কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ মে ২০২৫, ০৬:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

৩ ‘বিপজ্জনক’ উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে : ইশরাক

প্রকৌশলী ইশরাক হোসেন। ছবি : সংগৃহীত
প্রকৌশলী ইশরাক হোসেন। ছবি : সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের দায়িত্ব পালন করা তিনজন উপদেষ্টাকে ‘পক্ষপাতদুষ্ট’ ও ‘বিপজ্জনক’ উল্লেখ করে তাদের পদত্যাগ চেয়েছেন বিএনপি নেতা প্রকৌশলী ইশরাক হোসেন।

শনিবার (২৪ মে) সন্ধ্যা পৌনে ৬টার দিকে ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে এক পোস্টে তিনি এ আহ্বান জানান।

ইশরাক হোসেন পোস্টে লেখেন, ‘তিনজন অনিরপেক্ষ এবং বিপজ্জনক উপদেষ্টাকে অবিলম্বে পদত্যাগ করতে হবে অথবা পরবর্তী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না, এমন একটি মুচলেকায় স্বাক্ষর করতে হবে।’

নিরাপত্তা উপদেষ্টাকে নিয়ে তিনি বলেন, ‘এটি আলোচনা সাপেক্ষ নয়। জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে জিজ্ঞাসাবাদ করতে হবে যাতে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের বিরুদ্ধে সম্ভাব্য যেকোনো হুমকি সম্পর্কে আরও তথ্য উদঘাটন করা যায়।’

যদিও ইশরাক হোসেন এই অভিযোগ কাদের বিরুদ্ধে করেছেন, পোস্টে তা উল্লেখ করেননি।

এদিকে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে থেকেও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে সম্পর্ক বজায় রেখে চলেন বলে রাজনৈতিক মহল থেকে প্রশ্ন উঠেছে।

এ বিষয়ে আজ এক সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম এনসিপির সঙ্গে সংশ্লিষ্ট নন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

১০

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১১

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১২

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

১৩

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

১৪

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

১৫

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

১৬

রুহুল আমীন রাজুর গল্প : লাশ কাটা ঘর   

১৭

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

১৮

তিন পজিশন নিয়ে স্কালোনির সংশয়, কেমন হবে আর্জেন্টিনার একাদশ

১৯

তাবলিগ জামাতের বয়ান নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ

২০
X