বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩১ মে ২০২৫, ০১:২৯ এএম
অনলাইন সংস্করণ

অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য যুবদল নেতা নয়নের দুঃখ প্রকাশ

রবিউল ইসলাম নয়ন। ছবি : সংগৃহীত
রবিউল ইসলাম নয়ন। ছবি : সংগৃহীত

রাজধানীর নয়াপল্টনে তারুণ্যের সমাবেশ সুশৃঙ্খল রাখতে একপর্যায়ে একজন হকারের গায়ে হাত তোলার অভিযোগ এসেছে যুবদল ঢাকা মহানগর দক্ষিণের সম্পাদক রবিউল ইসলাম নয়নের বিরুদ্ধে। এ সংক্রান্ত একটি ভিডিও ভাইরাল হয়েছে।

এ বিষয়ে নয়ন অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য ফেসবুকে ক্ষমা চেয়ে বলেন, অনভিপ্রেত পরিস্থিতি এড়িয়ে যুবদল ঢাকা মহানগর দক্ষিণের নেতৃবৃন্দের প্রাণপণ চেষ্টার পরেও লাখ লাখ নেতাকর্মীদেরকে সুশৃংখল রাখতে গিয়ে একজন হকারের গায়ে অনিচ্ছাকৃত ধাক্কা লাগার মতো অনাকাঙ্ক্ষিত ঘটনা আমার দৃষ্টিগোচর হয়েছে। যুবদল ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব হিসেবে আমার আরও সচেতন থাকা উচিত ছিল এবং ভবিষ্যতে এ ব্যাপারে আমি আরও সচেতন থাকব। পাশাপাশি ঘটনার জন্য আমি দুঃখ প্রকাশ করছি।

নয়ন আরেকটি স্ট্যাটাসে বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমার আবেগ অনুভূতি, ভালোবাসা, আনুগত্য আর শ্রদ্ধার সর্বোচ্চ স্তর। বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মী আমার রক্তের সম্পর্কের ভাই না হলেও আত্মার ভাই। আত্মীক সম্পর্কে আমরা একটা ভালো পরিবার, আমরা শুধু শাসনই করি না, সবসময় তারা থাকে আমাদের আদর ভালোবাসা মায়া ও মমতার ছায়াতলে। আমরা একই পরিবার, আমাদের সম্পর্ক সহোদর ভাইয়ের থেকেও কোনোদিকে কম না। পারস্পরিক বোঝাপড়াটাই আসল, শাসন-বারণ আর ভালোবাসা সব একইসূত্রে গাঁথা।

তিনি আরও লেখেন, আমি আমাদের নেতাকর্মীদেরকে যেমন ভালোবাসি তেমন প্রয়োজনে শাসনও করি। রোদবৃষ্টি, ঝড় তুফান গুলি ও টিয়ারসেল সর্বক্ষেত্রে এইসব নেতাকর্মীরাই আমাদের সাথে দেশের প্রয়োজনে দলের প্রয়োজনে জিয়া পরিবারের প্রতি পূর্ণ আনুগত্য পোষণ করে জীবনের ঝুঁকি নিয়ে রাজপথে থাকে। এর একমাত্র কারণ তাদের সঙ্গে আমার রয়েছে ভ্রাতৃত্বের বন্ধন। নিন্দুকেরা যা কিছু বলুক দেশ ও দলের জন্য আমার সংগ্রাম চলছে চলবে কোনো আংশিক ভিডিও বা কোনোরকম প্রোপাগান্ডা ছড়িয়ে আমাদের ইস্পাত-দৃঢ় ঐক্যে ফাটল ধরানো যাবে না ইনশাআল্লাহ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১০

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১১

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১২

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৩

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৪

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৫

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৬

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৭

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৮

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৯

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

২০
X