কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ জুন ২০২৫, ০৯:০১ পিএম
অনলাইন সংস্করণ

১৭ বছরের আওয়ামী জুলুম ভুলে গেলে চলবে না : আমিনুল হক

রাজধানীতে ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য ফরম বিতরণ ও নবায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন আমিনুল হক। ছবি : কালবেলা
রাজধানীতে ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য ফরম বিতরণ ও নবায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন আমিনুল হক। ছবি : কালবেলা

বিএনপির কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক বলেছেন, গত ১৭ বছর ধরে আওয়ামী স্বৈরাচার যে জুলুম ও নির্যাতন চালিয়েছে, তা ভুলে গেলে চলবে না। সেই ইতিহাস যারা মনে রাখে, তাদের পক্ষে আওয়ামী লীগের সঙ্গে মেশা তো দূরের কথা, এমনকি তাদের চেহারাও দেখা পাপ।

রোববার (২২ জুন) দুপুরে রাজধানীর দক্ষিণখান ও বিমানবন্দর এলাকায় অনুষ্ঠিত দুটি পৃথক অনুষ্ঠানে ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য ফরম বিতরণ ও নবায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আমিনুল হক বলেন, দীর্ঘ ১৭ বছরের আন্দোলন-সংগ্রামে যারা নির্যাতিত, নিপীড়িত এবং যারা দলের জন্য ত্যাগ স্বীকার করেছে- তাদেরই সবচেয়ে বেশি মূল্যায়ন করা হবে। সদস্য পদ নবায়নে তাদের অগ্রাধিকার থাকবে।

তিনি আরও বলেন, যারা দিনে বিএনপি আর রাতে আওয়ামী লীগ করেছে, যাদের আওয়ামী লীগের নেতাদের সঙ্গে ঘনিষ্ঠ ছবি রয়েছে- তাদের সদস্য পদ নবায়ন করা যাবে না।

বিএনপির এই কেন্দ্রীয় নেতা অভিযোগ করে বলেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর দ্রুত নির্বাচনের আশা করা হলেও দেশি-বিদেশি ষড়যন্ত্রে তা বিলম্বিত হচ্ছে। আওয়ামী প্রেতাত্মারা নির্বাচন ঠেকাতে এখনও তৎপর।

তিনি বলেন, গত ১৫ বছর বাংলাদেশের মানুষ ভোট দিতে পারেনি। মানুষ এখন ভোট দিতে চায়। সম্প্রতি লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ড. মুহাম্মদ ইউনূসের মধ্যে বৈঠকের পর জনগণের মধ্যে আশার আলো জেগেছে। আমরা আশাবাদী আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।

আমিনুল হক বলেন, বিএনপি একটি মানবিক বাংলাদেশ গঠনে কাজ করছে। দলে অনিয়মকারী, লুটপাটকারী বা চাঁদাবাজদের কোনো স্থান নেই। এমন কাউকে সদস্য করা হলে তার দায় সংশ্লিষ্ট নেতাকেই নিতে হবে।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব হাজি মোস্তফা জামান। তিনি মোনাফেক কর্মীদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, মোনাফেক দিয়ে দলের কল্যাণ হতে পারে না। আমাদের ঈমানি দায়িত্ব দলের সঠিক কাজ করা এবং ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন করা।

দক্ষিণখান থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হেলাল তালুকদার ও বিমানবন্দর থানা বিএনপির আহ্বায়ক মনির হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে এবং দক্ষিণখান থানা বিএনপি যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম বাবলু ও বিমানবন্দর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলুর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, এসএম জাহাঙ্গীর হোসেন, এবিএমএ রাজ্জাক, আকতার হোসেন, এম কফিল উদ্দিন আহমেদ, মুহাম্মদ আফাজ উদ্দিন প্রমুখ।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর নতুন শুল্ক আরোপ করছে যুক্তরাষ্ট্র

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

১০

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

১১

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১২

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১৩

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১৪

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

১৫

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

১৬

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

১৭

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

১৮

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

১৯

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

২০
X