কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ জুন ২০২৫, ১০:০৪ পিএম
অনলাইন সংস্করণ

মোস্তফা জামাল হায়দারের সুস্থতায় দোয়া চাইলেন রাশেদ প্রধান

রাজধানীর একটি হাসপাতালে মোস্তফা জামাল হায়দারকে দেখতে যান রাশেদ প্রধান। ছবি : কালবেলা
রাজধানীর একটি হাসপাতালে মোস্তফা জামাল হায়দারকে দেখতে যান রাশেদ প্রধান। ছবি : কালবেলা

১২ দলীয় জোটের প্রধান ও জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান সাবেক মন্ত্রী মোস্তফা জামাল হায়দার হঠাৎ অসুস্থ হয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

মঙ্গলবার (৩ জুন) সকালে রাজধানীর খিলগাঁওয়ের বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করান।

খবর পেয়ে মোস্তফা জামাল হায়দারকে দেখতে হাসপাতালে ছুটে যান ১২ দলীয় জোটের অন্যতম শরিক জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান। তিনি তার চিকিৎসার খোঁজখরব নেন। এ সময় বর্ষীয়ান এই রাজনীতিবিদের দ্রুত পরিপূর্ণ সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চান জাগপার এই নেতা।

রাশেদ প্রধান বলেন, ’৬৯-এর গণঅভ্যুত্থান ও স্বাধীনতা সংগ্রামের সোনালি ইতিহাসে যার নাম জড়িত, বাংলাদেশের জনগণকে ফ্যাসিস্টমুক্ত করতে গত ১৫ বছর আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে যিনি রাজপথে ১২ দল ও জাতীয় পার্টিকে (জাফর) নেতৃত্ব দিয়েছেন, সেই মোস্তফা জামাল হায়দারের আন্দোলনের ফসল আজকের বৈষম্যহীন ও ফ্যাসিস্টমুক্ত বাংলাদেশ।

তিনি আরও বলেন, আমাদের এবং নতুন প্রজন্মের অভিভাবক হিসেবে বর্ষীয়ান রাজনীতিবিদ মোস্তফা জামাল হায়দারের আমাদের মাঝে আরও বহু বছর বেঁচে থাকা প্রয়োজন। আমরা মহান আল্লাহর কাছে তার পরিপূর্ণ দ্রুত সুস্থতা কামনা করছি।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ পার্টির

অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জামায়াত নেতার পদত্যাগ

বোয়েসেলের নতুন ব্যবস্থাপনা পরিচালক হলেন রাশেদুল হক

ইয়েমেনের বিদ্রোহীদের সহায়তায় সেনা ও ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে ইরান

কাঁচা মরিচের ঝাঁজে অস্থির বাজার, সবজির দামে সেঞ্চুরি

নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

বন্যা মোকাবিলায় নির্ভুল পূর্বাভাস ও পরিকল্পিত নগরায়ণের বিকল্প নেই

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রথম বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন

সাতক্ষীরা-৪ কি হাতছাড়া হচ্ছে জামায়াতের?

১০

সংঘবদ্ধ সাইবার হয়রানির শিকার নজরুল বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষক-শিক্ষার্থীরা

১১

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন, ভরি কত?

১২

রয়টার্সের প্রতিবেদন / পদত্যাগের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীকে আগেই জানিয়েছিলেন রাষ্ট্রপতি

১৩

নিজ বেতনের টাকায় জুলাই শহীদ পরিবারের পাশে পানিসম্পদ প্রতিমন্ত্রী

১৪

বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান

১৫

ইরানে টানা ১৩তম রাতে হামলা চালাল যুক্তরাষ্ট্র

১৬

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

১৭

পরিত্যক্ত কাভার্ডভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য

১৮

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু, দুপুরে দেশে ফিরছেন স্পিকার

১৯

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

২০
X