খুলনা ব্যুরো
প্রকাশ : ১২ জুন ২০২৫, ১২:১১ এএম
আপডেট : ১২ জুন ২০২৫, ০৯:০৫ এএম
অনলাইন সংস্করণ

খুলনায় এনসিপি নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল, সমালোচনার ঝড় 

খুলনার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আবু বক্কর সিদ্দিক। ছবি : সংগৃহীত
খুলনার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আবু বক্কর সিদ্দিক। ছবি : সংগৃহীত

খুলনার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আবু বক্কর সিদ্দিকের আপত্তিকর ভিডিও ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি এনসিপির খুলনা জেলা সমন্বয় কমিটির সদস্য আবু বক্কর সিদ্দিকের বলে একাধিক সূত্র নিশ্চিত করেছেন। আবু বক্কর সিদ্দিক কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়নের দেয়াড়া গ্রামের আব্দুল মালেক গাজীর পুত্র।

ভিডিওতে দেখা যায় এনসিপি নেতা আবু বক্কর সিদ্দিক ও একজন নারী ভিডিও কলে অনৈতিক কাজে লিপ্ত রয়েছেন। এমন একটি ভিডিও ক্লিপ ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের বিভিন্ন গ্রুপে শেয়ার করা হয়েছে। বিষয়টি নিয়ে এলাকা জুড়ে বেশ তোলপাড় শুরু হয়েছে।

কয়রা উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম সদস্য সচিব মারুফ বিল্লাহ বলেন,আবু বক্কর সিদ্দিক ৫ আগষ্ট পর্যন্ত স্বৈরাচার সরকারের আইনজীবী প্যানেলের সদস্য ছিলেন। এখন এনসিপির খুলনা জেলার সমন্বয় কমিটিতে তার নাম দেখে আমরা বিস্মিত হয়েছি।

তবে এই ভিডিওটি অনেকদিন পূর্বের বলে এনসিপি নেতা আবু বক্কর সিদ্দিক দাবি করেন।

কয়রা উপজেলা সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর সভাপতি মোস্তফা শফিকুল ইসলাম বলেন, আবু বক্কর সিদ্দিকের ছড়িয়ে পড়া ভিডিওটি খুবই আপত্তিকর। এই ধরণের লোকজনকে প্রশ্রয় দেওয়া ঠিক হবে না সামাজিকভাবে তাদের বয়কট করা উচিত বলে মনে করছি।

জাতীয় নাগরিক পার্টির খুলনার সংগঠক মো. রাহাত হোসেন বলেন বিষয়টি সম্পর্কে আমরা অবগত আছি । যেহেতু এটি তার একান্ত ব্যক্তিগত নৈতিক স্খলন এর দায় কোনভাবেই সংগঠন নেবেনা। তারপরও আমরা বিষয়টি তার কাছে নোটিশ করা হয়েছে। তিনি উপযুক্ত জবাব দিতে না পারলে অবশ্যই তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের সংগঠক ও খুলনা অঞ্চল পরিচালনা কমিটির সদস্য ওহিদুজ্জামান বলেন,এই ভিডিওটি সম্পর্কে আমার জানা নেই। তবে কোন ব্যক্তির দায় সংগঠন নেবে না।

কালবেলা/এসআই
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১০

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১১

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১২

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৩

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৪

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৫

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৬

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৭

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৮

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৯

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

২০
X