কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ জুন ২০২৫, ০৯:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

বরগুনায় মশা নিধনে জরুরি ভিত্তিতে পদক্ষেপ গ্রহণের আহ্বান মনি’র

বিএনপির ভাইস চেয়ারম্যান ও বরগুনা-২ আসনের সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম মনি। ছবি : কালবেলা
বিএনপির ভাইস চেয়ারম্যান ও বরগুনা-২ আসনের সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম মনি। ছবি : কালবেলা

সরকারের উদাসীনতার কারণে বরগুনায় ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও বরগুনা-২ আসনের সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম মনি। তিনি মশা নিধনে সরকার এবং স্থানীয় সংশ্লিষ্ট প্রশাসনকে জরুরি ভিত্তিতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

বৃহস্পতিবার (১২ জুন) কালবেলার সঙ্গে আলাপকালে সরকারের প্রতি এই আহ্বান জানান তিনি।

বিএনপির ভাইস চেয়ারম্যান মনি বলেন, সরকারের দৃষ্টি রাখা উচিত সব জায়গায়। কিন্তু এই সরকার সব জায়গায় দৃষ্টি রাখতে পারছে না। বরগুনায় প্রচণ্ড পরিমাণে মশার উপদ্রব হয়েছে। কিন্তু মশা তাড়ানো কিংবা নিধনের কোনো কার্যক্রম নেই। প্রশাসন এ ক্ষেত্রে পুরোপুরি উদাসীন। একমাত্র ডেপুটি কমিশনার (ডিসি) পরিশ্রম করেন, বাকি আর যারা আছে সবাই উদাসীন। এই রকম একটা পরিস্থিতিতে ক্রাশ প্রোগ্রাম নিয়ে মশা মারতে হবে, মানুষকে সচেতন করতে হবে। একইসঙ্গে ডেঙ্গুতে যাতে মানুষ মারা না যায়, তার ব্যবস্থাও করতে হবে।

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৫ হাজারের বেশি জন। এর মধ্যে বরগুনা জেলাতেই আক্রান্ত হয়েছেন ১ হাজার ২০৪ জনের অধিক।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব পদে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

১০

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

১১

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

১২

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

১৩

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১৪

টিভিতে আজকের যত খেলা

১৫

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১৬

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৭

স্বর্ণের আজকের বাজারদর

১৮

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৯

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২০
X