কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৩, ০৩:১৯ পিএম
আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৩, ১২:৪৫ এএম
অনলাইন সংস্করণ

সাতক্ষীরা ও জয়পুরহাট জেলা যুবলীগের কমিটি বিলুপ্ত ও আহ্বায়ক কমিটি গঠন

সাতক্ষীরা জয়পুরহাট জেলা যুবলীগের নতুন আহ্বায়ক কমিটি গঠন। ছবি : সৌজন্য
সাতক্ষীরা জয়পুরহাট জেলা যুবলীগের নতুন আহ্বায়ক কমিটি গঠন। ছবি : সৌজন্য

বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাতক্ষীরা জেলা আহ্বায়ক কমিটি ও জয়পুরহাট জেলা যুবলীগের পূর্বের কমিটি বিলুপ্ত করে নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। আজ ১ সেপ্টেম্বর (শুক্রবার), বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

সাতক্ষীরা ও জয়পুরহাট জেলা যুবলীগের কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে গঠনতন্ত্রের ধারা ২৩ অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে যুবলীগ।

বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ মো. মাইনুল হোসেন খান নিখিলের যৌথ স্বাক্ষরে প্রকাশিত বিজ্ঞপ্তিতে আগামী ৯০ দিনের জন্য সাতক্ষীরা ও জয়পুরহাট জেলা যুবলীগের আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মো. মিজানুর রহমানকে আহ্বায়ক এবং স ম আব্দুস সাত্তার, কাজী নজরুল ইসলাম হিল্লোল, এস এম মারুফ তানভীর হোসেন সুজনকে যুগ্ম-আহ্বায়ক করে সাতক্ষীরা জেলা যুবলীগের ২১ সদস্য বিশিষ্ট এবং মো. মিলন দেওয়ানকে আহ্বায়ক ও মো. হাসানুল ইমাম রবিন, মোস্তফা মেহমুদ আহমেদ তমালকে যুগ্ম-আহ্বায়ক করে জয়পুরহাট জেলা যুবলীগের ৪১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে সাতক্ষীরা ও জয়পুরহাট জেলা যুবলীগের যথাক্রমে ২১ ও ৪১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটিকে অদ্য ১/০৯/২০২৩ খ্রিষ্টাব্দ হতে পরবর্তী ৯০ দিনের মধ্যে তাদের অধীনস্ত সকল শাখার সম্মেলন সম্পন্ন করে সাতক্ষীরা ও জয়পুরহাট জেলা যুবলীগের সম্মেলন করার নির্দেশ প্রদান করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ইতিহাস সাক্ষী আওয়ামী লীগ ইসলাম ও দেশের চিরশত্রু’

লেবাননে ইসরায়েলি সেনা নিহত, হামলায় আহত আরও ১৩

রাজধানীতে আজ কোথায় কী

শেষ ১০ মিনিটে যা হলো, বিশ্বাস করাই কঠিন!

বিশ্ব বাবা দিবস আজ

২১ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

তীব্র তাপে ফ্রান্সে বছরে সাড়ে ৫ হাজার মানুষের মৃত্যু

কুরাসাও গোলরক্ষকের সামনে নিরুপায় ইকুয়েডর

হরমুজ প্রণালি দিয়ে বিপুল পরিমাণ তেল পরিবহন হচ্ছে : সেন্টকম

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১০

পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান যাচ্ছেন সুইজারল্যান্ডে

১১

বিশ্বকাপের ম্যাচসহ টিভিতে আজ যত খেলা

১২

মালদ্বীপে বাংলাদেশি শিক্ষাবিদ আহমেদ মুত্তাকী পেলেন বিশেষ সম্মাননা

১৩

বিকেলে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

১৪

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই, দুশ্চিন্তায় কৃষক

১৫

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৬

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

১৭

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

১৮

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

১৯

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

২০
X