কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ মে ২০২৫, ০৭:৪৬ এএম
আপডেট : ০৬ মে ২০২৫, ০৮:১৪ এএম
অনলাইন সংস্করণ

আজ দেশে ফিরছেন খালেদা জিয়া

বিমানবন্দরের টার্মিনালের গেটে মাকে বিদায় জানাচ্ছেন তারেক রহমান। ছবি : কালবেলা
বিমানবন্দরের টার্মিনালের গেটে মাকে বিদায় জানাচ্ছেন তারেক রহমান। ছবি : কালবেলা

লন্ডনে উন্নত চিকিৎসা শেষে চার মাস পর আজ মঙ্গলবার (৬ মে) দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তার সঙ্গে দেশে আসছেন দুই পুত্রবধূ জুবাইদা রহমান ও সৈয়দা শর্মিলা রহমানও।

এদিন মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে। তার আগমন উপলক্ষে এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে বিএনপি।

গতকাল সোমবার (০৫ মে) বাংলাদেশে সময় ৯টা ৩৫ মিনিটে খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা দেয়। মাঝে কাতারের রাজধানী দোহায় হামাদ ইন্টারন্যাশনাল বিমানবন্দরে ১ ঘণ্টার জন্য বিরতি ছিল এয়ার অ্যাম্বুলেন্সটি। এ সময় সেখানে এয়ার অ্যাম্বুলেন্সের প্রয়োজনীয় জ্বালানি নেওয়া হয়। এরপর সেখান থেকে ঢাকার উদ্দেশে রওনা হয় এয়ার অ্যাম্বুলেন্সটি।

এদিকে খালেদা জিয়ার দেশে ফেরা উপলক্ষে দলীয় নেতাকর্মীদের মাঝে উচ্ছ্বাস দেখা গেছে। দলীয় প্রধানকে স্বাগত ও অভ্যর্থনা জানাতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনগুলো।

এ নিয়ে গত কয়েক দিনে দফায় দফায় প্রস্তুতি সভাও করা হয়েছে। দলের ঢাকা মহানগর ও অঙ্গসহযোগী সংগঠনের শীর্ষ নেতাদের নিয়ে যৌথসভা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

খালেদা জিয়াকে অভ্যর্থনা ঘিরে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এদিন সকালে এসএসসি পরীক্ষার জন্য বের হবেন শিক্ষার্থীরা। এ অবস্থায় দলের নেতাকর্মীদের বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত ফুটপাত থেকে সড়কে না নামার অনুরোধ করছি।

তিনি বলেন, যারা অভ্যর্থনা জানাবেন তারা ফুটপাতে দাঁড়িয়ে যেন ম্যাডামকে অভ্যর্থনা জানান। দলের নেতা-কর্মীরা জাতীয় ও বিএনপির পতাকা হাতে নিয়ে ম্যাডামকে অভ্যর্থনা জানাবেন- এটা আমরা নির্দেশনা দিয়েছি।

এদিন খালেদা জিয়া ও জুবাইদা রহমানকে স্বাগত জানাতে দলীয় নির্দেশনা অনুযায়ী ঢাকা মহানগর উত্তর বিএনপির নেতাকর্মীরা বিমানবন্দর থেকে লা মেরিডিয়েন হোটেল পর্যন্ত অবস্থান করবেন। এ ছাড়া ছাত্রদল লা মেরিডিয়েন হোটেল থেকে খিলক্ষেত; যুবদল খিলক্ষেত থেকে হোটেল রেডিসন; মহানগর দক্ষিণ বিএনপি হোটেল র্যাডিসন থেকে আর্মি স্টেডিয়াম; স্বেচ্ছাসেবক দল আর্মি স্টেডিয়াম থেকে বনানী কবরস্থান; কৃষক দল বনানী কবরস্থান থেকে কাকলী মোড়; শ্রমিক দল কাকলী মোড় থেকে বনানী শেরাটন হোটেল; ওলামা দল, তাঁতী দল, জাসাস ও মৎস্যজীবী দল বনানী শেরাটন হোটেল থেকে বনানী কাঁচাবাজার; মুক্তিযোদ্ধা দল ও সব পেশাজীবী সংগঠন বনানী কাঁচাবাজার থেকে গুলশান-২; মহিলা দল গুলশান-২ গোল চত্বর থেকে গুলশান অ্যাভিনিউ রোড অবস্থান করবেন।

এদিকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির নেতারা গুলশান-২ গোল চত্বর থেকে গুলশান অ্যাভিনিউ রোড পর্যন্ত অবস্থান করবেন। পাশাপাশি বিভিন্ন জেলা থেকে আগত নেতাকর্মীরা যার যার সুবিধামতো স্থানে অবস্থান করবেন।

খালেদা জিয়ার অভ্যর্থনাকে কেন্দ্র করে কিছু নির্দেশনা জারি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ডিএমপির নির্দেশনা মতে মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত গুলশান-বনানী থেকে উত্তরা পর্যন্ত সড়ক যতটা সম্ভব এড়িয়ে চলা হোক, এবং বিকল্প রাস্তায় যাতায়াত করা হোক। যানজট এড়াতে সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেলগুলো নির্ধারিত টোল পরিশোধ করে এদিন সকাল ৭টা থেকে বেলা ১টা পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করতে পারবে।

এর আগে, নিজে গাড়ি চালিয়ে বাসা থেকে মাকে বিমানবন্দরে নিয়ে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এরপর হিথ্রো বিমানবন্দরে মা খালেদা জিয়াকে বিদায় জানান তিনি।

উল্লেখ্য, উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়া বাংলাদেশ থেকে গত ৭ জানুয়ারি রওনা দিয়ে ৮ জানুয়ারি লন্ডন পৌঁছান। সেখানে টানা ১৭ দিন চিকিৎসাধীন থাকার পর ২৫ জানুয়ারি খালেদা জিয়া তার ছেলে তারেক রহমানের বাসায় লন্ডনের ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক প্যাট্রিক কেনেডি ও অধ্যাপক জেনিফার ক্রসের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমঝোতার প্রথম ধারা যুক্তরাষ্ট্র বাস্তবায়ন করতে পারেনি : ইরান

পাকিস্তানি মধ্যস্থতাকারীদের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের সাক্ষাৎ

যুবদল নেতা মাসুদ হত্যা মামলার আসামি পাহাড় থেকে গ্রেপ্তার

গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার করে যেখানে পদায়ন করল সরকার

জাতীয় কবির দর্শন ছড়িয়ে দিতে ‘নজরুল বর্ষ’ পালনের সিদ্ধান্ত

স্কুলশিক্ষার্থীকে হত্যার অভিযোগ, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ

অস্ট্রেলিয়ার কাছে ‘অসহায় আত্মসমর্পণ’ টাইগারদের

মীর শাহে আলম ও জনতুষ্টিবাদ

অস্ট্রিয়া ম্যাচের আগে পার্টিতে মজেছে আর্জেন্টিনা

১০

প্রিয় দলকে সমর্থন করলে কি মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটে?

১১

সাংহাইয়ে পুরস্কৃত হলো দেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’

১২

ইরানকে আত্মসমর্পণে বাধ্য করতে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র : মোহসেন রেজায়ি

১৩

কাতারে নিহত ৫ প্রবাসীর বাড়ি সিলেটে, জানা গেল পরিচয়

১৪

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরে প্রবাসীদের পাহাড়সম প্রত্যাশা

১৫

রাশেদ খাঁনকে চিড়িয়াখানায় ‘ডোনাল্ড ট্রাম্পের’ সঙ্গে রাখবো: এমপি হানাজালা

১৬

হাম উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু

১৭

৯২ শতাংশ ইসরায়েলি বিশ্বাস করেন ‘যুদ্ধে ইরান জয়ী হয়েছে’   

১৮

কিশোরীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, প্রেমিকসহ গ্রেপ্তার ৩

১৯

গোল ব্যবধানের দিন শেষ, ভাগ্য নির্ধারণে এখন ‘হেড-টু-হেড’

২০
X