কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ মে ২০২৫, ০৯:৩১ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকায় বাসা খুঁজছেন তারেক রহমান

তারেক রহমান। ছবি : সংগৃহীত
তারেক রহমান। ছবি : সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঢাকায় থাকার জন্য ভাড়া বাসা খুঁজছেন বলে জানিয়েছেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক।

সম্প্রতি সাংবাদিকেদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

এম এ মালেক বলেন, ঢাকা শহরে তো তারেক রহমানে বাড়ি নেই। উঠতে হলে তো বাসা ভাড়া নিতে হবে। তারেক রহমান অচিরেই দেশে আসবেন। আমি এই মুহূ্র্তে ডেটটা বলতে পারছি না। কারণ এখানে দলের একটা পলিসি থাকবে। তারেক রহমানের নিজস্ব একটা মতামতও থাকবে। আমি তো জোর করতে পারব না। আমরা অনুরোধ করতে পারি বাংলাদেশের মানুষ বলতেছে আপনি কবে যাবেন। উনি যখন ডেট দেবে, তখন আমি আপনাদের জানাব।

এ সময় তিনি বলেন, তারেক রহমানের জন্য তার বাবা ঢাকা শহরে একটি বাড়িও রেখে যাননি। জিয়াউর রহমানের ভাঙা স্যুটকেস ও ছেড়া গেঞ্জি নিয়ে বাংলাদেশের পার্লামেন্টে শেখ হাসিনাও মশকরা করেছিল। বেগম খালেদা জিয়া জিয়াউর রহমানের সেই স্মৃতি বিজড়িত বাড়িতেই ছিলেন। কিন্তু সেই বাড়ি থেকে তাকে বের করে দেওয়া হলো। সেখানে এপার্টমেন্ট করে বেদখল করা হলো।

তিনি বলেন, বেগম খালেদা জিয়া সেই দিনও বলেছেন যে, তিনি প্রতিশোধের রাজনীতি করেন না। সেসময় তিনি বলেছিলেন, তিনি জেলে গেলেও যেন শান্তিপূর্ণ আন্দোলন করা হয়। আমরা শান্তিপূর্ণ আন্দোলন করেছিলাম। কিন্তু দেশের বাহিরে হাসিনাক আমরা ১১ দিন অবরোধ করে রেখছিলাম।

প্রসঙ্গত, ২০০৭ সালের সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় আটক হয়েছিলেন তারেক রহমান। পরে তিনি জামিনে মুক্ত হয়ে ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর লন্ডন চলে যান।

এরপর লন্ডনে থেকে রাজনৈতিক কার্যক্রম শুরু করেন। ২০১৮ সালের ফেব্রুয়ারিতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দুর্নীতি মামলায় কারাদণ্ড দেওয়ার পর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব নেন তারেক। এরপর লন্ডন থেকেই দল পরিচালনা করছেন তারেক রহমান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বপ্নে দেখা তরুণী জীবিত! মৃত্যুর ১৮ দিন পর কবর খুঁড়লেন স্বজনরা, এলাকায় চাঞ্চল্য

৯৬ ঘণ্টা পর চারজনকে থানায় হস্তান্তর, শূন্যরেখায় এখনো ৫ নাগরিক

কুড়িগ্রামে রেললাইনে ট্রাক উল্টে যাওয়ায় ভোগান্তিতে যাত্রীরা

রোনালদোই কি পর্তুগালের সবচেয়ে বড় বোঝা?

শ্বশুরবাড়ির এলাকায় চুরি করতে গিয়ে আটক জামাতা

রেললাইনে উল্টে গেল ট্রাক, কুড়িগ্রামের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ

সাভারে ‘ঘুষের নামে লাখ লাখ টাকা চাঁদা উত্তোলন ও আত্মসাতের’ অভিযোগ ভিত্তিহীন

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাখার পক্ষে ট্রাম্প

দেশের ভোকেশনাল স্কুলগুলোতে জাপানি ভাষা শেখানো হোক

অভিযোগ দিয়ে ফেরার পথে বাদীপক্ষের ওপর হামলা, থানায় আশ্রয় নিয়েও মেলেনি রক্ষা

১০

ঘর থেকে ডেকে উঠানে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

১১

শেষ কবে গোলের দেখা পেয়েছিলেন পর্তুগালের মহাতারকা?

১২

রিজার্ভ চুরি / সাবেক গভর্নরসহ ৬৪ ব্যক্তি-প্রতিষ্ঠানের সম্পৃক্ততা মিলেছে

১৩

কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিংয়ে বৈশ্বিক অবস্থান ধরে রাখল ডিআইইউ

১৪

লড়াই করেও অভিষেকটা রাঙাতে পারল না উজবেকিস্তান

১৫

জি৭ সম্মেলনে ট্রাম্পের ‘আমি-ই বস’ মন্তব্যে হাসির রোল

১৬

প্রয়াত বাবার নামে এলো মন্ত্রণালয়ের আমন্ত্রণপত্র, সংসদে আবেগাপ্লুত ছেলে

১৭

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৮

একই পরিবারের ৩ মাদককারবারি আটক, বাড়ি জ্বালিয়ে দিল বিক্ষুব্ধ জনতা 

১৯

যুক্তরাষ্ট্রের হাসপাতালে বন্দুক হামলা, গুলিতে নিহত ১

২০
X