কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ জুন ২০২৫, ০৯:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

দ্রুত শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম চালুর দাবি

গোলটেবিল বৈঠকে শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন ফোরামের নেতারা। ছবি : কালবেলা
গোলটেবিল বৈঠকে শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন ফোরামের নেতারা। ছবি : কালবেলা

আইন পাসের প্রায় দুই বছর পেরিয়ে গেলেও ‘শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয়’ বাস্তবায়নে কোনো অগ্রগতি না হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন শরীয়তপুরের বিশিষ্টজনরা। দ্রুত এই স্বপ্নের বিশ্ববিদ্যালয় বাস্তবায়নের দাবি জানিয়েছেন তারা।

সোমবার (৩০ জুন) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন ফোরাম আয়োজিত এক গোলটেবিল বৈঠকে বক্তারা এ দাবি জানান।

ফোরামের সদস্য সচিব ও শিল্পপতি শিকদার মো. মেসবাহউদ্দিন বলেন, ২০২১ সালে সরকার শরীয়তপুরে কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রস্তাব করে এবং ২০২৩ সালে আইনও পাস হয়। কিন্তু এরপর আর কোনো অগ্রগতি নেই। তিনি এই জটিলতা নিরসনে সবার সহযোগিতা কামনা করেন।

মূল বক্তব্য উপস্থাপন করেন ফোরামের আহ্বায়ক, আহসান উল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিস্ট্রার, শিক্ষাবিদ ও গবেষক ড. মোশাররফ হোসেন মাসুদ। তিনি বলেন, শরীয়তপুরের উর্বর ভূমিতে ধান, পাট, গম, পেঁয়াজ, কালোজিরা, ধনিয়া, সরিষা, মিষ্টি আলু, টমেটো, আদা ইত্যাদি ফসলের উৎপাদনে শরীয়তপুর একটি গুরুত্বপূর্ণ অঞ্চল। বিশেষ করে পাট, পেঁয়াজ, আদা, টমেটো প্রধান রপ্তানি পণ্য হিসেবে বিবেচিত। তিনি কৃষিবিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে প্রাগ্রসর বিশ্বের সাথে সঙ্গতি রক্ষা এবং জাতীয় পর্যায়ে উন্নত শিক্ষাদান ও গবেষণার সুযোগ সৃষ্টির জন্য এই বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) সভাপতি শহিদুল ইসলাম বলেন, আইন পাশ হওয়ার পরেও একটি জন-আকাঙ্ক্ষার বিশ্ববিদ্যালয় এভাবে বাস্তবায়ন থেমে থাকতে পারে না। দ্রুততম সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু করার দাবি জানাচ্ছি। মোটেক্স ফ্যাশনের ব্যবস্থাপনা পরিচালক মাসুদ কবির রানা দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের এই অবহেলিত জনপদের উন্নয়নের জন্য শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয় দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মো. আহসানউল্লাহ বলেন, এই বিশ্ববিদ্যালয় জেলার নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে এবং কৃষিতে বৈপ্লবিক পরিবর্তন আনবে।

ইংরেজি দৈনিক দ্য ডেইলি গ্লোবাল নেশনের সম্পাদক ও প্রকাশক ড. মাহবুবুর রহমান বলেন, কৃষি প্রধান পেশার জনপদ শরীয়তপুর। জেলার নামে আইন পাশ হওয়া বিশ্ববিদ্যালয়টি দ্রুত বাস্তবায়ন হোক। তাহলে নতুন নতুন গবেষণায় সমৃদ্ধ হবে জেলার গণ্ডি ছাড়িয়ে সারা দেশের মানুষ।

