কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ মে ২০২৫, ০৫:৫৪ পিএম
আপডেট : ৩০ মে ২০২৫, ০৭:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপ জাতির প্রত্যাশা : সালাহউদ্দিন আহমেদ

বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। পুরোনো ছবি
বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। পুরোনো ছবি

আগামী ডিসেম্বরের মধ্যে অতি অবশ্য জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে অবিলম্বে সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি পুনর্ব্যক্ত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

তিনি বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচনের জন্য জাতির মধ্যে আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে এবং জাতির প্রত্যাশার ওপর আমরা আমাদের প্রত্যাশা ব্যক্ত করেছি। এটা আমাদের দাবিও।

শুক্রবার (৩০ মে) দুপুরে হাইকোর্টের মাজারগেটে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণের অধীন শাহবাগ থানা বিএনপির পক্ষ থেকে দুস্থ ও অসহায়দের মাঝে তবারক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের ইতিহাসের একটি প্রতিচ্ছবি। জিয়াউর রহমানের জন্ম হয়েছিল এ দেশের স্বাধীনতার জন্য। জিয়াউর রহমানকে শাহাদাত বরণ করতে হয়েছে দেশের স্বাধীনতা রক্ষার জন্য। তিনি বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করে বিচার বিভাগের স্বাধীনতার জন্য জুডিশিয়াল কাউন্সিল গঠন করে গেছেন।

তিনি বলেন, এ দেশের গণতন্ত্র ও অগ্রযাত্রাকে রুখে দেওয়ার জন্য ষড়যন্ত্র করে সুপরিকল্পিতভাবে জিয়াউর রহমানকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। এই শোককে শক্তিতে পরিণত করে আমরা এই রাষ্ট্রে একটি গণতান্ত্রিক ভিত্তিস্থাপন করব, সাংবিধানিক কাঠামোর ভিত্তি স্থাপন করব, এ দেশকে একটি সামাজিক সুবিচারভিত্তিক বৈষম্যহীন রাষ্ট্রে পরিণত করব। এর মধ্য দিয়ে দেশের মানুষের সামাজিক অগ্রগতি ও অর্থনৈতিক মুক্তি ত্বরান্বিত করব। এমন আকাঙ্ক্ষা নিয়ে আমাদের সন্তানরা, এ দেশের ছাত্র-জনতা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে গণঅভ্যুত্থান ঘটিয়ে আওয়ামী ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে।

এ সময় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামালসহ দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কালবেলা/এফএফ/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের শ্রদ্ধা

বস্ত্রখাতের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর কমিটি গঠন

জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলা ইসরাফিলের ফেসবুক পোস্ট

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা 

সকালের নাশতা ছাড়া ব্যায়াম করা কি নিরাপদ? জানুন

২০২৭ সালের মধ্যে ‘সড়ক নিরাপত্তা আইন’ প্রণয়ন করবে সরকার

সুদানের চার অঙ্গরাজ্যে কলেরার সংক্রমণ, বাড়ছে উদ্বেগ

শিশু ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত হাটহাজারী থেকে গ্রেপ্তার

ছাত্রশিবিরের উদ্যোগে দিনব্যাপী শাখা দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত

সেতুর পাশে পড়ে ছিল অজ্ঞাত নারীর মরদেহ 

১০

শোকেরও ছুটি নেই

১১

স্বামী ছিলেন জেলে, সংঘবদ্ধ ধর্ষণে স্ত্রী অন্তঃসত্ত্বা

১২

ব্যাডমিন্টনের মাধ্যমে প্রবাসে বন্ধন ও সম্প্রীতির বার্তা

১৩

‘ইকোফিল’ উদ্যোগ চালু করল এনার্জিপ্যাক

১৪

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

১৫

প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠিতে দাবি / এমপি নজরুলের নির্দেশে হামলা হয়েছিল ড্রাইভারের ওপর

১৬

বিশ্ববাজারে দুই সপ্তাহের সর্বোচ্চে স্বর্ণের দাম

১৭

এলডিসি উত্তরণে প্রস্তুতিকাল বাড়ানোর সুপারিশ ইকোসকের

১৮

থালাপতি বিজয়ের ‘জন নায়াগান’ / ৪৮ ঘণ্টায় বিক্রি ১৫ কোটি টাকার টিকিট

১৯

জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার

২০
X