কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৩, ০২:৪৬ পিএম
আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৩, ০২:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

মিছিল-স্লোগানে মুখরিত সোহরাওয়ার্দী উদ্যান

সমাবেশ কেন্দ্র করে জড়ো জয়েছেন নেতাকর্মীরা। ছবি: কালবেলা
সমাবেশ কেন্দ্র করে জড়ো জয়েছেন নেতাকর্মীরা। ছবি: কালবেলা

বাংলাদেশ ছাত্রলীগের সমাবেশ উপলক্ষে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা। মিছিল-স্লোগানে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যান গেট, বাংলা একাডেমির সামনের গেট এবং টিএসসি গেটসহ পুরো সোহরাওয়ার্দী উদ্যান মুখরিত হয়ে ওঠেছে।

শুক্রবার (১ সেপ্টেম্বর) বিকেল ৩টা থেকে সমাবেশ শুরু কথা থাকলেও দুপুর ১২টার দিকে সোহরাওয়ার্দীর টিএসসি গেট এবং ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট সংলগ্ন গেটে এই চিত্র দেখা গেছে।

এ সময় নেতাকর্মীরা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা সরকার, বারবার দরকার’, ‘বিএনপি-জামায়াতের কালো হাত, ভেঙে দাও’ স্লোগান দিতে থাকেন।

এদিকে সমাবেশে যোগ দিতে ময়মনসিংহের গফরগাঁও থেকে ট্রেনে চড়ে ঢাকা পৌঁছেছেন নেতাকর্মীরা। তাদের বহনকারী বিশেষ ট্রেনটি রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে পৌঁছালে স্বাগত জানান ময়মনসিংহ-১০ আসনের সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল।

এ বিষয়ে সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল বলেন, ‘বিএনপি, জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশকে সফল করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে গফরগাঁওয়ের ছাত্রলীগের নেতাকর্মীরা গেছে।’

গতকাল বৃহস্পতিবার (৩১ আগস্ট) ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন জানান, সমাবেশ থেকে শিক্ষার্থীরা দেশবিরোধী চক্রান্ত রুখতে শপথ নেবে। তারা প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ছাত্রসমাজের মাধ্যমে দেশব্যাপী ‘ওয়ান্স এগেইন শেখ হাসিনা’ স্লোগান ছড়িয়ে দেবেন।

সোহরাওয়ার্দী উদ্যানে পাঁচ লাখ শিক্ষার্থীর জমায়েত হলেও সারা দেশের পাঁচ কোটি শিক্ষার্থী তথ্যপ্রযুক্তির মাধ্যমে এই সমাবেশে যুক্ত থাকবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের

নারীদের লুটে নেওয়া ‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের তিন সদস্য গ্রেপ্তার 

সরকারি চাকরিতে কোন গ্রেডে কত পদ ফাঁকা, জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

পুলিশ দেখে পালানোর চেষ্টা, ‘ছাদ থেকে পড়ে’ আ.লীগ নেতার মৃত্যু

১০ দিনে দ্রুত বাড়তে পারে নদ-নদীর পানি, বন্যার শঙ্কা

মধ্যপ্রাচ্য একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির দিকে এগিয়ে যাচ্ছে : ভ্যান্স 

ব্রাজিল সমর্থককে এআই দিয়ে আর্জেন্টিনার জার্সি পরিয়ে ট্রল, যুবককে লিগ্যাল নোটিশ

আশাশুনিতে ‘গোপন বৈঠক’ থেকে গ্রেপ্তার ৬

চমেক হাসপাতালে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বিরুদ্ধে মামলা

২০২৬ বিশ্বকাপের শীর্ষে রোনালদো, মেসি কোথায়?

১০

দুই বছর পর আবারও ওটিটিতে অপূর্ব

১১

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশনের উদ্যোগে আন্তর্জাতিক যোগ দিবস পালন

১২

যুবদল নেতার ছুরিকাঘাতে শিবির নেতা নিহত

১৩

গ্রুপ পর্বে পয়েন্ট সমান হলে কে যাবে নকআউটে, যা বলছে ফিফার নতুন নিয়ম

১৪

লেবাননে ইরানি প্রক্সিরা না থামলে আবারও হামলা হবে: ট্রাম্প

১৫

বহিষ্কৃত শিবির নেতা জিসান ২ দিনের রিমান্ডে

১৬

পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীতে এসএসসি বিরাশিয়ানের প্রাণবন্ত আয়োজন

১৭

যোগ দিবসে কলকাতায় মোদির যোগাসনচর্চা 

১৮

আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ লেখা, জানেন কি এর রহস্য?

১৯

মহশূন্যেও বিশ্বকাপ-জ্বর! স্পেস স্টেশনে ফুটবল সম্ভব?

২০
X