কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ জুন ২০২৫, ০৫:০৮ পিএম
অনলাইন সংস্করণ

‘নির্বাচনী রোডম্যাপ ঘোষণায় দেরি হলে সরকারের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন উঠবে’

মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : সংগৃহীত
মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : সংগৃহীত

নির্বাচনি রোডম্যাপের ঘোষণা দেরি হলে অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলার ঝুঁকি আছে বলে মনে করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বাংলাদেশ সময় মঙ্গলবার (৩ জুন) সকাল ৬টায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এমন মন্তব্য করেন তিনি।

বিএনপি মহাসচিব বলেন, আমি আন্তরিকভাবে আশা করি, অন্তর্বর্তীকালীন সরকারের সঠিক সিদ্ধান্ত নেওয়ার প্রজ্ঞা এবং ক্ষমতা আছে, যার শুরু নির্বাচনি রোডম্যাপের জরুরি ঘোষণা দিয়ে। এটি যত বেশি বিলম্বিত হবে, তত বেশি ঝুঁকি থাকবে যে, জাতি অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলতে শুরু করবে।

মির্জা ফখরুল চোখের অসুস্থতাজনিত চিকিৎসার জন্য বর্তমানে থাইল্যান্ডে অবস্থান করছেন।

মির্জা ফখরুলের পোস্টটি নিচে তুলে ধরা হলো-

‘চোখের অস্ত্রোপচারের পর চিকিৎসা সংক্রান্ত বিধিনিষেধের কারণে, আমি আরও কয়েক দিন বিমানে যেতে পারব না। তা সত্ত্বেও, আমি বাংলাদেশের রাজনৈতিক উন্নয়ন ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছি এবং ইতিবাচক ফলাফলের জন্য যা করা সম্ভব তা করছি।’

‘গতকালের (সোমবার) বৈঠকটি অনুষ্ঠিত হতে দেখে আমি আনন্দিত হয়েছি এবং গণতান্ত্রিক উত্তরণ, গত ১৫ বছরে (জুলাই ২০২৪ সহ) অন্যায়ভাবে ক্ষতিগ্রস্তদের জন্য ন্যায়বিচার এবং অত্যন্ত প্রয়োজনীয় সংস্কারের বিষয়ে স্পষ্ট অগ্রগতির জন্য আমি উন্মুখ।’

‘আমাদের মনে রাখতে হবে- গণতান্ত্রিক উত্তরণ, ন্যায়বিচার এবং সংস্কারগুলো পারস্পরিকভাবে আলাদা নয়। এগুলো একসঙ্গে ঘটতে পারে এবং অবশ্যই ঘটতে হবে। এটিই আমাদের জাতির জন্য সর্বোত্তম পথ।’

‘আমি আন্তরিকভাবে আশা করি, অন্তর্বর্তীকালীন সরকারের সঠিক সিদ্ধান্ত নেওয়ার প্রজ্ঞা এবং ক্ষমতা আছে, যার শুরু নির্বাচনী রোডম্যাপের জরুরি ঘোষণা দিয়ে। এটি যত বেশি বিলম্বিত হবে, তত বেশি ঝুঁকি থাকবে যে, জাতি অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলতে শুরু করবে।’

‘আসুন বাংলাদেশকে প্রকৃত গণতন্ত্র এবং জবাবদিহিতার পথে নিয়ে যাওয়ার এই সুযোগটি হাতছাড়া না করি।’

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেই বিচারককে গোপালগঞ্জ থেকে প্রত্যাহার

যবিপ্রবির নতুন ট্রেজারার ড. ফারুক হাসান

এনসিপির সেই শীর্ষ নেতা স্থায়ী বহিষ্কার

হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

ভক্ত সেজে দুই ভরি স্বর্ণ হাতিয়ে নেওয়া প্রতারক গ্রেপ্তার 

বাংলাদেশের পোশাক খাতে সাসটেইনেবিলিটি রিপোর্টিং জোরদারে বিজিএমইএ-জিআরআইর কৌশলগত অংশীদারত্ব

যুক্তরাষ্ট্র-সৌদি পারমাণবিক চুক্তি যেভাবে ইরানের সঙ্গে আলোচনায় প্রভাব ফেলবে

বন্দরের বহির্নোঙরে কোস্টগার্ডের অভিযান, আটক ১৬

দেড় বিলিয়ন ডলারের বিনিয়োগ পাইপলাইনে, বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলার

চট্টগ্রামে রাঙ্গুনিয়া-কাউখালী সড়ক যোগাযোগ বন্ধ

১০

স্পেনের মিডফিল্ডার ওলমোকে ‘ঘুসি’, মুখ খুললেন আর্জেন্টিনার সহকারী কোচ

১১

আর্জেন্টিনার জার্সি থেকে সরল ‘কাতার বিশ্বচ্যাম্পিয়ন’ ব্যাজ

১২

কিউআর কোড স্ক্যান করার আগে যে ৫টি বিষয় অবশ্যই দেখবেন

১৩

সাউথইস্ট ইউনিভার্সিটিতে ওয়ার্ল্ড পোয়েট্রি ডে ২০২৬ উদযাপন

১৪

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সূচি ঘোষণা, বড় সুযোগ টাইগারদের সামনে

১৫

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলার নতুন কমিটি ঘোষণা

১৬

শুরুর আগেই শেষ মুস্তাফিজের দ্য হানড্রেড

১৭

ফেসবুকে তথ্যমন্ত্রীর নামে ভুয়া অ্যাকাউন্ট-পেজ, সতর্ক থাকার আহ্বান

১৮

প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি

১৯

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবদল নেতার

২০
X