কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ জুলাই ২০২৫, ০৩:৫৫ এএম
আপডেট : ০১ জুলাই ২০২৫, ০৭:৩৭ এএম
অনলাইন সংস্করণ

গণসংহতি আন্দোলনের কার্যালয়ের পাশে ককটেল বিস্ফোরণ, তাৎক্ষণিক বিক্ষোভ

কেন্দ্রীয় কার্যালয়ের পাশে ককটেল বিস্ফোরণের ঘটনা তাৎক্ষণিক বিক্ষোভ করেন গণসংহতি আন্দোলনের নেতাকর্মীরা। ছবি : কালবেলা
কেন্দ্রীয় কার্যালয়ের পাশে ককটেল বিস্ফোরণের ঘটনা তাৎক্ষণিক বিক্ষোভ করেন গণসংহতি আন্দোলনের নেতাকর্মীরা। ছবি : কালবেলা

রাজধানীতে গণসংহতি আন্দোলনের হাতিরপুলের কেন্দ্রীয় কার্যালয়ের পাশে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

সোমবার (৩০ জুন) রাত ৮টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে বলে দলটির এক সংবাদ বিজ্ঞপ্তি জানানো হয়েছে।

এদিকে এই ককটেল বিস্ফোরণের প্রতিবাদে সংগঠনের পক্ষ থেকে তাৎক্ষণিক একটি বিক্ষোভ মিছিল হাতিরপুল কার্যালয় থেকে কাঁচাবাজার হয়ে কাটাবন মোড় পর্যন্ত অনুষ্ঠিত হয়।

সংক্ষিপ্ত মিছিলে উপস্থিত সবার সামনে গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল বলেন, জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তির প্রাক্কালে আজকে গণসংহতির কার্যালয়ের পাশে ককটেল বিস্ফোরণ করে গণঅভ্যুত্থানের বিরোধী শক্তি ভয় দেখাতে চায়; কিন্তু জনগণের শক্তি এতে মোটেও শঙ্কিত নয়। জনগণের আকাঙ্ক্ষাকে নস্যাৎ করতে পতিত আওয়ামী লীগ এখনো ষড়যন্ত্র করে যাচ্ছে; এরই ধারাবাহিকতায় দেশকে আতঙ্কিত করতে এই ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। আগামীকাল (১ জুলাই) জুলাই অভ্যুত্থানের এক বছর, এই সময় এ ধরনের হামলা উদ্দেশ্যেপ্রণোদিত।

তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের কাছে মানুষ বিচারের যে অগ্রগতির আকাঙ্ক্ষা করেছিল, তা এখন পর্যন্ত আশানুরূপ হয়নি, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক নয়। কাজেই দেশজুড়ে মব এবং আইনশৃঙ্খলার এরূপ অবস্থায় দেশের মানুষ হতাশ। শত শত ছাত্র-জনতার জীবন ও রক্তের বিনিময়ে অর্জিত অভ্যুত্থান বিফলে যেতে পারে না। নতুন রাজনৈতিক বন্দোবস্তের ওয়াদা যদি পূরণ না হয় এবং দেশে বিচার-সংস্কার ও সুষ্ঠু একটা নির্বাচনের মধ্য দিয়ে দেশের গণতান্ত্রিক রূপান্তর না ঘটে, তাহলে শহীদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা হবে এবং বাংলাদেশ রাষ্ট্রও বিপর্যয়ের ভেতর পড়ে যাবে। সরকারের কাছে প্রত্যাশা, অবিলম্বে ককটেল বিস্ফোরণকারীদের গ্রেপ্তার ও বিচারের উদ্যোগ নিতে হবে।

গণসংহতি আন্দোলনের এই নির্বাহী সমন্বয়কারী বলেন, জনগণ ঐক্যবদ্ধ হয়ে অভ্যুত্থানবিরোধী সব তৎপরতা রুখে দেবে।

বিক্ষোভে আরও উপস্থিত ছিলেন দলের রাজনৈতিক পরিষদ সদস্য তাসলিমা আখতার, সম্পাদকমণ্ডলীর সদস্য বাচ্চু ভূঁইয়া, দীপক কুমার রায়, কেন্দ্রীয় সদস্য আলীফ দেওয়ান, অপরাজিতা চন্দ, ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সৈকত আরিফ, ঢাকা মহানগর ছাত্র ফেডারেশনের সভাপতি আলামিন রহমান প্রমুখ।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেলার অ্যাপ / ফেসবুক মার্কেটপ্লেসে বিক্রেতাদের জন্য আসছে বড় চমক

হজে যেতে পারবেন না যারা, জানাল ধর্ম মন্ত্রণালয়

সাহাবুদ্দিনের বিরুদ্ধে আর্থিক অনিয়মের তদন্ত করবে না বাংলাদেশ ব্যাংক

মাদক মামলায় তৃতীয় লিঙ্গের একজনের কারাদণ্ড

চট্টগ্রামে ‘হানি ট্র্যাপ’ চক্রের ২ সদস্য গ্রেপ্তার

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে এসডিএফের অভিযোগ

বিশ্ব ম্যানগ্রোভ দিবস / লবণাক্ততা, মাইক্রোপ্লাস্টিক দূষণ ও শিল্পায়নে ‘ধুঁকছে’ সুন্দরবন

সৌদি আরবে এক সপ্তাহে গ্রেপ্তার প্রায় ১৫ হাজার

একরামুল হত্যা / শেখ হাসিনা-বেনজীরসহ ৮ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা

বঙ্গভবন ছাড়লেন বিদায়ী রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

১০

ইরানের ‘খাইবার শেকান’ ক্ষেপণাস্ত্রেই কুপোকাত যুক্তরাষ্ট্র

১১

ই-পাসপোর্টের দীর্ঘ ভোগান্তির পর বিশেষ কনস্যুলার সেবা চালু

১২

জরাজীর্ণ ঝুপড়ি ঘরে মানবেতর জীবনযাপন বিউটি বেগমের

১৩

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ও আবদুল হামিদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

১৪

কাতারে সমুদ্রপথে নৌযান চলাচল পুরোপুরি স্বাভাবিক ঘোষণা

১৫

ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়াকে বরখাস্তের আদেশ প্রত্যাহার

১৬

গাজার যুদ্ধের আরেক শিকার অপরিণত নবজাতকেরা

১৭

কাজ করে কুল পাচ্ছেন না জাপানের প্রধানমন্ত্রী, ঘুমান মাত্র ‘৩ ঘণ্টা’

১৮

রাষ্ট্রের নিরাপত্তা ও গণমাধ্যমের স্বাধীনতার মধ্যে ভারসাম্যের আহ্বান আনসারের

১৯

মেসিহীন মায়ামির জয়, অভিষেকেই নজর কাড়লেন কাসেমিরো

২০
X