সিটি ইউনিভার্সিটির ব্যবসায় ও অর্থনীতি অনুষদের ডীন অধ্যাপক ড. জুলফিকার হাসান বলেন, লাইভস্টক, এগ্রো বিজনেস আর ফিশারিজ—এই তিনের মেলবন্ধন হলো শরীয়তপুর। তিনি দ্রুত উপাচার্য, উপ-উপাচার্য এবং প্রকল্প পরিচালকসহ সংশ্লিষ্ট পদগুলোতে নিয়োগ সম্পন্ন করে কাজ শুরু করার তাগিদ দেন।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য শিক্ষাবিদ অধ্যাপক ড. এম. নুরুল ইসলাম বলেন, কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের যা যা উপযোগিতা থাকতে হয় শরীয়তপুরে তার সব গুণ বিদ্যমান। সরকারের কাছে এটা আমাদের দীর্ঘদিনের দাবিও ছিল। সেই দাবির প্রেক্ষিতে একটা বিশ্ববিদ্যালয় আইনও পাশ হয়েছে। তাহলে কেনো এই দীর্ঘসূত্রতা? তিনি এই বিশ্ববিদ্যালয় বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

গোলটেবিল বৈঠকে আরও বক্তব্য রাখেন, পালং-জাজিরা ফোরামের সভাপতি মাওলানা খলিলুর রহমান, ধলপুর আদর্শ কলেজের অধ্যক্ষ আব্দুর রউফ বাচ্চু, অধ্যাপক এমএ শাহাবুদ্দিন, তরুণ ব্যবসায়ী ও শিক্ষানুরাগী সাইয়েদ জোবায়ের, ঢাকাস্থ শরীয়তপুর স্টুডেন্ট ওয়েলফেয়ারের সাবেক সভাপতি তাহমিদ জামান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নরত জাজিরার শিক্ষার্থীদের সংগঠন পদ্মার সভাপতি রফিকুল ইসলাম প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ

মহাসড়কে পুলিশের গাড়ি ভাঙচুর

ড. ইউনূসের বিচার চাইলেন গ্রেপ্তার সেই ৬১ আইনজীবী 

অনার্সে বাংলা, ইতিহাস ও দর্শন কোর্স বাতিলের খবর ‘ভিত্তিহীন’ : শিক্ষা মন্ত্রণালয়

তথ্য উপদেষ্টা / ‘শর্ত মেনে’ আ. লীগের যে কেউ নির্বাচনে অংশ নিতে পারবে

কাশ্মীরে বিক্ষোভ-সংঘর্ষে নিহত ১১, আহত ৭০ জনের বেশি

সা ক্ষা ৎ কা র / ইসলামি অর্থনীতিকে বিকল্প পথ হিসেবে গ্রহণ না করলে বাজেটের দুষ্টচক্র ভাঙবে না

চসিক মেয়রের সঙ্গে বিসিবি পরিচালক সাকিফ সালামের সাক্ষাৎ

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতা হত্যার ঘটনায় ২ জন গ্রেপ্তার

বিশ্বকাপে সবচেয়ে বেশি ক্লিনশিট  / সেরাদের তালিকায় ব্রাজিলের তিন গোলরক্ষক, নেই কোনো আর্জেন্টাইন

১০

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

১১

বিশ্ববাজারে স্বর্ণের দামে ঊর্ধ্বগতি

১২

স্টেডিয়ামে ট্রাম্পকে দেখে দর্শকদের দুয়োধ্বনি 

১৩

ইরান-ইসরায়েল যুদ্ধবিরতির পর কমলো তেলের দাম

১৪

চবিতে দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন চালু

১৫

স্ত্রীকে হত্যা করে বাসায় তালা দিয়ে পালালেন ছাত্রদল নেতা

১৬

আর্জেন্টিনা সমর্থকের মাথা ফাটাল ব্রাজিল সমর্থক

১৭

বিধ্বস্ত মার্কিন অ্যাপাচি হেলিকপ্টারের ক্রুদের অবস্থা জানালেন ট্রাম্প

১৮

ইসরায়েলের ভাসমান কারাগারে ৫২ ঘণ্টা, ভয়াবহ অভিজ্ঞতা ফ্লোটিলা কর্মীর

১৯

সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা নিয়ে হাইকোর্টের রায় আপিল বিভাগে স্থগিত

২০
X