কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৫, ০৭:২৮ পিএম
অনলাইন সংস্করণ

তিন দলের সঙ্গে বৈঠক বিএনপির

রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ন্যাপ ভাসানী, আমজনতার দল ও বাংলাদেশ পিপলস পার্টির (বিপিপি) সঙ্গে পৃথক বৈঠক করেছে বিএনপি। ছবি : কালবেলা
রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ন্যাপ ভাসানী, আমজনতার দল ও বাংলাদেশ পিপলস পার্টির (বিপিপি) সঙ্গে পৃথক বৈঠক করেছে বিএনপি। ছবি : কালবেলা

পরবর্তী করণীয় নির্ধারণে ন্যাপ ভাসানী, আমজনতার দল ও বাংলাদেশ পিপলস পার্টির (বিপিপি) সঙ্গে পৃথক বৈঠক করেছে বিএনপি।

সোমবার (২৮ এপ্রিল) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এসব বৈঠক অনুষ্ঠিত হয়।

প্রথমে বিকেল ৩টা ২৫ মিনিটে ন্যাপ ভাসানীর সঙ্গে বৈঠক করে বিএনপির লিয়াজোঁ কমিটি। বৈঠকে ন্যাপ ভাসানীর সভাপতি অ্যাডভোকেট আজহারুল ইসলাম দলের ১০ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। অন্যদিকে লিয়াজোঁ কমিটির প্রধান ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে বৈঠকে স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু ও ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু ছিলেন।

এরপর বিকেল ৪টা ২০ মিনিটে আমজনতার দলের সঙ্গে বৈঠক হয় বিএনপির। আমজনতার দলের সভাপতি কর্নেল (অব.) মশিউজ্জামানের নেতৃত্বে ১২ সদস্যের প্রতিনিধি দল বৈঠকে অংশগ্রহণ করে। অন্যদিকে লিয়াজোঁ কমিটির প্রধান ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে বৈঠকে স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু ও ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু ছিলেন।

সবশেষ বিকেল সোয়া ৫টা থেকে সন্ধ্যা পৌনে ৬টা পর্যন্ত বাংলাদেশ পিপলস পার্টির সঙ্গে বৈঠক করে বিএনপি। বিপিপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাজমা আকতার বৈঠকে দলের ৮ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। অন্যদিকে বিএনপির পক্ষে স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু উপস্থিত ছিলেন।

অন্তর্বর্তীকালীন সরকার আগামী ডিসেম্বর থেকে পরবর্তী জুনের মধ্যে ত্রয়োদশ নির্বাচন অনুষ্ঠানের কথা বললেও সুনির্দিষ্ট রোডম্যাপ কিংবা দিনক্ষণ এখনো ঘোষণা করেনি। বিএনপি মনে করে, নির্বাচনমুখী প্রয়োজনীয় সংস্কার শেষে চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই নির্বাচন অনুষ্ঠান সম্ভব। তাই এই দাবি আদায়ে ঐকমত্য তৈরিতে গত ১৯ এপ্রিল থেকে ফ্যাসিবাদবিরোধী যুগপৎ আন্দোলনের মিত্র এবং নির্বাচন বর্জনকারী যুগপতের বাইরের দলগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠক করছে বিএনপি। এরই ধারাবাহিকতায় এই তিন দলের সঙ্গে বৈঠক করলো বিএনপি। এই ইস্যুতে ঐকমত্য তৈরির মাধ্যমে সরকারের ওপর পরোক্ষ ও মনস্তাত্ত্বিক চাপ অব্যাহত রাখবে দলটি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তৃষার এক পোস্টেই সকল গুঞ্জনের সমাপ্তি

সামনের সারির একটি আসনের বিনিময়ে নীতি বিকিয়ে দিলেন: তাসনিম জারা

নকআউটে যেতে যে সমীকরণ মেলাতে হচ্ছে ব্রাজিলকে

রাজধানীতে ৩ দিন যেসব সড়ক এড়িয়ে চলবেন

দেশে ফিরলেন লিবিয়ায় আটক সেই যুবক  ‎

মালিকানা পরিবর্তন নিয়ে বিআরটিএ’র জরুরি নির্দেশনা

নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক ৪

বহু বছর পর আবারও এক হলেন তিন কিংবদন্তি, কিন্তু কেন?

মোগলটুলীর সেই আওয়ামী লীগ ‘বিক্রি হয়ে গেছে’: মাহফুজ আলম

ইরানে পুনরায় ফ্লাইট চালু করতে আগ্রহী লুফথানসা

১০

রাতের আঁধারে বাংলাদেশে প্রবেশ, এলাকাবাসীর হাতে আটক ৪

১১

করপোরেট রূপান্তরের নতুন যাত্রায় সুপার স্টার গ্রুপ

১২

ফের সচল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের তৃতীয় ইউনিট

১৩

২০২৭ সাল থেকে এসএসসি পরীক্ষা জানুয়ারিতে: শিক্ষামন্ত্রী

১৪

শিক্ষার্থীদের ক্লাস নিয়ে ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন বিআরটিএ পরিচালকের

১৫

হত্যাচেষ্টা মামলায় কণ্ঠশিল্পী মমতাজ গ্রেপ্তার

১৬

নবনিযুক্ত উপাচার্যের কর্মযজ্ঞে শাবিপ্রবি

১৭

টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত

১৮

জামায়াতের অধিকাংশ এমপি জাফর ইকবালের মতো: রাশেদ খাঁন

১৯

চিহ্নিত সন্ত্রাসী ‘চশমা সাইদ’কে গলা কেটে হত্যা

২০
X