কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ মে ২০২৫, ০২:৪৫ এএম
অনলাইন সংস্করণ

তারুণ্যের সমাবেশ সফলে সিরাজগঞ্জে যুবদলের প্রস্তুতি সভা

সভায় প্রধান অতিথি হিসেবে কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন। ছবি : সংগৃহীত
সভায় প্রধান অতিথি হিসেবে কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন। ছবি : সংগৃহীত

বগুড়ায় আগামী ২৪ মে অনুষ্ঠেয় তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করতে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে সিরাজগঞ্জে যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২১ মে) বিকেলে সিরাজগঞ্জে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন। এছাড়া সিরাজগঞ্জ জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আল আমিন খান, সাধারণ সম্পাদক মুরাদউজ্জামান মুরাদ প্রমুখ ছিলেন।

এ সময় যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বগুড়ায় যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের সমাবেশ অনুষ্ঠিত হবে।

এ সমাবেশ থেকে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপি কী ধরনের কাজ করবে, তার সুস্পষ্ট ধারণা তুলে ধরবেন তারেক রহমান।

তিনি বলেন, বাংলাদেশের সবচেয়ে বড় তরুণ শক্তি বিএনপিতে রয়েছে। আওয়ামী ফ্যাসিস্ট সরকার যতদিন ক্ষমতায় ছিল, ততদিন মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল।

যারা ভোটের অধিকার ফিরে পাওয়ার দাবিতে সরকারের অগণতান্ত্রিক কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ করেছে, তাদের উপর হামলা-মামলা নেমে আসে। গত দেড় দশক ধরে আওয়ামী লীগ এই পরিস্থিতি সৃষ্টি করেছে। কিন্তু এখন আর সেদিন নাই। আগামীর বাংলাদেশ হবে জনগণের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুদামে আটকা ৩৪০ টন চাল / মেয়াদোত্তীর্ণ ডিওতে খাদ্য সহায়তা থেকে বঞ্চিত উপকারভোগীরা

‘লোকসানের আলু’ মহাসড়কে, হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে অবরোধ

বিছানায় মুক্তিপণের চিঠি, ময়লার ভাগাড়ে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ

ঢাকার ১২০ গুরুত্বপূর্ণ স্পটে বসছে এআই ক্যামেরা

উজবেকিস্তানের বিপক্ষে বিরতির পরও এগিয়ে আছে কলম্বিয়া

পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান

ধর্ষণে শিশু অন্তঃসত্ত্বার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের সেই নেতাকে অব্যাহতি

২০৩০ বিশ্বকাপ খেলবেন কি না, নিজেই জানালেন মেসি

তেলের দাম আবারও কমেছে, যুদ্ধবিরতি চুক্তির প্রভাবে বাজারে স্বস্তি

তিন দিন ধরে নিখোঁজ গৃহবধূ, থানায় জিডি

১০

নতুন দায়িত্বে সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ

১১

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফা প্রকাশ, কে কী সুবিধা পেল

১২

নাজমুলের মরদেহ পুড়িয়ে কয়লা বানাতে চেয়েছিল খুনিরা

১৩

মেসির রেকর্ড ভেঙে লিনেকারের পাশে হ্যারি কেইন

১৪

ক্যানসারের সঙ্গে লড়াই, হাসপাতালে ভর্তি ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচ 

১৫

নবম পে স্কেলের খসড়া চূড়ান্ত, বেতন-ভাতা-পেনশনে বড় পরিবর্তন

১৬

শরীয়তপুরে মহাসড়কে ছাত্রলীগের ঝটিকা মিছিল

১৭

৯৫তম মিনিটের গোলে পানামাকে হতাশায় ডুবাল ঘানা

১৮

ফ্ল্যাটে নারীর গলাকাটা মরদেহ, স্বামী পলাতক

১৯

ক্রিকেটার নাঈম হেনস্তা ঘটনায় পাঁচ দিনেও মামলা হয়নি

২০
X