কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৫, ০৭:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

তরুণ প্রজন্মের চিন্তা-চেতনা নিয়ে কাজ করতে হবে, নেতাকর্মীদের আমিনুল হক 

ঢাকা মহানগর উত্তর বিএনপির এক প্রস্তুতি সভায় বক্তব্য রেখেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক। ছবি : কালবেলা
ঢাকা মহানগর উত্তর বিএনপির এক প্রস্তুতি সভায় বক্তব্য রেখেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক। ছবি : কালবেলা

আগামী নির্বাচন অনেক কঠিন হবে এমনটা জানিয়ে সেই লক্ষ্য নিয়ে দলের নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক।

শনিবার (২৬ এপ্রিল) দুপুরে রাজধানীর নয়াপল্টস্থ ভাসানী ভবন মিলনায়তনে মহান মে দিবস উপলক্ষে বিএনপির সমাবেশ সফল করার লক্ষ্যে ঢাকা মহানগর উত্তর বিএনপির এক প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

আমিনুল হক বলেন, আগামী নির্বাচন অতীতের যে কোনো নির্বাচনের চেয়ে কঠিন ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। কারণ, সেই কঠিন নিরপেক্ষ ও স্বচ্ছ নির্বাচনে আমাদের দেশের তরুণ প্রজন্মের একটি বৃহৎ অংশ ভোটার রয়েছেন। আমাদের সেই তরুণ প্রজন্মের চিন্তা-চেতনাকে নিয়ে কাজ করতে হবে। তরুণ ভোটারদের চিন্তা ভাবনাকে বাস্তবে প্রতিফলনের মাধ্যমে আমাদের সকলকে তরুণ ভোটারদের কাছে যেতে হবে। নিজেদের সেভাবে প্রস্তুত করতে হবে।

তিনি বলেন, বিএনপির ৩১ দফা রুপরেখায় শিক্ষা স্বাস্থ্য ও অর্থনৈতিক ব্যবস্থাকে গুরুত্ব দেয়া হয়েছে, সেই ৩১ দফা রূপরেখায় শিক্ষিত বেকারদের ভাতা দেওয়ার কথাও বলা হয়েছে। আওয়ামী স্বৈরাচার কর্তৃক বিকৃত ইতিহাস সংশোধন করা এবং স্বাস্থ্যকে সার্বজনীন করার কথা বলা হয়েছে। ৩১ দফার এই বার্তা আমাদের জনগণের কাছে পৌঁছে দিতে হবে।

দলের নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে বিএনপির এই নেতা বলেন, কোনো প্রকার বিশৃঙ্খলা করা যাবে না। দলের বৃহৎ স্বার্থে নেতাকর্মীদের ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করতে হবে, নেতাকর্মীদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব ভুল বুঝাবুঝি থাকলে সেটাকেও ভুলে যেতে হবে। নিজেদের মধ্যে কোনো কাদা ছুড়াছুড়ি করা যাবে না।

দলের কোন নেতাকর্মী চাঁদাবাজি ও দখলদারিতে লিপ্ত হলে তাৎক্ষণিকভাবে তাকে দল থেকে বহিষ্কার করা হবে জানিয়ে বিএনপি নেতা আমিনুল হক বলেন, বিএনপি এ দেশের সাধারণ মানুষের কথা চিন্তা করে রাজনীতি করে। জনগণের ক্ষতি হোক এমন কোন কাজকে বিএনপি সমর্থন করে না। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের কোনো নেতাকর্মী চাঁদাবাজি দখলদারি বা লুটতরাজে জড়িত থাকলে তাৎক্ষণিক ভাবে তার প্রতি আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি তাকে দল থেকে বহিষ্কার করার নির্দেশনা দিয়েছেন।

এ সময় আমিনুল হক আরও বলেন, দলের নেতাকর্মীদের ছোট্ট একটি ভুলের কারণে গত ১৭ বছরের ত্যাগ স্বীকারের মাধ্যমে আপনাদের রাজনীতির ক্যারিয়ার ধ্বংস হয়ে যাবে। তাই সতর্ক থাকুন।

সভায় উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, এস এম জাহাঙ্গীর হোসেন, ফেরদৌসী আহমেদ মিষ্টি, এবিএমএ রাজ্জাক, এম কফিল উদ্দিন আহমেদ প্রমুখ।

এরপর আমিনুল হক রাজধানীর শেরেবাংলা নগরে ছাত্র যুব শক্তির আয়োজনে ঈদ ও বৈশাখী পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন। পরে তিনি পল্লবীর ইস্টার্ন হাউজিংয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন এর আয়োজনে গণশুনানি, রাস্তার কাজ উদ্বোধন ও বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রিয় ভারতীয় ও পাকিস্তানি ব্যক্তির নাম জানালেন ভ্যান্স

জাবির আবাসিক হলে চুরির অভিযোগে এক নারীকে পুলিশে সোপর্দ

সিলেটের প্রত্যাহার হওয়া ডিসি সারওয়ারকে বহাল রাখার দাবি

‘সাতক্ষীরায় প্রতিদিন ১ ইউনিট বিদ্যুৎ সাশ্রয়ে বছরে বাঁচতে পারে ৩০৪ কোটি টাকা’

এবার ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে মুখোমুখি আর্জেন্টিনা-ব্রাজিল

একটি কিডনি, এক জীবন এবং একজন বাবা

সাড়ে ৮ কোটি টাকার সড়ক সংস্কারে অনিয়ম, রাতের আঁধারে কার্পেটিং

লেবাননে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ ইসরায়েলি সেনাপ্রধানের

অস্ট্রিয়া-আর্জেন্টিনা ম্যাচে কে জিতবে, জানাল অপ্টা?

অস্ট্রিয়া ম্যাচ / আর্জেন্টিনার একাদশে আসতে পারে ৩ পরিবর্তন

১০

ডিসি সারওয়ার প্রত্যাহার: স্থানীয়রা বলছেন ‘বাড়াবাড়ির ফল’

১১

বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের

১২

নারীদের লুটে নেওয়া ‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের তিন সদস্য গ্রেপ্তার 

১৩

সরকারি চাকরিতে কোন গ্রেডে কত পদ ফাঁকা, জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

১৪

পুলিশ দেখে পালানোর চেষ্টা, ‘ছাদ থেকে পড়ে’ আ.লীগ নেতার মৃত্যু

১৫

১০ দিনে দ্রুত বাড়তে পারে নদ-নদীর পানি, বন্যার শঙ্কা

১৬

মধ্যপ্রাচ্য একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির দিকে এগিয়ে যাচ্ছে : ভ্যান্স 

১৭

ব্রাজিল সমর্থককে এআই দিয়ে আর্জেন্টিনার জার্সি পরিয়ে ট্রল, যুবককে লিগ্যাল নোটিশ

১৮

আশাশুনিতে ‘গোপন বৈঠক’ থেকে গ্রেপ্তার ৬

১৯

চমেক হাসপাতালে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বিরুদ্ধে মামলা

২০
X