কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ জুলাই ২০২৫, ১২:৩২ এএম
আপডেট : ০৩ জুলাই ২০২৫, ১০:৪৭ এএম
অনলাইন সংস্করণ

এনসিপির কার্যালয়ের সামনে ফের ককটেল বিস্ফোরণ 

বাংলামটরে অবস্থিত এনসিপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ছবি : কালবেলা
বাংলামটরে অবস্থিত এনসিপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ছবি : কালবেলা

বাংলামটরে অবস্থিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কার্যালয়ের সামনে ফের ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ নিয়ে এক মাসের ব্যবধানে তিনবার ঘটেছে এ ঘটনা।

বুধবার (০২ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে বাংলামটরের রূপায়ন ট্রেড সেন্টারের সামনে এ ঘটনা ঘটে।

এনসিপির যুগ্ম সদস্যসচিব জয়নাল আবেদিন শিশির জানান, রাত সাড়ে ১১টার দিকে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগরীর জুলাই পদযাত্রার গাড়িতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কেউ আহত না হলেও গাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

বারবার এসব ঘটনার পরও প্রশাসনের নিষ্ক্রিয়তার সমালোচনা করেন এনসিপির নেতারা। দ্রুত সময়ের মধ্যে ঘটনাগুলোর তদন্ত এবং জড়িতদের শাস্তি দাবি করেছেন তারা।

এর আগে, গত ২৪ জুন এনসিপি অফিসের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। সে সময় এনসিপির সদস্যসচিব আখতার হোসেন বহুতল ওই ভবনের নিচতলায় দাঁড়িয়ে ছিলেন। এ ঘটনায় চারজন আহত হয়েছিলেন। তাত আগেরদিন রাতেও একই ঘটনা ঘটার কথা জানিয়েছিলেন এনসিপির নেতারা। তবে এখনো পর্যন্ত এসব ঘটনায় কাউকে শনাক্ত করতে পারেনি পুলিশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

১০

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

১১

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

১২

রুহুল আমীন রাজুর গল্প : লাশ কাটা ঘর   

১৩

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

১৪

তিন পজিশন নিয়ে স্কালোনির সংশয়, কেমন হবে আর্জেন্টিনার একাদশ

১৫

তাবলিগ জামাতের বয়ান নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ

১৬

আয়াতুল্লাহ খামেনির দাফনের দিনক্ষণ জানাল ইরান 

১৭

বাংলাদেশ-জাপান ক্যারিয়ার সেন্টারের যাত্রা শুরু

১৮

দেলোয়ার হোসাইন খানের কবিতা : দীপাঞ্জলী

১৯

জনগণের রায় না মানলে সেটি জনগণের সরকার হতে পারে না : জামায়াত আমির

২০
X