কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ এপ্রিল ২০২৫, ০২:২৭ এএম
অনলাইন সংস্করণ

বিএনপি নেতাকর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করলেন খালেদা জিয়া

লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন খালেদা জিয়া। ছবি : সংগৃহীত
লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন খালেদা জিয়া। ছবি : সংগৃহীত

এবার দীর্ঘদিন পর নিজ পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করেছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। পাশাপাশি ঈদের এই খুশির দিনে নিজ দলের নেতাকর্মী ও বিশিষ্টজনদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন তিনি।

সোমবার (৩১ মার্চ) রাত ৯টায় গুলশানে চেয়ারপারসের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।

এসময় খালেদা জিয়া নেতাকর্মীদের খোঁজ খবর নেন এবং সবাইকে ঈদের শুভেচ্ছা জানান। খালেদা জিয়া সঙ্গে এসময় তার বড় ছেলে তারেক রহমান ও চিকিৎসক ডা. এজেডএম জাহিদ উপস্থিত ছিলেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতাকর্মীদের পক্ষ থেকে খালেদা জিয়া ও তারেক রহমানকে শুভেচ্ছা জানান। এসময় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু উপস্থিত ছিলেন।

এছাড়াও বিএনপি ভাইস চেয়ারম্যান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য, যুগ্ম-মহাসচিব, সাংগঠনিক সম্পাদক, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।

উল্লেখ্য, গত ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যান খালেদা জিয়া। এরপর তাকে লন্ডন ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা নেওয়ার পর বর্তমানে লন্ডনে বড় ছেলে তারেক রহমানের বাসায় অবস্থান করছেন খালেদা জিয়া।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিল-আর্জেন্টিনা নয়, ইব্রাহিমোভিচের মতে বিশ্বকাপ জিততে পারে যে দল

বাংলাদেশে ক্রাউডফান্ডিং প্ল্যাটফর্ম ‘একশো’ -এর যাত্রা শুরু

বাংলাদেশিদের সমর্থন চাইলেন মার্কিন রাষ্ট্রদূত

হিজাব ছাড়া গান, ইরানি গায়িকাকে ৭৪ দোররা মারার নির্দেশ

নজরুলের গানে মুখর বারহাট্টা, ‘কাণ্ডারী হুঁশিয়ার’ শতবর্ষে দিনব্যাপী কর্মশালা

শ্রীরামচন্দ্রের প্রতিকৃতি অবমাননার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ

লিবিয়া উপকূলে ভেসে এলো ১৫ অভিবাসীর মরদেহ

ফরিদপুরে জিয়াউর রহমানের খনন করা খালে বাঁধ, বিপাকে কয়েক হাজার কৃষক

বাবা দিবসের বিশেষ নাটক ‘বাবার ডায়েরি’

ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে করা যাবে যেসব কাজ

১০

বিয়ের ৬ মাস পার না হতেই লাশ হয়ে ফিরলেন কাজল রেখা

১১

ডিজিটাল রূপান্তরের নতুন বাস্তবতা নিয়ে ‘১২তম ডিজিটাল সামিট’ অনুষ্ঠিত

১২

গৃহকর্মীকে হত্যা, স্ত্রীসহ পাউবোর অতিরিক্ত প্রধান প্রকৌশলী সবিবুর রিমান্ডে

১৩

বিশ্বকাপের মাঝে অবসর ভেঙে ফিরলেন রোনালদিনহো

১৪

‘এই লড়াইয়ে যদি আপনাদের পতন হয়, আমাদের কিছু করার থাকবে না’

১৫

জুলাই-আগস্টের বিচারে ধীরগতি, আলামত নষ্ট হতে পারে : শিশির মনির

১৬

আবারও হরমুজ প্রণালি বন্ধ করল ইরান 

১৭

বিশ্বকাপের মঞ্চে ছেলের জোড়া গোল দেখে কাঁদলেন মা

১৮

বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পাশে মাটি লুট, সমাধানে ‘বৃষ্টির অপেক্ষায়’ ইউএনও!

১৯

হিমালয়ে ওঠেও বাবার মতো উঁচু কিছু দেখেননি বাবর আলী

২০
X