কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ জুন ২০২৫, ০৭:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

ড. ইউনূস-তারেক রহমানের বৈঠক নিয়ে খেলাফত মজলিসের বিবৃতি

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন আয়োজনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সম্মতিকে স্বাগত জানিয়ে বিবৃতি দিয়েছে খেলাফত মজলিস।

শুক্রবার (১৩ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেন, লন্ডন সফররত প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের পর যৌথ বিবৃতিতে ‘সব প্রস্তুতি সম্পন্ন করা গেলে ২০২৬ সালে রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে’ বলে প্রধান উপদেষ্টা যে অভিমত ব্যক্ত করেছেন আমরা তা স্বাগত জানাই।

এক্ষেত্রে ফেব্রুয়ারির মধ্যে মৌলিক সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি হওয়া প্রয়োজন বলেও যে অভিমত তিনি ব্যক্ত করেছেন তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ঘোষণার মধ্য দিয়ে রাজনৈতিক অস্থিরতা ও অনিশ্চয়তা দূর হবে।

উল্লেখ্য, খেলাফত মজলিস গত ৬ জুন প্রধান উপদেষ্টার নির্বাচনী রোডম্যাপকে তাৎক্ষণিক স্বাগত জানিয়ে বলেছিল, আবহাওয়া ও পারিপার্শ্বিক কারণে নির্বাচন রমজানের আগে অর্থাৎ ফেব্রুয়ারির প্রথমার্ধে হলে ভালো হতো। এর পূর্বে অবশ্যই রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদ ঘোষণা ও মৌলিক সংস্কার সম্পন্ন করতে হবে। নির্বাচনী সুষ্ঠু পরিবেশ তৈরি করতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

১০

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

১১

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

১২

রুহুল আমীন রাজুর গল্প : লাশ কাটা ঘর   

১৩

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

১৪

তিন পজিশন নিয়ে স্কালোনির সংশয়, কেমন হবে আর্জেন্টিনার একাদশ

১৫

তাবলিগ জামাতের বয়ান নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ

১৬

আয়াতুল্লাহ খামেনির দাফনের দিনক্ষণ জানাল ইরান 

১৭

বাংলাদেশ-জাপান ক্যারিয়ার সেন্টারের যাত্রা শুরু

১৮

দেলোয়ার হোসাইন খানের কবিতা : দীপাঞ্জলী

১৯

জনগণের রায় না মানলে সেটি জনগণের সরকার হতে পারে না : জামায়াত আমির

২০
X