বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৫, ০৯:৩২ পিএম
অনলাইন সংস্করণ

আলোচনা ছাড়াই করা গোপন চুক্তিতে জনগণের দায় নেই : জোনায়েদ সাকি

চট্টগ্রামে সমাবেশে বক্তব্য দেন জোনায়েদ সাকি। ছবি : কালবেলা
চট্টগ্রামে সমাবেশে বক্তব্য দেন জোনায়েদ সাকি। ছবি : কালবেলা

অন্তর্বর্তীকালীন সরকার রাজনৈতিক দল ও অংশীজনের সঙ্গে আলোচনা না করে বন্দর নিয়ে গোপন চুক্তি করছে বলে অভিযোগ করেছেন গণসংহতি আন্দোলনের (জিএসএ) প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। তার মতে, ভবিষ্যতে জনগণের এসব গোপন চুক্তির বিষয়ে কোনো দায় থাকবে না।

শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেল ৫টায় চট্টগ্রাম নগরীর কাজীর দেউড়ি মোড়ে ‘নদী খাল পাহাড় সুরক্ষা এবং কর্মসংস্থান বান্ধব নিরাপদ, ইনসাফ ও সম্প্রীতির চট্টগ্রাম’ গড়তে মাথাল মিছিল-পূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন।

গণসংহতি আন্দোলন চট্টগ্রাম উত্তর, দক্ষিণ ও মহানগর শাখা যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।

এ সময় জুনায়েদ সাকি বলেন, অন্তর্বর্তী সরকার মৌলিক সংস্কারগুলো এখনো প্রতিষ্ঠা করতে পারেনি। অথচ চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়ার জন্য তৎপরতা দেখা যাচ্ছে। বন্দর একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক প্রতিষ্ঠান, যা জাতীয় নিরাপত্তার সঙ্গে যুক্ত। সরকার টিকে আছে রাজনৈতিক দল ও অংশীজনের সমর্থনের ভিত্তিতে। দেশের গুরুত্বপূর্ণ কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে রাজনৈতিক দল ও অংশীজনের সঙ্গে সরকারের আলাপ-আলোচনা করা উচিত ছিল।

সমাবেশে গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় রাজনৈতিক পরিষদের সদস্য ও চট্টগ্রাম-৯ আসনের প্রার্থী হাসান মারুফ রুমী বলেন, দীর্ঘ লড়াই-সংগ্রামের পর মানুষ ৫ আগস্ট বাংলাদেশকে শেখ হাসিনার কর্তৃত্ব থেকে মুক্ত করেছিল। মানুষের স্বপ্ন ছিল, তারা ন্যায্য মজুরি পাবে, নিরাপত্তা পাবে, শিক্ষা-চিকিৎসা পাবে; কিন্তু বাংলাদেশের স্বাধীনতার পর থেকে সব অধিকার ভূলুণ্ঠিত হয়েছে।

সমাবেশে আরও বক্তব্য দেন গণসংহতি আন্দোলন মনোনীত চট্টগ্রাম-২ আসনের প্রার্থী মিজানুর রহিম চৌধুরী, চট্টগ্রাম-৪ আসনের জাহিদুল আলম, চট্টগ্রাম-৫ আসনের কলি আক্তার, চট্টগ্রাম-৬ আসনের নাসির উদ্দীন তালুকদার, চট্টগ্রাম-১০ আসনের অপূর্ব নাথ, চট্টগ্রাম-১১ আসনের সৈয়দ সালাউদ্দিন শহীদ শিমুল প্রমুখ। সমাবেশ শেষে মিছিলটি নগরীর কাজীর দেউড়ি থেকে শুরু হয়ে আন্দরকিল্লা মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১০

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১১

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১২

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৩

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৪

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৫

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

১৬

পাঁচ তারকা বিচারক নিয়ে শুরু হচ্ছে ‘ভয়েজ অব বাংলাদেশ’

১৭

টুঙ্গিপাড়ার পাশে সমাবেশ করে গেলেন হাসনাতরা

১৮

রাহুলকে কোথায় নেওয়া হয়েছে জানাচ্ছে না দিল্লি পুলিশ: কংগ্রেস

১৯

কসমেটিক সার্জারি করে নতুন লুকে ভিনি

২০
X