কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ জুলাই ২০২৫, ০৮:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচন নিয়ে টালবাহানা চলবে না : অ্যাডভোকেট সালাম

নির্বাচন নিয়ে টালবাহানা চলবে না : অ্যাডভোকেট সালাম

নির্বাচন নিয়ে টালবাহানা চলবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও মুন্সীগঞ্জ-২ (লৌহজং-টঙ্গীবাড়ী) আসনের মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।

শুক্রবার (০৪ জুলাই) সকালে লৌহজং উপজেলার হলদিয়া বাজারে স্থানীয় জনসাধারণ ও ব্যবসায়ীদের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে জনসংযোগ ও লিফলেট বিতরণকালে এ কথা বলেন তিনি।

লৌহজং উপজেলার বেজগাঁওয়ে লৌহজং গার্লস স্কুল মাঠে বেজগাঁও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৪তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন।

এ ছাড়া লৌহজং উপজেলার গাঁওদিয়া ইউনিয়নের পশ্চিম পালগাঁওয়ে মুন্সীগঞ্জ জেলা সমবায় দল আয়োজিত তারেক রহমানের নির্দেশে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন।

অ্যাডভোকেট আব্দুস সালাম বলেছেন, একটি মহল ত্রয়োদশ সংসদ নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে। অথচ নির্বাচন এখন সাধারণ মানুষের দাবি। কেন না, তারা গত তিনটি জাতীয় সংসদ নির্বাচনে পছন্দমতো ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচিত করতে পারেনি। তাছাড়া এই নির্বাচনের জন্যই এত লড়াই, সংগ্রাম, মামলা-হামলা, এত গুম-খুন। তাই এখন সময় এসেছে এটি আদায় করার।

তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচন নিয়ে আর কোনো টালবাহানা চলবে না। অবিলম্বে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা দিতে হবে বলেও জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টের রুল

লন্ডনের আন্তর্জাতিক স্কাউট জাম্বুরিতে যোগ দিচ্ছে শরীয়তপুরের ৩ স্কাউট

ইরানের বুশেহর প্রদেশে ৩ স্থানে মার্কিন হামলা

ফের মুখোমুখি হতে যাচ্ছে স্পেন-আর্জেন্টিনা!

এই ৪ অভ্যাস আছে? ভাইরাল হতে পারে আপনার ব্যক্তিগত মুহূর্তের ছবি-ভিডিও

ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৪

মেয়েটিকে রক্ষা করুন, সংসদ সদস্যকে ইমপিচ করুন: জামায়াত এমপির ভিডিওকাণ্ডে শাহেদ আলম

জাতিসংঘে সেতুমন্ত্রী / সড়ক দুর্ঘটনা কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ার আহ্বান 

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের শ্রদ্ধা

বস্ত্র খাতের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর কমিটি গঠন

১০

জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলা ইসরাফিলের ফেসবুক পোস্ট

১১

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা 

১২

সকালের নাশতা ছাড়া ব্যায়াম করা কি নিরাপদ? জানুন

১৩

২০২৭ সালের মধ্যে ‘সড়ক নিরাপত্তা আইন’ প্রণয়ন করবে সরকার

১৪

সুদানের চার অঙ্গরাজ্যে কলেরার সংক্রমণ, বাড়ছে উদ্বেগ

১৫

শিশু ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত হাটহাজারী থেকে গ্রেপ্তার

১৬

ছাত্রশিবিরের উদ্যোগে দিনব্যাপী শাখা দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত

১৭

সেতুর পাশে পড়ে ছিল অজ্ঞাত নারীর মরদেহ 

১৮

শোকেরও ছুটি নেই

১৯

স্বামী ছিলেন জেলে, সংঘবদ্ধ ধর্ষণে স্ত্রী অন্তঃসত্ত্বা

২০
X