কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৫, ০৭:৩৩ এএম
অনলাইন সংস্করণ

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে এবি পার্টির বৈঠক আজ

আমার বাংলাদেশ পার্টির লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স
আমার বাংলাদেশ পার্টির লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) আনুষ্ঠানিক বৈঠক আজ। সোমবার (০৭ এপ্রিল) বিকেল ৩টায় জাতীয় সংসদের এলডি হলে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক (প্রচার বিভাগ) আনোয়ার সাদাত টুটুল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

এবি পার্টির পক্ষ থেকে দলের চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর নেতৃত্বে ১০ সদস্যদের প্রতিনিধিদলকে ইতোমধ্যে সভায় অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ড. আলী রিয়াজসহ অন্য সদস্যরা এ সভায় উপস্থিত থাকবেন।

উল্লেখ্য, ৫টি সংস্কার কমিশনের পক্ষ থেকে বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের গুরুত্বপূর্ণ ১৬৬টি সুপারিশের মধ্যে ১০৮টি বিষয়ে একমত পোষণ করে গত ১৭ মার্চ জাতীয় ঐকমত্য কমিশনের কাছে নিজেদের মতামত দিয়েছে এবি পার্টি। এতে ৩২টি সুপারিশের বিষয়ে দ্বিমত এবং ২৬টি বিষয়ে আংশিক একমত জানিয়ে লিখিত মতামত কমিশনের কাছে জমা দিয়েছিল তারা।

পাঁচটি সংস্কার কমিশনের গুরুত্বপূর্ণ ১৬৬টি সুপারিশের বিষয়ে মতামত চেয়ে এর আগে ৬ মার্চ ৩৭টি রাজনৈতিক দল ও জোটের কাছে ‘স্প্রেড শিট’ (ছক আকারে) পাঠিয়েছিল ঐকমত্য কমিশন। আগামীকালের সভায় এবি পার্টির দ্বিমত ও আংশিক একমত প্রকাশ করা বিষয়গুলো নিয়ে আলোচনা হতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১০

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১১

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১২

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১৩

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১৪

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

১৫

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

১৬

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

১৭

ইয়াবাসহ আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাওন কারাগারে

১৮

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের প্রথম দফা শেষ

১৯

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

২০
X