কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ মে ২০২৫, ০৬:১৬ পিএম
অনলাইন সংস্করণ

‘কিছু কালপ্রিটের বেইমানির ইতিহাস লিখে যেতে চাই’

রশিদুল ইসলাম রিফাত ওরফে রিফাত রশিদ। ছবি : সংগৃহীত
রশিদুল ইসলাম রিফাত ওরফে রিফাত রশিদ। ছবি : সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানের পরিচিত মুখ রশিদুল ইসলাম রিফাত ওরফে রিফাত রশিদ। ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পেছনে সামনের সারিতে ছিলেন তিনি। চলতি বছরের ফেব্রুয়ারিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম থেকে গঠিত হয় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এই দলের যুগ্ম সদস্য সচিব হিসেবে আছেন রিফাত।

তবে জুলাই গণঅভ্যুত্থানের সাফল্য নিয়ে শঙ্কা প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন রিফাত রশিদ।

বৃহস্পতিবার (৮ মে) ফেসবুকে নিজের আইডিতে এক স্ট্যাটাসে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে মন্তব্য করেছেন রিফাত রশিদ। এতে তিনি আন্দোলন ব্যর্থ হওয়ার শঙ্কা প্রকাশ করেছেন।

রিফাত রশিদ লিখেছেন, ‘জুলাই গণঅভ্যুত্থান যদি ব্যর্থ হয়, তাহলে আমি মরে যাওয়ার আগে এটলিস্ট ওই অল্প কিছু কালপ্রিটের বেইমানির ইতিহাস লিখে যেতে চাই। যারা (অন্তত ওই একজন) ব্যক্তিগত স্বার্থসিদ্ধির জন্য জুলাইকে কুক্ষিগত করার নেশায় জুলাইকেই বিক্রি করে দিয়েছেন।’

তবে রিফাত রশিদ কাকে কালপ্রিট বা বেইমান বলেছেন, পোস্টে অবশ্য তা উল্লেখ করেননি।

রিফাতের এই পোস্টের কমেন্টে অনেককেই ইতিবাচক ও নেতিবাচক মন্তব্য করতে দেখা গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

পাঁচ জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ নয়জনের মৃত্যু

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১০

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১১

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

১২

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

১৩

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

১৪

ইয়াবাসহ আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাওন কারাগারে

১৫

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের প্রথম দফা শেষ

১৬

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

১৭

ডেঙ্গুতে এক দিনে ২ নারীর মৃত্যু

১৮

ডিসি সারওয়ার প্রত্যাহার / মাজার ভক্তদের দাবি, ‘ওলির সঙ্গে বেয়াদবির খেসারত’

১৯

কক্সবাজারে বাড়ছে এইচআইভি রোগী, ৯৩ শতাংশই রোহিঙ্গা

২০
X