কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ মে ২০২৫, ০৬:১৮ পিএম
অনলাইন সংস্করণ

তারুণ্যের সমাবেশে যশোর জেলা যুব, স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের অংশগ্রহণ

তারুণ্যের সমাবেশে বিএনপির তিন অঙ্গ ও সহযোগী সংগঠনের যোগদান। ছবি : কালবেলা
তারুণ্যের সমাবেশে বিএনপির তিন অঙ্গ ও সহযোগী সংগঠনের যোগদান। ছবি : কালবেলা

খুলনায় তারুণ্যের সমাবেশে যশোর জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেছেন। বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতের নেতৃত্বে বিশাল মিছিল সহকারে তারা এই সমাবেশে যোগদান করেন।

শনিবার (১৭ মে) খুলনার সার্কিট হাউস মাঠে বিকেল ৩টায় শুরু হয়েছে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার এই সমাবেশ।

বিএনপির তিন অঙ্গ ও সহযোগী সংগঠন এই সমাবেশের আয়োজন করেছে। যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের খুলনা ও বরিশাল বিভাগের নেতাকর্মীরা তারুণ্যের এ সমাবেশে অংশগ্রহণ করছেন।

যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না জানান, তীব্র তাপের কারণে সবাইকে আশপাশের ছায়াযুক্ত স্থানে অবস্থান করতে বলা হয়েছে। বিকেল ৩টার মধ্যেই তারা মাঠে চলে আসবেন।

তারুণ্যের এই সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। এ ছাড়াও উপস্থিত রয়েছেন বিএনপির কেন্দ্রীয় ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী, যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

১০

ছুটির সকালে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত?

১১

অভিযানে গিয়ে গণপিটুনির শিকার তিন ডিবি সদস্য

১২

ক্ষতিকর রং মিশিয়ে তৈরি হচ্ছিল শিশুখাদ্য

১৩

বিশ্বকাপে মহাকাব্যিক রাত, ড্রেসিংরুমে ছুটে গেলেন কানাডার প্রধানমন্ত্রী

১৪

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

১৫

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

১৬

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

১৭

সমালোচকদের তীরে বিদ্ধ রোনালদোর পাশে ঢাল হয়ে দাঁড়ালেন বোন

১৮

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

১৯

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

২০
X