কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ জুন ২০২৫, ০৩:০৫ এএম
আপডেট : ২৭ জুন ২০২৫, ০৭:২৮ এএম
অনলাইন সংস্করণ

অবিলম্বে পুশইনের ঘটনা বন্ধ করুন : লায়ন ফারুক

লায়ন ফারুক। ছবি : সংগৃহীত
লায়ন ফারুক। ছবি : সংগৃহীত

১২ দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা ও ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মো. ফারুক রহমান ভারতের উদ্দেশে বলেছেন, আপনারা জাতিসংঘের রেজ্যুলেশন অনুযায়ী চলার চেষ্টা করুন। কোনো অসংগতি দেখলে দ্বিপক্ষীয় আলোচনার ভিত্তিতে সমাধানের চেষ্টা করেন। অবিলম্বে পুশইনের ঘটনা বন্ধ করুন।

বৃহস্পতিবার (২৬ জুন) জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন’ আয়োজিত এক নাগরিক সমাবেশে এ কথা বলেন তিনি।

লায়ন ফারুক বলেন, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যখন বাংলাদেশের মানুষ সোচ্চার, ঠিক সেই সময় ভারতীয় সীমান্তরক্ষীরা আন্তর্জাতিক আইন অমান্য করে বাংলাদেশ সীমান্তের সব দিক থেকে একের পর এক ভারতীয় নাগরিকদের পুশইন অর্থাৎ বাংলাদেশ ঠেলে পাঠিয়ে দিচ্ছে। তারা কোনোভাবেই বাংলাদেশের প্রতিবাদকে আমলে নিচ্ছে না। এতে করে দিন দিন সীমান্তে উত্তেজনা বাড়ছে। এ ব্যাপারে বাংলাদেশ সরকারের উপযুক্ত পদক্ষেপের অভাবে দেশের মানুষ উদ্বিগ্ন। এমনিতে লাখ লাখ রোহিঙ্গাকে নিয়ে বাংলাদেশ চাপের মধ্যে রয়েছে। তারপরে নতুন করে আবার এই পুশইনের ঘটনা উদ্বেগ আরও বাড়াচ্ছে।

দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, সাবেক এমপি শামীম কায়সার লিংকন, কৃষক দল নেতা শাহজাহান মিয়া সম্রাট, জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদের সভাপতি গিয়াসউদ্দিন খোকন, ন্যাশনাল লেবার পার্টির দলীয় মুখপাত্র মো. শরিফুল ইসলাম, ঢাকা মহানগরের সভাপতি মাইদুল ইসলাম আসাদ, বরগুনা জেলা ন্যাশনাল লেবার পার্টির সভাপতি শ্রমিক নেতা আবু সালেহ প্রমুখ।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠিতে দাবি / এমপি নজরুলের নির্দেশে হামলা হয়েছিল ড্রাইভারের ওপর

বিশ্ববাজারে দুই সপ্তাহের সর্বোচ্চে স্বর্ণের দাম

এলডিসি উত্তরণে প্রস্তুতিকাল বাড়ানোর সুপারিশ ইকোসকের

৪৮ ঘণ্টায় বিক্রি ১৫ কোটি টাকার টিকিট

জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

ইউক্রেনের সেনাবাহিনীতে রদবদল করলেন জেলেনস্কি

রাজধানীতে ছুরিকাঘাতে যুবক নিহত

শিশুকে ধর্ষণের পর হত্যা, প্রধান আসামি রিমান্ডে

১৭ দিন ধরে নিখোঁজ দুই শিক্ষার্থী, দিশাহারা বাবা-মা

১০

আসিয়ানের পক্ষে রাশিয়ার সমর্থন পুনর্ব্যক্ত করলেন লাভরভ

১১

ব্রাহ্মণপাড়ায় বেহাল সড়কে সীমাহীন দুর্ভোগ

১২

সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১৩

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই  

১৪

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি কত

১৫

পরস্পরকে দুর্বল করছে ইরান-যুক্তরাষ্ট্র, তামাশা দেখছে ইসরায়েল

১৬

ডিআর কঙ্গোতে দ্রুত ছড়াচ্ছে ইবোলা, নিয়ন্ত্রণ না করলে ব্যাপক প্রাদুর্ভাবের আশঙ্কা

১৭

ভাড়া বাসা থেকে রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৮

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

১৯

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

২০
X