কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ জুলাই ২০২৫, ০৩:৪২ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপির আসন ভাগাভাগি নিয়ে যা জানা যাচ্ছে

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির লোগো। গ্রাফিক্স : কালবেলা
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির লোগো। গ্রাফিক্স : কালবেলা

আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলো তৎপরতা শুরু করেছে। সম্ভাব্য মনোনয়নপ্রত্যাশীরা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ভোটারদের কাছে পৌঁছাচ্ছেন। তবে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা মিত্র দল ও জোটনেতারা এখনো আসন নিয়ে অনিশ্চয়তার মধ্যে দিন পার করছেন।

বিএনপির লিয়াজোঁ কমিটির সঙ্গে মিত্রদলগুলোর ধারাবাহিক বৈঠকে আসন ভাগাভাগির বিষয়টি গুরুত্ব পাচ্ছে। সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে, সম্প্রতি অনুষ্ঠিত লিয়াজোঁ কমিটির বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, নির্বাচনী তপশিল ঘোষণার পর আসন ভাগাভাগির বিষয়টি চূড়ান্ত হবে।

তিনি বলেন, নির্বাচনের তপশিল ঘোষণার পর আসন ভাগাভাগি প্রক্রিয়া সম্পন্ন হবে। তপশিল ঘোষণার পর সবার সঙ্গে আলোচনার মাধ্যমে এটি সমাধান করা হবে।

আমির খসরু আরও বলেন, যারা রাজপথে আমাদের সঙ্গে ছিল, তাদের সঙ্গে আমরা আবারও আলোচনা করছি। শুধু নির্বাচন নয়, ৩১ দফা ও সংস্কারের বিষয়ে যে ঐকমত্য রয়েছে, তা বাস্তবায়নের জন্য আমরা একসঙ্গে কাজ করব।

২০১৪ সালের নির্বাচন বিএনপিসহ অধিকাংশ রাজনৈতিক দল বর্জন করে। ২০১৮ সালের নির্বাচনে বিএনপি মিত্রদের জন্য ৫৮টি আসন ছেড়ে দিলেও ভোটের আগের রাতে ও ভোটের দিন সকালে তারা নির্বাচন বর্জনের ঘোষণা দেয়। ২০২৪ সালের নির্বাচনও বিএনপি ও তার মিত্ররা বর্জন করে।

দৈনিক যুগান্তরে শনিবার (৫ জুলাই) সংবাদটি প্রকাশ হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১০

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

১১

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

১২

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

১৩

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

১৪

রুহুল আমীন রাজুর গল্প : লাশ কাটা ঘর   

১৫

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

১৬

তিন পজিশন নিয়ে স্কালোনির সংশয়, কেমন হবে আর্জেন্টিনার একাদশ

১৭

তাবলিগ জামাতের বয়ান নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ

১৮

আয়াতুল্লাহ খামেনির দাফনের দিনক্ষণ জানাল ইরান 

১৯

বাংলাদেশ-জাপান ক্যারিয়ার সেন্টারের যাত্রা শুরু

২০
X