কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ জুন ২০২৫, ০৪:২৫ পিএম
আপডেট : ২৪ জুন ২০২৫, ০৪:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

৩১ দফার মধ্যে রাষ্ট্রের উন্নয়নের সবকিছুই রয়েছে : কফিল উদ্দিন

রাজধানীর উত্তরায় রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণকালে বক্তব্য দেন কফিল উদ্দিন। ছবি : কালবেলা
রাজধানীর উত্তরায় রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণকালে বক্তব্য দেন কফিল উদ্দিন। ছবি : কালবেলা

ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম কফিল উদ্দিন আহমেদ বলেছেন, বিএনপি ঘোষিত ৩১ দফা কর্মসূচির মধ্যে একটি রাষ্ট্রের উন্নয়নের জন্য যা যা থাকা প্রয়োজন তার সবই রয়েছে। দেশের পাশাপাশি বিদেশেও এই ৩১ দফা নিয়ে আলোচনা এবং পর্যালোচনা হচ্ছে।

মঙ্গলবার (২৪ জুন) রাজধানীর উত্তরায় রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণকালে তিনি এ কথা বলেন।

কফিল উদ্দিন বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯ দফা কর্মসূচি দিয়ে দেশকে স্বয়ংসম্পূর্ণ করেছিলেন। আর তার সুযোগ্য সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশ গড়তে ৩১ দফা কর্মসূচি দিয়েছেন। এই ৩১ দফা কর্মসূচির মধ্যে একটি দেশের জন্য, উন্নয়নের জন্য যা যা প্রয়োজন তার সবকিছুই আছে।

তিনি বলেন, শেখ হাসিনার শাসনামলে লুটপাটের মাধ্যমে দেশের অর্থনীতিকে যেভাবে ধ্বংস করে দেওয়া হয়েছিল, তা থেকে রক্ষার জন্য তারেক রহমান কাজ করছেন। ৩১ দফা কর্মসূচি তার প্রতিফলন, যা ইতোমধ্যে সারাদেশে জনগণের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু। এসময় আরও উপস্থিত ছিলেন- ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) এবিএমএ রাজ্জাক, উত্তরের সদস্য মোতালেব হোসেন রতন, তুরাগ থানা বিএনপির সভাপতি আতিকুর রহমান আতিক, দক্ষিণখান থানার সাবেক সভাপতি শাহাবুদ্দিন সাগর, বিমানবন্দর থানার সাবেক সভাপতি জুলহাস পারভেজ, উত্তরা-পূর্ব থানার সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. এফ ইসলাম চন্দন প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাস শেষে টাকা থাকে না? মধ্যবিত্তের ৭ সাধারণ ভুল

হাইভোল্টেজ ম্যাচে ব্রাজিলকে জিততে দিল না মরক্কো

ছুটির আবেদন মঞ্জুর করানোর বিশেষ ৮ কৌশল

শেষ পর্যন্ত ‘পল্টি’ই মারলেন সাকিব

আজকের নামাজের সময়সূচি

জার্সি পরে নামাজ পড়া কি বৈধ?

ব্রাজিল-মরক্কোর শেয়ানে শেয়ানে টক্কর

ব্রাজিলকে সমতায় ফেরালেন ভিনিসিয়াস জুনিয়র

ব্রাজিলের জালে গোল মরক্কোর

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

১০

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

১১

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

১২

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

১৩

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

১৪

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

১৫

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

১৬

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

১৭

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

১৮

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

১৯

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

২০
X