কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৫, ০৯:১৭ পিএম
আপডেট : ০৭ এপ্রিল ২০২৫, ০৯:১৯ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করতে হবে : রাশেদ প্রধান

জাগপা আয়োজিত নীরব প্রতিবাদী অবস্থান কর্মসূচিতে দলটির নেতাকর্মীরা। ছবি : কালবেলা
জাগপা আয়োজিত নীরব প্রতিবাদী অবস্থান কর্মসূচিতে দলটির নেতাকর্মীরা। ছবি : কালবেলা

ফিলিস্তিনে পরিচালিত বর্বরতা ও গণহত্যার প্রতিবাদে ইসরায়েলের পণ্য বর্জন এবং তাদের সঙ্গে অর্থনৈতিক ও কূটনৈতিকসহ সব সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানিয়েছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান।

ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে গাজাবাসীর ডাকে বিশ্বব্যাপী ধর্মঘটের প্রতি সংহতি জানিয়ে সোমবার (০৭ এপ্রিল) বিকেলে রাজধানীর পল্টন এলাকায় জাগপা আয়োজিত নীরব প্রতিবাদী অবস্থান কর্মসূচিতে এ আহ্বান জানান তিনি।

রাশেদ প্রধান বলেন, ফিলিস্তিনের মজলুম জনগণের প্রতি ইসরায়েলের বর্বর গণহত্যা আমাদের ব্যথিত করেছে, আমরা বাকরুদ্ধ। কিন্তু চুপ থাকলে চলবে না, ফিলিস্তিনের মজলুম জনগণের পক্ষে আমাদের সবাইকে একসঙ্গে আওয়াজ তুলতে হবে। ফ্যাসিস্ট শেখ হাসিনা ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্ক স্থাপন করেছিলেন। গোপনে ইসরায়েল থেকে অস্ত্র কিনতেন, আমাদের পাসপোর্ট নিয়ে ইসরায়েল ভ্রমণের অনুমোদন দিয়েছিলেন। আমাদের এখন ইসরায়েলের পণ্য বর্জন করতে হবে, তাদের সঙ্গে অর্থনৈতিক এবং কূটনৈতিকসহ সব সম্পর্ক ছিন্ন করতে হবে।

তিনি বলেন, আমরা ফিলিস্তিনের পক্ষে জিহাদ করতে পারছি না। তাই ফিলিস্তিনের পক্ষে প্রতিবাদ করতে হবে, দোয়া করতে হবে এবং সহযোগিতা করতে হবে। ফিলিস্তিনের মানুষ মানবেতর জীবনযাপন করছে। সশরীরে অথবা বিকাশ ডোনেশনের মাধ্যমে আপনারা সামর্থ্য অনুযায়ী বাংলাদেশে অবস্থিত ফিলিস্তিন দূতাবাসে সহায়তা করবেন। মনে রাখবেন- এই যুদ্ধ শুধু গাজাবাসীর নয়, এই যুদ্ধ বিশ্বের প্রতিটি বিবেকবান মানুষের।

কর্মসূচিতে আরও অংশগ্রহণ করেন জাগপার সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন ফিরোজ, সহসাংগঠনিক সম্পাদক নাসির উদ্দীন, যুব জাগপার সভাপতি নজরুল ইসলাম বাবলু, শ্রমিক জাগপার সভাপতি আসাদুজ্জামান বাবুল, ঢাকা জেলা জাগপার সহসভাপতি জিয়াউল আনোয়ার, যুগ্ম সাধারণ সম্পাদক ওলিউল আনোয়ার, যুব জাগপার ক্রীড়া সম্পাদক জনি নন্দীসহ প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশালে বদ্ধ ঘরে কেক কেটে আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

স্কটল্যান্ডের বিপক্ষে কি খেলবেন নেইমার? 

দেশের ১৫ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কসংকেত

‘সিলেটে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে বন্যার আশঙ্কা, প্রস্তুত সিসিক’ 

প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে গিয়ে ধরা

হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত, পরিস্থিতি এখন ভালো রয়েছে: ট্রাম্প

বিএম কলেজে ছাত্রদলের দুই গ্রুপের হামলা, উত্তপ্ত ক্যাম্পাস

হালান্ডের জোড়া গোলে নকআউটে নরওয়ে

২৩ জুন / ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

ক্লোসাকে ছুঁয়ে মেসির পিছু ছুটছেন এমবাপ্পে

১০

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ 

১১

সেনেগালকে গোলবন্যায় ভাসাচ্ছে নরওয়ে

১২

ইরাককে নিয়ে ছেলেখেলা করে পরের রাউন্ডে ফ্রান্স

১৩

দীর্ঘ বিরতির পর ফের শুরু ফ্রান্স-ইরাক ম্যাচ

১৪

সেনেগালের মুখোমুখি নরওয়ে, বিশ্বমঞ্চে লড়াইয়ে নামলেন হালান্ড-মানে

১৫

দেশে আজ ভ্যাটসহ স্বর্ণ কিনতে পকেট থেকে খসবে যত টাকা

১৬

নতুন পে-স্কেল, নিম্ন গ্রেডের কর্মীদের জন্য বড় সুসংবাদ

১৭

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স-ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

১৮

বিশ্বমঞ্চে নতুন কীর্তি / মাত্র ২৭ বছরেই ব্রাজিল কিংবদন্তিকে স্পর্শ করলেন এমবাপ্পে

১৯

বিশ্বকাপ জিতেছে ২ বার, তবু তাদের জার্সিতে কেন চারটি স্টার? রহস্যটা কী?

২০
X