কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ জুন ২০২৫, ০৬:৪১ পিএম
অনলাইন সংস্করণ

‘বাংলার আকাশে মেঘ জমলে বৃষ্টি হয়ে আসে জিয়া পরিবার’

ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। ছবি : সংগৃহীত
ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। ছবি : সংগৃহীত

বাংলার আকাশে মেঘ জমলে বৃষ্টি হয়ে আসে জিয়া পরিবার বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

শুক্রবার (১৩ জুন) ফেসবুকে করা এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।

পোস্টে সাধারণ সম্পাদক লিখেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে অনুষ্ঠিত ঐতিহাসিক বৈঠককে আমরা স্বাগত জানাই। জিয়া পরিবার এই দেশের সম্ভাবনা ও সংকটে হাজির হয় আলোক হাতে অন্ধকার তাড়াতে। গণতন্ত্রের পথে যখন মেঘের ছায়া পড়ে তখন জিয়া পরিবারই বৃষ্টি হয়ে আসে সব কালোমেঘ সরিয়ে উজ্জ্বল প্রভাকরের দীপ্তি নিয়ে।

তিনি লিখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হৃৎপিণ্ডে ধারণ করা প্রধান স্লোগান হচ্ছে, ‘সবার আগে বাংলাদেশ’। সেই প্রত্যয় থেকেই সরকারের আহ্বানে সাড়া দিয়ে দেশের দুই প্রজন্মের প্রধান দুই ব্যক্তিত্ব মিলিত হন বাংলাদেশের আগামীর সম্ভাবনা চিহ্নিত করে এগিয়ে যাওয়ার প্রত্যয় নির্ধারণ করতে। আলোচনার মাধ্যমে যে কোনো সংকট নিরসনের সভ্য গণতান্ত্রিক সংস্কৃতির নতুন দিগন্ত উন্মোচন করলেন ডক্টর ইউনূস এবং তারেক রহমান। বাংলাদেশের রাজনীতিতে জিয়া পরিবার সবসময়ই উন্নত এবং সভ্য দেশের গণতান্ত্রিক রীতিনীতি অনুসরণ করে এসেছে। ডক্টর ইউনূসের সঙ্গে তারেক রহমানের বৈঠক এই ঐতিহ্যেরই পরম্পরা।

নাছির উদ্দীন নাছির লিখেন, আমরা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের প্রতি বরাবরই শ্রদ্ধাশীল। দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার গ্রামীণ ব্যাংকের বিকাশে সহযোগিতা করেছেন এবং নোবেল পুরস্কার প্রাপ্তিতেও কূটনৈতিক ভূমিকা পালন করেছেন।

তিনি আরও লিখেন, প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস এবং তারেক রহমানের মধ্যে উষ্ণ শুভেচ্ছা বিনিময়, পারস্পরিক সৌহার্দ্য ও সৌজন্য দেখে আমরা চূড়ান্তভাবে আশাবাদী, ভবিষ্যতের বাংলাদেশ এই ঐতিহাসিক বৈঠকের পাটাতন ধরে আপন গন্তব্যে পৌঁছে যাবে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক ও শহীদ জিয়ার উত্তরাধিকারের হাতেই নিরাপদ প্রিয় মাতৃভূমি বাংলাদেশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কিন মুলুকে ফুটবলের জয়, গ্রুপ পর্বেই বিশ্বকাপের ইতিহাসে রেকর্ড দর্শক

২ যুগ পর বিদ্যুৎ পেল শতাধিক পরিবার

নিলামে উঠছে ম্যারাডোনার ‘হাত দিয়ে গোল’ দেওয়া সেই ঐতিহাসিক বল

শনিবার টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

দেশে ফিরেছেন ৬৬ হাজারের বেশি হাজি, ৫৫ জনের মৃত্যু

ড্রেসিংরুমে আটকা খেলোয়াড়, মাঠে ১০ জনের তিউনিসিয়া!

বেইজিংয়ে ১০৯ তলা ভবনে বিমান বিধ্বস্ত

বোনকে শ্বাসরোধে হত্যার অভিযোগে ভাই-ভাবি গ্রেপ্তার

প্রায় আড়াই কোটি টাকা মূল্যের ১৩ স্বর্ণের বারসহ আটক ১

দুই আলোচিত অভিযানে পুরস্কৃত ডিএনসির গোয়েন্দা কর্মকর্তা মেহেদী হাসান

১০

মাদক ব্যবসায়ী-সেবনকারীদের তালিকা করুন: সমাজকল্যাণমন্ত্রী

১১

সিইউএফএলের ‘বিতর্কিত’ দরপত্র বাতিল

১২

ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলায় নিহত বেড়ে ৫৮৯, নিখোঁজ বহু

১৩

‘আজও অর্ধাঙ্গিনী’র ট্রেলার প্রকাশ, জীবন ও সম্পর্ক নিয়ে জয়ার আবেগঘন বার্তা

১৪

চীনকে সঙ্গে নিয়ে হরমুজ থেকে টোল আদায়ের পরিকল্পনা ইরানের

১৫

হাসপাতালে দুর্নীতি বন্ধ করাই আমার প্রধান লক্ষ্য: শামা ওবায়েদ

১৬

ব্যাংক থেকে ১২ লাখ টাকা তোলার পর মা-ছেলে নিখোঁজ

১৭

শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের আরও দায়িত্বশীল হতে হবে: শিক্ষামন্ত্রী

১৮

পেকুয়ায় মৎস্য প্রজেক্ট দখল ঘিরে অভিযান, অস্ত্রসহ আটক ২

১৯

তিস্তার তীব্র ভাঙনে বিলীন ২৫ বসতবাড়ি

২০
X