কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ মে ২০২৫, ০৩:১১ এএম
অনলাইন সংস্করণ

জামায়াতে আমিরের সঙ্গে ‘জুলাই ২৪’ শহীদ পরিবার সোসাইটির মতবিনিময়

জামায়াতে আমিরের সঙ্গে সভায় ‘জুলাই ২৪’ শহীদ পরিবার সোসাইটির সদস্যরা। ছবি : কালবেলা
জামায়াতে আমিরের সঙ্গে সভায় ‘জুলাই ২৪’ শহীদ পরিবার সোসাইটির সদস্যরা। ছবি : কালবেলা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে ‘জুলাই ২০২৪ শহীদ পরিবার সোসাইটি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ মে) সকালে রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ভাবগাম্ভীর্য ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে সভা অনুষ্ঠিত হয়েছে।

আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান শহীদ পরিবারের সার্বিক খোঁজ-খবর নেন। তিনি শহীদ পরিবারগুলোর বর্তমান সার্বিক পরিস্থিতি জানতে চান এবং শহীদ পরিবারের নানা সমস্যা অত্যন্ত ধৈর্য ও মনোযোগিতার সাথে শুনেন। এসময় তিনি শহীদ পরিবারের সদস্যদের সান্ত্বনা প্রদান করেন। তিনি তাদেরকে মহান আল্লাহর ওপর ভরসা করে ধৈর্য ধারণের পরামর্শ দেন। তাদের সমস্যাগুলো কীভাবে দূর করা যায় সে ব্যাপারে তিনি তাদের সাথে মতবিনিময় করেন। তিনি জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আল্লাহ তাআলার প্রতি ভরসা করে তাদের সম্ভাব্য সকল সহযোগিতা প্রদানের আশ্বাস প্রদান করেন। জামায়াতে ইসলামী সুখে-দুঃখে সব সময় তাদের পাশে থাকবে বলেও তিনি জানান।

এসময় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, জামায়াতে ইসলামী ইউরোপের মুখপাত্র ব্যারিস্টার আবু বকর মোল্লা উপস্থিত ছিলেন।

অন্যদিকে মতবিনিময় সভায় ‘জুলাই ২০২৪ শহীদ পরিবার সোসাইটি’র পক্ষে উপস্থিত ছিলেন গোলাম রহমান (শহিদ নাফিসের বাবা), আবুল হাসান (শহীদ শাহরিয়ার হাসান আলভির বাবা), মো. মহিউদ্দিন (শহীদ ইয়ামিনের বাবা), রবিউল আউয়াল ভূঁইয়া (শহীদ ইমাম হাসান তায়িমের ভাই), শহিদুল ইসলাম ভূঁইয়া, (শহীদ ফারহান ফাইয়াজের বাবা), নাসির উদ্দিন (শহীদ আহনাফের বাবা), মো: কবির হোসেন (শহীদ যাবির ইব্রাহীমের বাবা), কামাল হাওলাদার (শহীদ সিফাতের বাবা), সেলিম মাহমুদ (শহীদ সজলের ভাই), রাহাত হোসাইন (শহীর রোহানের ভাই), আব্দুল্লাহ আল রইস (শহীদ মিরাজের ভাই), হোসেন আলী হাসান (শহীদ আরাফাতের ভাই), সোলাইমান (শহীদ মো. আতিকুর রহমানের ভাই) ও মো. অনিক (শহীদ মো. স্বজনের ভাই) সহ প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সকাল ৯টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

ইংল্যান্ডের দারুণ শুরু

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

১০

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

১১

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

১২

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

১৩

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

১৪

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

১৫

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

১৬

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

১৭

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১৮

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১৯

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

২০
X