মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৩৯ পিএম
আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

বিরোধীদের শান্তিপূর্ণ কর্মসূচিকে দুর্বলতা ভাববেন না : সাইফুল হক

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। ছবি : কালবেলা
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। ছবি : কালবেলা

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, বিরোধীদের জনসম্পৃক্ত শান্তিপূর্ণ বিশাল গণআন্দোলন-গণসংগ্রামকে বিরোধীদের দুর্বলতা হিসেবে বিবেচনা করার অবকাশ নেই। সরকার ও সরকারি দল ধারাবাহিক উস্কানি তৈরি করে শান্তিপূর্ণ আন্দোলনকে সহিংসতার পথে ঠেলে দিতে চাইছে। আন্দোলন শান্তিপূর্ণ থাকবে কিনা- এটা নির্ভর করছে সরকার ও সরকারি দলের আচরণের ওপর।

শনিবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর সেগুনবাগিচায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে দলটির কেন্দ্রীয় সংগঠকদের দুই দিনব্যাপী কর্মশালার সমাপ্তি অধিবেশনে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সাইফুল হক বলেন, জাতীয় নির্বাচন নিয়ে সরকার বিপজ্জনক খেলায় মেতে উঠেছে। আর একটি নীলনকশার নির্বাচনের জন্য এবার তারা দেশ ও জনগণকেই বাজি ধরেছে। দেশের মানুষ ও বিরোধী দলসমূহের ন্যায্য গণতান্ত্রিক দাবিকে অস্বীকার করে জবরদস্তি করে ক্ষমতা প্রলম্বিত করতে গিয়ে তারা দেশকে ভয়ংকর অনিশ্চয়তার পথে ঠেলে দিচ্ছে। একটি ক্ষুদ্র রাজনৈতিক ও অর্থনৈতিক মাফিয়াগোষ্ঠীর স্বার্থে পুরো দেশকে বিপদের মুখে ঠেলে দেওয়া হয়েছে।

তিনি বলেন, এবারের আন্দোলনে দেশের মানুষকে জিততে হবে। তা না হলে ভোটের অধিকার, অবাধ নির্বাচন- কোনোকিছুই অর্জন করা যাবে না। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির এই সাধারণ সম্পাদক দলের কেন্দ্রীয় সংগঠকদের চলমান গণআন্দোলনে আরও সক্রিয় ও বলিষ্ঠ ভূমিকা গ্রহণের আহ্বান জানান।

কর্মশালা যৌথভাবে সঞ্চালনা করেন পার্টির শিক্ষা ও প্রশিক্ষণ বিভাগের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, আবু হাসান টিপু, আনছার আলী দুলাল, মীর মোফাজ্জল হোসেন মোশতাক ও মাহমুদ হোসেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

হতাশা ভুলিয়ে ইতিহাস গড়া গোল, মেসির লিডে বিরতিতে আর্জেন্টিনা

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে পেনাল্টি নষ্ট করে রেকর্ড গড়ার সুযোগ মিস মেসির!

দক্ষ তরুণরাই ডিজিটাল অর্থনীতির পাওয়ার হাউজ : রাহিতুল

অবিশ্বাস্য! পেনাল্টি মিস মেসির

সিলেট নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক

প্যারোলে মুক্তি পেলেন সাবেক মেয়র

আজকের দিনেই ‘হাত দিয়ে গোল’ করে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্টিনা

১০

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১১

৭ কলেজের সব নথিতে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নাম ব্যবহারের নির্দেশনা

১২

ইসরায়েলি সীমান্তের কাছে হিজবুল্লাহর গোপন ড্রোন কারখানার সন্ধান

১৩

বিএটি বাংলাদেশের নতুন হেড অব ট্যালেন্ট, কালচার অ্যান্ড ইনক্লুশন রাইয়ান আহমেদ

১৪

গৃহবধূর আপত্তিকর ভিডিও ফাঁস, যুবকের বিরুদ্ধে মামলা

১৫

অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশে আছেন যারা

১৬

কালবেলার সাংবাদিককে কুপিয়ে জখম

১৭

ট্রাম্পের কথায় চলবে না ইসরায়েল: নেতানিয়াহু

১৮

ক্যালকুলেটরে হিসাব করে ‘ঘুষ’ চাইলেন সরকারি কর্মকর্তা, ভিডিও ভাইরাল

১৯

দায়িত্ব ছাড়লেন সারওয়ার, সিলেটের ভারপ্রাপ্ত ডিসি পিংকি সাহা

২০
X