রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ জুন ২০২৫, ০৯:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচনের তারিখ নিয়ে সমঝোতা ইতিবাচক : রাষ্ট্র সংস্কার আন্দোলন

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

রাষ্ট্র সংস্কার আন্দোলন বলেছে, নির্বাচনের তারিখ নিয়ে সমঝোতা ইতিবাচক, কিন্তু সংবিধান সংস্কার বিষয়ে সমঝোতা না হলে তা হবে শহীদদের রক্তের সঙ্গে প্রতারণার শামিল।

শুক্রবার (১৩ জুন) রাতে দলটির মিডিয়া ও প্রচার সমন্বয়ক সৈয়দ হাসিবউদ্দীন হোসেন প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে একটি বহুল আলোচিত সংলাপ অনুষ্ঠিত হয়েছে। অবস্থাদৃষ্টে মনে হয়েছে, মূলত এই সংলাপই ছিল প্রধান উপদেষ্টার লন্ডন সফরের প্রধান উদ্দেশ্য। ফলে এই সংলাপ নিয়ে এক ধরনের জাতীয় প্রত্যাশা তৈরি হয়েছে।

সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রশ্ন, সংবিধান সংস্কার কোন পথে, এ বিষয়ে বিএনপির সঙ্গে অন্য বেশিরভাগ প্রধান রাজনৈতিক দলের এক ধরনের মতপার্থক্য আমরা পেয়েছি। ফলে জুলাই অভ্যুত্থানের যেটা সম্ভাব্য প্রধান প্রাপ্তি জনগণের পক্ষে সংবিধানের সংস্কার, সে বিষয়ে আজ প্রশ্ন উঠেছে, হতাশা তৈরি হয়েছে। ৯০-এর তিন জোটের রূপরেখার মতো আরেকটি তামাশা, ব্যর্থতা এ জাতি বইতে পারবে না।

এমতাবস্থায় বিশেষ গুরুত্ব সহকারে প্রধান উপদেষ্টার বিশেষ আগ্রহে অনুষ্ঠিত এই সংলাপে জাতি এই গুরুত্বপূর্ণ ইস্যুতে সমঝোতা প্রত্যাশা করেছিল। কিন্তু আমরা দেখলাম যৌথ বিবৃতিতে এ বিষয়ে কোনো আলাপ নেই।

রাষ্ট্র সংস্কার আন্দোলন মনে করে, ড. ইউনূস ও তারেক রহমানের মধ্যে নির্বাচনের তারিখ নিয়ে সংলাপ একটি ইতিবাচক বিষয়। কিন্তু রাষ্ট্র সংস্কার এবং বিশেষ করে সংবিধান সংস্কারের পথ-পদ্ধতি নিয়ে সমঝোতা না হলে তা শহীদদের রক্তের সঙ্গে প্রতারণায় পর্যবসিত হবে।

রাষ্ট্র সংস্কার আন্দোলন আরও মনে করে, ৫৪ বছরের অভিজ্ঞতায় সংবিধান সংস্কারের পথ-পদ্ধতি নিয়ে অনৈক্য কিংবা যথাযথ গুরুত্ব না দিয়ে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত জাতিকে পূর্বের মতো ফ্যাসিবাদের মধ্যেই ঘুরপাক খাওয়াবে। গণঅভ্যুত্থানে প্রায় দুই হাজার শহীদের জীবনদানের পর তা হবে চরম হতাশা ও নৈরাশ্যজনক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১০

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১১

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১২

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১৩

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৪

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৫

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৬

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৭

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১৮

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১৯

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

২০
X