কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৫, ০৮:২৩ পিএম
অনলাইন সংস্করণ

মাওলানা আতাউল্লাহ হাফেজ্জীর মৃত্যুতে হেফাজতে ইসলামের শোক

হেফাজতে ইসলাম বাংলাদেশের লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স
হেফাজতে ইসলাম বাংলাদেশের লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স

বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা আতাউল্লাহ হাফেজ্জীর (রহ.) মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ্ মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান।

শুক্রবার (৪ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতারা এ শোক জানান।

নেতারা শোক বার্তায় বলেন, আল্লামা শাহ্ আতাউল্লাহ ইবনে হাফেজ্জী (রহ.) হেফাজতে ইসলাম বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির, আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের প্রধান উপদেষ্টা, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির ও জামিয়া নূরিয়া কামরাঙ্গীরচরের সুযোগ্য মুহতামিম ছিলেন। তিনি একসঙ্গে দ্বীনি বহু গুরু দায়িত্ব নিষ্ঠার সঙ্গে জীবনের শেষ দিন পর্যন্ত আঞ্জাম দিয়ে গেছেন।

তারা আরও বলেন, উপমহাদেশের প্রখ্যাত বুজুর্গ হজরত মুহাম্মাদুল্লাহ হাফেজ্জী হুজুর (রহ.)-এর সর্বকনিষ্ঠ সাহেবজাদা ছিলেন আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী (রহ.)। তিনি একজন বিদগ্ধ আলেম, খ্যাতিমান ইসলামী চিন্তাবিদ, নিরহংকারী, সাহসী ও স্পষ্টভাষী একজন নীতিবান ব্যক্তি হিসেবে সবার আস্থাভাজন ছিলেন। তিনি ইসলামি রাজনীতি, নববী শিক্ষার প্রচার-প্রসার, সমাজ সংস্কার এবং খেলাফত প্রতিষ্ঠার আন্দোলনে এক অবিচল সংগ্রামী নেতা ছিলেন। তিনি দ্বীনি শিক্ষা ও সমাজসেবায় আত্মনিয়োগ করেছেন। তার একনিষ্ঠ মেহনতে দেশব্যাপী অসংখ্য আলেম ও দ্বীনের খাদেম তৈরি হয়েছে। যারা আজ অবিচলভাবে ইসলামের বহুবিধ খেদমত করে যাচ্ছেন।

নেতারা আরও বলেন, আমরা আল্লামা আতাউল্লাহ ইবনে হাফেজ্জী (রহ.)-কে রাজপথে বাতিলের বিরুদ্ধে বলিষ্ঠ আন্দোলনকারী ও আপসহীন নেতা হিসেবে পেয়েছি। তিনি আমৃত্যু ইমানি প্রতিটি আন্দোলন ও সংগ্রামে সামনের সারিতে থেকে অগ্রণী ভূমিকা করে গেছেন। তার ইন্তেকালে বাংলাদেশ আজ একজন জ্ঞানগর্ভ আলেম ও উম্মাহ দরদী এক রাহবারকে হারালো।

আমরা মহান আল্লাহর দরবারে দোয়া করি- তিনি যেন মরহুমের সব দ্বীনি খেদমত কবুল করেন, জীবনের সব ভুল-ত্রুটি ক্ষমা করে তাকে জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ মাকাম দান করেন। একইসঙ্গে তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, সহকর্মী বন্ধু-বান্ধব, শাগরেদ ও মুহিব্বিনসহ সব সুহৃদ-শুভাকাঙ্ক্ষীদের ধৈর্য ধারণের তাওফিক দান করেন।

প্রসঙ্গত, মাওলানা হাফেজ ক্বারি আতাউল্লাহ হাফেজ্জী, রাজধানীর কামরাঙ্গীরচর নিজ মাদ্রাসা জামেয়া নুরিয়ায় আজ বেলা ১১টার পর ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১০

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১১

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১২

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৩

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৪

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৫

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৬

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৭

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১৮

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১৯

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

২০
X