কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৫, ১১:৪০ পিএম
অনলাইন সংস্করণ

পাকিস্তানের জাতীয় দিবসের কর্মসূচিতে জামায়াতের প্রতিনিধি দল

পাকিস্তানের হাইকমিশনারের সঙ্গে সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। ছবি : সংগৃহীত
পাকিস্তানের হাইকমিশনারের সঙ্গে সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। ছবি : সংগৃহীত

ইসলামিক রিপাবলিক অব পাকিস্তানের জাতীয় দিবসে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিনিধি দল অংশগ্রহণ করেছে।

রোববার (১২ এপ্রিল) সন্ধ্যায় বাংলাদেশে অবস্থিত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমাদ মারুফের আমন্ত্রণে জামায়াতে ইসলামীর নায়েবে আমির সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমানের নেতৃত্বে এই প্রতিনিধি দল একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন।

প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন সংগঠনের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাছুম, মাওলানা রফিকুল ইসলাম খান, মাওলানা আবদুল হালিম, অ্যাডভোকেট মোয়াযযম হোসাইন হেলাল ও অ্যাডভোকেট এহসান মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুল এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন।

এ ছাড়া অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কূটনীতিক, রাজনৈতিক নেতারা, অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তারা, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে দলের আমির ডা. শফিকুর রহমানের পক্ষ থেকে একটি শুভেচ্ছাবাণী পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমদ মারুফের কাছে হস্তান্তর করেন সংগঠনের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গেলাম পরওয়ার।

এ সময় প্রতিনিধি দল পাকিস্তান ও বাংলাদেশের মাঝে বিরাজমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

ইয়াবাসহ আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাওন কারাগারে

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের প্রথম দফা শেষ

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

ডেঙ্গুতে এক দিনে ২ নারীর মৃত্যু

১০

ডিসি সারওয়ার প্রত্যাহার / মাজার ভক্তদের দাবি, ‘ওলির সঙ্গে বেয়াদবির খেসারত’

১১

কক্সবাজারে বাড়ছে এইচআইভি রোগী, ৯৩ শতাংশই রোহিঙ্গা

১২

নরসিংদীতে বজ্রপাতে ৩ মাদ্রাসা ছাত্রের মৃত্যু

১৩

প্রিয় ভারতীয় ও পাকিস্তানি ব্যক্তির নাম জানালেন ভ্যান্স

১৪

জাবির আবাসিক হলে চুরির অভিযোগে এক নারীকে পুলিশে সোপর্দ

১৫

সিলেটের প্রত্যাহার হওয়া ডিসি সারওয়ারকে বহাল রাখার দাবি

১৬

‘সাতক্ষীরায় প্রতিদিন ১ ইউনিট বিদ্যুৎ সাশ্রয়ে বছরে বাঁচতে পারে ৩০৪ কোটি টাকা’

১৭

এবার ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে মুখোমুখি আর্জেন্টিনা-ব্রাজিল

১৮

একটি কিডনি, এক জীবন এবং একজন বাবা

১৯

সাড়ে ৮ কোটি টাকার সড়ক সংস্কারে অনিয়ম, রাতের আঁধারে কার্পেটিং

২০
X