কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ মে ২০২৫, ০৫:২২ পিএম
অনলাইন সংস্করণ

তীব্র দাবদাহে বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ বিএনপি নেতার

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুব বিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজের উদ্যোগে বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ। ছবি : কালবেলা
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুব বিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজের উদ্যোগে বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ। ছবি : কালবেলা

তীব্র দাবদাহে অসহায় পথচারী, রিকশাচালক, শিশু ও শ্রমজীবী মানুষের পাশে দাঁড়ালেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুববিষয়ক সম্পাদক ও ঢাকা কলেজের সাবেক ভিপি মীর নেওয়াজ আলী নেওয়াজ।

রোববার (১১ মে) সকাল থেকে পুরান ঢাকার বিভিন্ন এলাকায় বিশুদ্ধ খাবার পানি ও ওরাল স্যালাইন বিতরণ করেন তিন। আজিমপুর, লালবাগ, চকবাজার, বংশাল, নবাবগঞ্জ ছাড়াও ঢাকা-৭ আসনের অন্তর্ভুক্ত বিভিন্ন এলাকায় এ উদ্যোগ পরিচালিত হয়। সকাল থেকে স্থানীয় জনগণ এই উদ্যোগকে স্বাগত জানিয়ে ব্যাপক উৎসাহের সঙ্গে সাড়া দেন।

এ বিষয়ে রিকশাচালক রফিকুল বলেন, সারা দিন রিকশা চালাই। অনেক সময় পানি কেনারও টাকা থাকে না। আজ হঠাৎ দেখি পানি ও স্যালাইন দিচ্ছে, খুব উপকার হলো।

একই কথা বলেন লালবাগের পথচারী শাহনাজ বেগম। তিনি বলেন, ছেলেকে স্কুল থেকে আনতে গিয়ে প্রচণ্ড গরমে মাথা ঘুরছিল। এখান থেকে স্যালাইন খেয়ে অনেকটা সুস্থ লাগছে। আল্লাহ মীর নেওয়াজ ভাইকে ভালো করুন।

এই কর্মসূচির উদ্যোক্তা মীর নেওয়াজ আলী নেওয়াজ বলেন, দেশের এই দুঃসময়ে আমাদের প্রত্যেকের উচিত যার যতটুকু সামর্থ্য আছে তা নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো। গরমে পানি ও স্যালাইনের সংকট মানুষের জীবন ঝুঁকির মুখে ফেলতে পারে। আমরা সে চিন্তা থেকেই এই উদ্যোগ নিয়েছি।

তিনি আরও জানান, এই তীব্র দাবদাহ যতদিন থাকবে, তাদের পক্ষ থেকে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরণের কার্যক্রম অব্যাহত থাকবে। প্রয়োজনে অন্য এলাকাতেও এ উদ্যোগ সম্প্রসারণ করা হবে।

স্থানীয় নাগরিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। অনেকে বলেন, রাজনীতিকরা যখন মাঠে থাকে শুধু ভোটের সময়, তখন মীর নেওয়াজ আলীর মতো নেতাদের এই মানবিক উপস্থিতি এক নতুন দৃষ্টান্ত স্থাপন করে।

মীর নেওয়াজ আলী নেওয়াজ জানান, শুধু পানি বা স্যালাইন নয়, ভবিষ্যতে তিনি অসহায় মানুষের জন্য পথেঘাটে ছায়ানিবাস, ওষুধ বিতরণ, ঠান্ডা পানির ব্যবস্থা ও পথশিশুদের জন্য খাবার সরবরাহের পরিকল্পনাও করছেন।

ঢাকা-৭ আসনের এই মানবিক উদ্যোগটি শুধু তাৎক্ষণিক সহায়তা নয় বরং এক সামাজিক দায়বদ্ধতার প্রতিচ্ছবি। রাজনীতিকে যদি সেবামূলক দৃষ্টিভঙ্গিতে দেখা যায়, তবে এ ধরনের কর্মকাণ্ডই হতে পারে জনগণের সঙ্গে শক্তিশালী বন্ধনের সেতুবন্ধ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

‘একটাও সামনে আইবি না, একদম মাইরা ফেলামু’, ভাইরাল ভিডিওর তদন্ত শুরু

মান্ডায় ড্যাফোডিল ইন্সটিটিউট অব আইটির স্থায়ী ক্যাম্পাস

নারী কেলেঙ্কারির অভিযোগে ট্রাফিক সার্জেন্টকে প্রত্যাহার

জর্ডানে সন্ত্রাসবাদের দায়ে ৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর

কক্সবাজার বিমানবন্দরে ইয়াবাসহ নারী আটক

দুদকের মামলায় চার দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী 

যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের সময় জানাল ইরান

একদিন ম্যানেজ হলেই আগস্টে মিলবে লম্বা ছুটি

অভিনেতা আলভীর ১০ দিনের রিমান্ড চেয়েছে ডিবি

১০

আশুরার রোজা রাখার সঠিক নিয়ম

১১

কুড়িগ্রামে নদ-নদীর পানি বৃদ্ধি, বন্যার আশঙ্কা

১২

ঋণে জর্জরিত হয়ে শিক্ষকের আত্মহত্যা

১৩

নাহিদা আক্তারের রেকর্ড

১৪

জামিন পেলেন ‘অগ্রযাত্রা প্রতিদিন’র ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলাম

১৫

বিদেশি শিক্ষার্থীদের ‘শর্ট-টার্ম গ্র্যাজুয়েট ভিসা’ দিচ্ছে নিউজিল্যান্ড

১৬

১১ বলে হাফ সেঞ্চুরি, ক্রিকেট বিশ্বকে তাক লাগালেন সূর্যবংশী

১৭

পূর্ববর্তী সরকারের গাফিলতিতেই টিকা সংকট: ড. জিয়াউদ্দিন হায়দার

১৮

গণশুনানিতে নির্ধারণ হবে বগুড়ার সেই ৩ ইউনিয়নের নতুন নাম

১৯

যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠকে বসতে সুইজারল্যান্ডে পাকিস্তানের সেনাপ্রধান

২০
X