কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ জুন ২০২৫, ০৮:০১ পিএম
অনলাইন সংস্করণ

সাবেক তিন সিইসির বিচার হওয়া উচিত : রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পুরোনো ছবি
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পুরোনো ছবি

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সাবেক তিনজন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) দেশের গণতন্ত্র ধ্বংসকারী। তাদের বিচার হওয়া উচিত। তারা হলেন—২০১৪ সালের নির্বাচনের তৎকালীন সিইসি কাজী রকিব উদ্দিন আহমেদ, ২০১৮ সালের নির্বাচনে তৎকালীন সিইসি এ কে এম নুরুল হুদা ও ২০২৪ সালের নির্বাচনের তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। এদের আইনসংগতভাবে বিচার ও শাস্তি হওয়া উচিত।

বৃহস্পতিবার (২৬ জুন) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে জুলাই অভ্যুত্থান স্মরণে দলের কর্মসূচি ঘোষণাকালে তিনি এ মন্তব্য করেন। ২৪-এর গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে অভ্যুত্থান স্মরণে মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেন রিজভী।

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাসজুড়ে কর্মসূচি ঘোষণা করেন রুহুল কবির রিজভী।

তিনি জানান, আলোচনা সভা, রক্তদান, গ্রাফিতি, পথনাটক, ফুটবল টুর্নামেন্ট, শিশু অধিকারবিষয়ক অনুষ্ঠান, ডেঙ্গু ও করোনা প্রতিরোধে জনসচেতনতামূলক কার্যক্রমসহ অন্তত ২২টি ভিন্নধর্মী আয়োজনের মাধ্যমে ‘জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান’ স্মরণ করবে বিএনপি।

কর্মসূচির মধ্যে রয়েছে-—১ জুলাই চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সব রাজনৈতিক দল ও জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নিহত এবং আহত পরিবারের অংশগ্রহণে আলোচনা সভা। ৩ জুলাই দেশব্যাপী (জেলা পর্যায়ে) ড্যাবের উদ্যোগে রক্তদান কর্মসূচি। ৫ জুলাই ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে ধানমন্ডি ক্লাব মাঠে ফুটবল টুর্নামেন্ট। ৯ জুলাই ফারজানা পুতুল ও সানজিদা তুলির তত্ত্বাবধানে সেমিনার। ১১ জুলাই জাসাসের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান। ১২ জুলাই ছাত্রদলের উদ্যোগে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নিহত ও আহত পরিবারের সঙ্গে তারেক রহমানের মতবিনিময় সভা।

১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে ছাত্রদলের উদ্যোগে ‘প্রতিরোধে পরাজিত গণশত্রু’ শীর্ষক আলোচনা সভা এবং রংপুর ও চট্টগ্রামে যথাক্রমে শহীদ আবু সাঈদ ও শহীদ ওয়াসিমের স্মরণে কর্মসূচি। ১৮ জুলাই ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের উদ্যোগে মৌন মিছিল এবং ওলামা দলের দোয়া মাহফিল। ১৯ জুলাই বসুন্ধরার আইসিসিবি কনভেনশন সেন্টারে বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আলোচনা সভা, জিয়া উদ্যানে ও জেলা পর্যায়ে কৃষক দল ও আমরা বিএনপি পরিবারের বৃক্ষরোপণ কর্মসূচি, সম্মিলিত পেশাজীবী সংগঠনের আলোচনা সভা। ২২ জুলাই মহিলাদলের কর্মসূচি। ২৩ জুলাই শাহবাগে ‘জুলাইয়ে লাশের শাড়ি শীর্ষক’ প্রতীকী স্মৃতিস্তম্ভ প্রদর্শন।

২৬ জুলাই মানিক মিয়া অ্যাভিনিউতে ‘রোড টু জুলাই’ শিরোনামে ও ২৭ জুলাই বিভাগীয় পর্যায়ে গ্রাফিতি ও গণসংগীত পরিবেশন। ২৮ জুলাই স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ডেঙ্গু ও করোনা প্রতিরোধে পানি এবং ডোবা পরিষ্কারের কর্মসূচি। মায়ের ডাক ও আমরা বিএনপি পরিবারের উদ্যোগে গণতান্ত্রিক পথযাত্রায় শিশু শীর্ষক আলোচনা সভা, ৩১ জুলাই আইনজীবী ফোরামের কেন্দ্রীয় ও বিভাগীয় পর্যায়ে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি। ২ আগস্ট ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে ‘পালাবো না, কোথায় পালাবো? শেখ হাসিনা পালায় না শীর্ষক’ পথনাটক।

৩ আগস্ট ছাত্রদলের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র সমাবেশ। ৪ আগস্ট যুবদলের উদ্যোগে কর্মসূচি। ৬ আগস্ট বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে কেন্দ্রীয়ভাবে বিজয় মিছিল।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ, শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, ইমরান সালেহ প্রিন্স, কেন্দ্রীয় নেতা শিরিন সুলতানা, সুলতান সালাউদ্দিন টুকু, ব্যারিস্টার কায়সার কামাল, যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, নির্বাহী কমিটির সদস্য আব্দুস সাত্তার পাটোয়ারী, মায়ের ডাকের সমন্বয়কারী সানজিদা তুলিসহ অনেকে।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কমছে বাংলাদেশি পাসপোর্টের সক্ষমতা, ভিসা সুবিধায় অনেক এগিয়ে উগান্ডা

ইস্তাম্বুলের অলিগলিতে আধুনিকতার ছোঁয়া: মেট্রো পাল্টে দিয়েছে শহরের চিত্র

আর্জেন্টিনাকে স্পেনের হারানোর ম্যাচটি দেখেছেন ৬৩ মিলিয়ন মানুষ

গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, ব্যাখ্যা দিলেন শিশির মনির

জামায়াতের যুদ্ধাপরাধের বিষয়টি বহুল আলোচিত ও সুপ্রতিষ্ঠিত: চরমোনাই পীর  

আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পরীক্ষার্থী নিহত

রজার্সকে কিনতে ট্রান্সফার ফির যে রেকর্ড ভাঙল চেলসি

ইরানের ৪ ড্রোন ভূপাতিত করল জর্ডান

১০

মাদ্রাসাছাত্রকে রড দিয়ে পিটিয়ে নির্যাতন, শিক্ষক আটক

১১

বিশ্বমঞ্চে লাল-সবুজের কণ্ঠ খুঁজছে ‘ভয়েস অব বাংলাদেশ’

১২

জাবি মেডিকেলে ওষুধ কারচুপি ও অব্যবস্থাপনার তদন্তের দাবিতে মানববন্ধন

১৩

পারমাণবিক স্থাপনায় হামলা হলে যুক্তরাষ্ট্রকে শক্তিশালী জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

১৪

চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা নিয়ে শঙ্কা, মন্ত্রীর হস্তক্ষেপ চাইল চিটাগং চেম্বার

১৫

বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পরিকল্পনা সরকারের

১৬

দুই মাসের মধ্যে মহাসড়কে চাঁদাবাজি বন্ধ হবে: হাইওয়ে পুলিশপ্রধান

১৭

এক পায়ে দাঁড়িয়ে থাকার আশ্চর্যজনক ৪ উপকারিতা

১৮

এমপি পদ হারানো নিয়ে কী বলছে সংবিধান?

১৯

বরিশালের গল্পে জামিল-মুনমুনের নাটক ‘আজব শহর’

২০
X