কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ জুন ২০২৫, ১২:১২ এএম
আপডেট : ১৮ জুন ২০২৫, ০৭:১৪ এএম
অনলাইন সংস্করণ

ঐকমত্য কমিশনের বৈঠকে বুধবার অংশ নেবে জামায়াত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর লোগো। ছবি : গ্রাফিক্স কালবেলা
বাংলাদেশ জামায়াতে ইসলামীর লোগো। ছবি : গ্রাফিক্স কালবেলা

সংস্কার প্রশ্নে রাজনৈতিক দলগুলোর সঙ্গে মঙ্গলবার জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফা বৈঠকে অংশ নেয়নি বাংলাদেশ জামায়াতে ইসলামী। তবে বুধবার (১৮ জুন) অনুষ্ঠেয় বৈঠকে অংশ নেবে দলটি। এ বিষয়ে ইতিবাচক চিন্তা করছে জামায়াত।

মঙ্গলবার (১৭ জুন) রাতে কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদ। তিনি জানান, তারা বুধবারের বৈঠকে অংশগ্রহণ করার বিষয়ে ইতিবাচক চিন্তাভাবনা করছেন।

জানা যায়, মঙ্গলবার দুপুর পৌনে ১২টার দিকে আনুষ্ঠানিকভাবে ঐকমত্য কমিশনের সংলাপ শুরু হয়। তবে জামায়াতের কোনো প্রতিনিধিদল যোগ দেয়নি। এ বিষয়ে দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমরা অংশ নিচ্ছি না। এর বেশি কিছু তিনি বলতে চাননি।

প্রসঙ্গত, মঙ্গলবারের বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দীন আহমদের নেতৃত্বে দলটির তিন সদস্যের প্রতিনিধিদল, এলডিপি, গণঅধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন, এবি পার্টি, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, এনসিপিসহ বিভিন্ন দলের প্রতিনিধিরা অংশ নেন।

জাতীয় ঐকমত্য কমিশনের একটি সূত্রের দাবি, মঙ্গলবারের বৈঠকে জামায়াত থাকবে না বিষয়টি দলটির পক্ষ থেকে জানানো হয়েছে। কারণ হিসেবে তারা বলছেন, গত ১৩ জুন প্রধান উপদেষ্টার লন্ডন সফরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে হওয়া বৈঠকের যৌথ ঘোষণার মাধ্যমে তাদের ইগনোর করা হয়েছে। প্রতিবাদস্বরূপ তারা মঙ্গলবারের বৈঠকে যোগ দেবে না। কমিশনের পক্ষ থেকে দুই ঘণ্টা পরে হলেও তাদের যোগ দিতে অনুরোধ করা হয় বলে জানা গেছে।

জানা যায়, জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে জামায়াতের প্রতিনিধিদলে নেতৃত্ব দিয়ে থাকেন নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। ঈদের আগের (৩ জুন) বৈঠকে তার সঙ্গে ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান ও হামিদুর রহমান আজাদ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এএইউবির ২০তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

রাজধানীর খালগুলোর সীমানা নির্ধারণে ২ সিটির কমিটি গঠন

লেবাননে ইসরায়েলি বাহিনীর ঘাঁটিতে হিজবুল্লাহর রকেট হামলা

মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. তোজাম্মেল হোসেনকে সংবর্ধনা

ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলাকারীদের গ্রেপ্তারসহ ছয় দাবি আইএসপিএবির

প্রথম ম্যাচে ড্র করেও যারা বিশ্বজয় করেছিল: ইতিহাস যা বলে

শপিংমল-মার্কেট খোলা রাখার সময় নিয়ে গণবিজ্ঞপ্তি, অমান্য করলেই ব্যবস্থা

২৪ ঘণ্টায় হাম উপসর্গে প্রাণ গেল ৪ শিশুর, মৃত্যু বেড়ে ৬৫২

জাবি শিক্ষার্থীকে নির্যাতন : প্রধান আসামি ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

গ্রেপ্তারের পর নতুন করে আলোচনায় বেনজীরের সব অপকর্ম

১০

বিশ্ব রক্তদাতা দিবস আজ

১১

সৌদিতে অভিযানে এক সপ্তাহে ৮ হাজার প্রবাসী বহিষ্কার

১২

‘শিবিরের অপপ্রচার ও গুম-নাটকের’ বিরুদ্ধে জবি ছাত্রদলের বিক্ষোভ

১৩

‘নেইমারদের অপহরণ করবে এলিয়েনরা’ -ব্রাজিল ম্যাচ নিয়ে নারী গণকের অদ্ভুত ভবিষ্যদ্বাণী

১৪

সংসদে জানালেন শিক্ষামন্ত্রী / প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রিপরিষদ বিভাগের অসম্মতি

১৫

শিল্পী সমিতির নির্বাচনে লড়ছেন চিত্রনায়িকা জলি

১৬

‘ফার্মগেট’ কেলেঙ্কারি থেকে বাঁচতে আদালতের দ্বারস্থ দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট

১৭

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা বিজয়‌ কারাগারে

১৮

সমন্বিত উদ্যোগেই চট্টগ্রামের সংকট সমাধানের ঘোষণা নতুন সিডিএ চেয়ারম্যানের

১৯

বেনজীরকে দ্রুত দেশে আনা হবে : দুদক 

২০
X