, প্রকৌশলী এ টি এম তানভিরুল হাসান তমাল, সাবেক সিনিয়র যুগ্ম মহাসচিব প্রকৌশলী আসাদুজ্জামান চুন্নু, সাবেক প্রচার সম্পাদক প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঞ্চল্যকর শিশু তাবাসসুম ধর্ষণ মামলায় আসামির মৃত্যুদণ্ড

মায়ের জন্য অ্যাম্বুলেন্স পাইনি, তবু প্রতিশোধ চাই না: প্রধানমন্ত্রী

বাসের ধাক্কায় ইউপি সচিব নিহত

পর্তুগালে অনিশ্চয়তায় অভিবাসী শ্রমিকরা, চলছে চিরুনি অভিযান

সবার পায়ে গোলাপি জুতা, মেসির পায়ে কেন সাদা?  

‘সিলেটবাসীর দরকার, ডিসি সারওয়ার’

ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

নাটকের পর এবার ওটিটিতে কাজ করার ইঙ্গিত দিলেন জিম

আইসিএপিপির স্থায়ী কমিটির সদস্য হলেন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ

যুবদল নেতা সজিবের বহিষ্কারাদেশ প্রত্যাহার দাবি

১০

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা

১১

প্রায় ৫০ বছর পর ভিসা ফি পাঁচ গুণ বাড়াল জাপান

১২

বাংলাদেশ-মালয়েশিয়া বৈঠকে তিন সমঝোতা চুক্তি স্বাক্ষর

১৩

ড্রেসিংরুমে চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়ল ইরান

১৪

মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ, পাশে মিলল লাল শাড়ি

১৫

‘ব্রেকিং ব্যাড’ খ্যাত হলিউড তারকার ইসলাম গ্রহণ

১৬

হারপিক ঢেলে ‘আর্জেন্টিনার জার্সি’ বানাল ব্রাজিল সমর্থকরা

১৭

উচ্চশিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে শিক্ষক প্রশিক্ষণ সিরিজ শুরু করল ইউল্যাব

১৮

মাদক সেবনের অভিযোগে সিনিয়র-জুনিয়রের সংঘর্ষ, হাসপাতালে উভয় শিক্ষার্থী

১৯

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পর কত কমল তেলের দাম?

২০
X