কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ জুন ২০২৫, ০১:২৭ পিএম
অনলাইন সংস্করণ

মুক্তিযুদ্ধের সময় কি ড. ইউনূসের নামে স্লোগান দিয়েছিলেন, ফারুক ই আজমকে রনি

গোলাম মাওলা রনি ও উপদেষ্টা ফারুক ই আজম। ছবি : সংগৃহীত
গোলাম মাওলা রনি ও উপদেষ্টা ফারুক ই আজম। ছবি : সংগৃহীত

সাবেক সংসদ সদস্য, রাজনীতিবিদ ও কলাম লেখক গোলাম মাওলা রনি সম্প্রতি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজমের একটি বক্তব্যকে কেন্দ্র করে তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেছেন, একজন মুক্তিযোদ্ধা হয়েও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম উচ্চারণে ফারুক ই আজমের দ্বিধা প্রকাশ করা অত্যন্ত দুঃখজনক ও হতাশাব্যঞ্জক।

গোলাম মাওলা রনি বলেন, উনি যেদিন অস্ত্র হাতে নিয়েছিলেন, যেদিন মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন এবং ‘জয় বাংলা’ স্লোগানে আন্দোলিত হয়েছিলেন, সেদিন কি তিনি ড. ইউনূসের নামে স্লোগান দিয়েছিলেন? না, তিনি স্লোগান দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে। অথচ আজ তিনি সেই বঙ্গবন্ধুর নাম নিতে গিয়ে বারবার ‘শেখ মুজিব, শেখ মুজিব’ বলছেন- এত সংকোচ কেন? শুধু একটি চেয়ারের জন্য এত কিছু?

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।

রনি বলেন, ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’- এই শব্দগুলোই তো মুক্তিযুদ্ধের প্রতীক। উনি নিজেই তো এই স্লোগান দিয়েছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানও এই স্লোগান ব্যবহার করেছেন। তাই আপনি আগে শিখুন- আর যদি করতে না পারেন, তাহলে অন্তত চুপ থাকুন।

সাবেক এই সংসদ সদস্য অভিযোগ করেন, একটা পদের জন্য আজ তিনি ইতিহাসের বিপরীতে অবস্থান নিচ্ছেন। অধ্যাদেশ জারি করছেন আবার বাদ দিচ্ছেন, মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করছেন। এতে করে স্পষ্ট হয়- এই অবস্থান পরিবর্তন উদ্দেশ্যপ্রণোদিত ও আত্মকেন্দ্রিক।

তিনি বলেন, আজ যা কিছু ঘটছে, সবই পরস্পরবিরোধী। একটির সঙ্গে আরেকটির কোনো মিল নেই। এসব দেখে মাঝে মাঝে মনে হয়, আমি পাগল হয়ে যাচ্ছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

১০

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১১

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১২

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

১৩

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

১৪

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

১৫

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

১৬

রুহুল আমীন রাজুর গল্প : লাশ কাটা ঘর   

১৭

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

১৮

তিন পজিশন নিয়ে স্কালোনির সংশয়, কেমন হবে আর্জেন্টিনার একাদশ

১৯

তাবলিগ জামাতের বয়ান নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ

২০
X