কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ মে ২০২৫, ১১:৩৯ এএম
অনলাইন সংস্করণ

খালেদা-তারেক জিয়াকে হত্যার ষড়যন্ত্রকারীরা এখন নির্বাসিত : আলাল 

মোয়াজ্জেম হোসেন আলাল। ছবি : সংগৃহীত
মোয়াজ্জেম হোসেন আলাল। ছবি : সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে হত্যার ষড়যন্ত্রকারীরা এখন আর দেশে নেই, তারা বাংলাদেশ থেকে নির্বাসিত হয়েছে- এমন মন্তব্য করেছেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।

মঙ্গলবার (০৬ মে) লন্ডন থেকে চিকিৎসা শেষে দেশে ফেরা বেগম খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে দলীয় নেতাকর্মীদের সঙ্গে গুলশানে অবস্থান নিয়েছেন মোয়াজ্জেম হোসেন আলাল। এ সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

আলাল বলেন, বেগম খালেদা জিয়াকে বহুবার হত্যার ষড়যন্ত্র করা হয়েছে। তারেক রহমানকেও হত্যার ষড়যন্ত্র করেছে। যারা এ ষড়যন্ত্রে জড়িত ছিল, তারা তাদের বংশ-সহকারে নির্বাসিত হয়েছে। তাদের আর ফেরার কোনো পথ নেই।

তিনি বলেন, তারা (খালেদা-তারেককে হত্যার ষড়যন্ত্রকারীরা) যে নির্বাসিত হলেন, এ থেকে অন্যদেরও শিক্ষা নিতে হবে। দেশপ্রেমিক জিয়া পরিবার দেশের মানুষের ভালোবাসায় টিকে আছে, থাকবে। যারাই ষড়যন্ত্র করবে, তারা জনগণের দ্বারা বাংলাদেশ থেকে উৎখাত হবে।

মোয়াজ্জেম হোসেন আলাল আরও বলেন, এখনো ফ্যাসিস্টরা মাথাচাড়া দিয়ে উঠছে বলে দেখছি। তাদের প্রতিহত করতে জাতীয়তাবাদী আদর্শের নেতাকর্মীরা প্রস্তুত আছে বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দেশে ফেরাকে গণতন্ত্র পুনরুদ্ধারের অভিযানে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (০৬ মে) সকালে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংবাদিকদের এ কথা বলেন তিনি।

মির্জা ফখরুল ইসলাম বলেন, চার মাস চিকিৎসা শেষে আজ দেশে ফিরেছেন বেগম জিয়া। এটি আমাদের জন্য, দেশ ও জাতির জন্য আনন্দের দিন। কারণ তার দেশে ফিরে আসা আমাদের গণতন্ত্র উত্তরণের পথকে সহজ করবে। পুরো দেশকে বৈষম্যহীন পরিস্থিতির দিকে ধাবিত করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরমাণু পর্যবেক্ষকদের সফর নিয়ে প্রতিক্রিয়া জানাল ইরান

বিশ্বকাপের মাঝেই ডাক পেলেন ব্রাজিলের থিয়াগো সিলভা

মেসির রেকর্ডভাঙা গোল নিয়ে বিতর্ক

ধামরাইয়ে সওজের উচ্ছেদ অভিযানে হামলা, আহত ২

জাবিতে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ

দ্বিতীয় রাউন্ডে কাদের বিপক্ষে খেলবেন মেসিরা?

চসিকে পদোন্নতিতে বৈষম্যের অভিযোগ, যে আশ্বাস দিলেন মেয়র

পাহাড়ি ঢলে প্লাবিত সীমান্ত, আতঙ্কে নিম্নাঞ্চলের মানুষ

আয়াতুল্লাহ খামেনির দাফন উপলক্ষে তেহরানে ৩ দিনের ছুটি ঘোষণা

বিচার নিশ্চিত করুন, না হয় যাওয়ার পথ খুঁজুন: সরকারকে জামায়াত আমির

১০

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের অপতৎপরতার বিরুদ্ধে জবি ছাত্রদলের বিক্ষোভ

১১

জাইমা রহমানের ছবি দিয়ে প্রতারণা: আইনজীবী নজরুল রিমান্ডে

১২

গাজীপুরে একসঙ্গে চাকরি হারালেন ১৮০০ শ্রমিক

১৩

‘বাজেটে নিম্নস্তরের সিগারেট ও ধোঁয়াবিহীন তামাকপণ্যের মূল্য পুনর্বিবেচনার দাবি’

১৪

চীন-ভারতসহ ৫৮ দেশের সঙ্গে বাণিজ্য ঘাটতি বাংলাদেশের: বাণিজ্যমন্ত্রী

১৫

ছাদ থেকে লাফ দেওয়ার আগে ফোন ‘রিসেট’, মেডিকেল শিক্ষার্থী গ্রেপ্তার

১৬

তিস্তার পানি আবারও বিপৎসীমার ওপরে, নিম্নাঞ্চল প্লাবিত

১৭

মেসিকে বিয়ে করতে চাওয়া কে এই শতবর্ষী নারী?

১৮

কওমি আলেমদের জন্য নতুন সুযোগ, সরকারকে মোবারকবাদ জাতীয় ওলামা-মাশায়েখ পরিষদের

১৯

সৌরবিদ্যুতের বিস্তারে সরকারের বহুমুখী উদ্যোগ অব্যাহত : চিফ হুইপ

২০
X