কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ জুলাই ২০২৫, ০২:২৩ পিএম
অনলাইন সংস্করণ

খেলাফত যুব মজলিসের বিক্ষোভ অনুষ্ঠিত

খেলাফত যুব মজলিসের বিক্ষোভ অনুষ্ঠিত। ছবি : কালবেলা
খেলাফত যুব মজলিসের বিক্ষোভ অনুষ্ঠিত। ছবি : কালবেলা

রাজধানীর মিটফোর্ড হাসপাতাল চত্বরে মো. সোহাগ নামে এক ব্যবসায়ীকে প্রকাশ্যে নৃশংসভাবে হত্যা এবং দেশব্যাপী অব্যাহত চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে বাংলাদেশ খেলাফত যুব মজলিস ঢাকা মহানগর।

শুক্রবার (১১ জুলাই) রাতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের উদ্যোগে পল্টন ও মোহাম্মদপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মোহাম্মদপুরে ঢাকা মহানগর উত্তরের মিছিলপরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মাওলানা জাহিদুজ্জামান বলেন, ‘মিটফোর্ডে একজন ব্যবসায়ীকে দিবালোকে নৃশংসভাবে হত্যার ঘটনা প্রমাণ করে, সরকার জনগণের জান-মাল ও সম্মান রক্ষায় সম্পূর্ণরূপে ব্যর্থ। বিচারহীনতার সংস্কৃতিই আজকের এই সন্ত্রাসী দুঃসাহসের মূল কারণ।’

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘যদি এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার না হয়, তাহলে জনগণকে সঙ্গে নিয়ে গণপ্রতিরোধ গড়ে তোলা হবে এবং গণআদালতে তাদের বিচার করা হবে, ইনশাআল্লাহ। বাংলাদেশে আর চাঁদাবাজি চলবে না, সন্ত্রাসীদের রাজত্ব চলবে না। কারণ এ দেশের মানুষ শান্তি চায়, নিরাপত্তা চায়—কিন্তু অন্যায়ের কাছে মাথা নত করে না।’

বিক্ষোভ মিছিল ও সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর সভাপতি মাওলানা জাকারিয়া আল ফারুকী এবং পরিচালনা করেন মহানগর উত্তরের প্রশিক্ষণ সম্পাদক মাওলানা সাজিদুর রহমান সায়েম। বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহপ্রশিক্ষণ সম্পাদক মোল্লা মোহাম্মদ খালিদ সাইফুল্লাহ এবং খেলাফত ছাত্র মজলিসের সভাপতি পরিষদ সদস্য মোহাম্মদ মাহদি হাসান সিকদার।

অন্যদিকে, ঢাকা মহানগর দক্ষিণের মিছিলটি বায়তুল মোকাররম উত্তর গেট থেকে শুরু হয়ে পল্টন মোড় অতিক্রম করে জাতীয় প্রেস ক্লাব পর্যন্ত গিয়ে শেষ হয়। সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর দক্ষিণ সভাপতি মুহাম্মাদ মিজানুর রহমান এবং পরিচালনা করেন সহসভাপতি মাওলানা ওমর ফারুক মাতুব্বর।

এ সময় উপস্থিত নেতারা বলেন, ‘ব্যবসায়ী হত্যাকাণ্ড ও দেশজুড়ে চলমান চাঁদাবাজির বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানাই। হত্যাকারীদের রাতের মধ্যেই গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।’

সমাবেশে আরও বক্তব্য রাখেন—কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক বোরহান উদ্দিন ইমাম, মহানগর উত্তরের সহসভাপতি মাওলানা আরাফাত হোসাইন, সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহমুদ হুজাইফা, ছাত্র মজলিস ঢাকা মহানগর পশ্চিমের সভাপতি মোহাম্মদ সাখাওয়াত হোসেন হাসিবসহ অন্যান্য নেতা।

এ ছাড়াও নারায়ণগঞ্জ ও টাঙ্গাইলে খেলাফত যুব মজলিসের উদ্যোগে চাঁদাবাজি ও সন্ত্রাসবিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে সংগঠনটি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যৌন হয়রানির দায়ে আইসিসি প্রসিকিউটর করিম খান স্থায়ী বরখাস্ত

পাকিস্তানে গাড়িবোমা বিস্ফোরণ, নিহত ২৭

শিবগঞ্জ ও মোকামতলায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

রাজধানীতে গুলিবিদ্ধ যুবদল কর্মীর মৃত্যু, আহত আরও ৩

আগের বক্তব্যের ব্যাখ্যা দিলেন সাতক্ষীরার এমপি খালেক

ভুলের জন্য নাহিদ ইসলামদের উচিত দুঃখপ্রকাশ করা: রাশেদ খাঁন

রাজধানীতে যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২

সাহাবুদ্দিনসহ যেসব রাষ্ট্রপতি মেয়াদ শেষ করতে পারেননি

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

১০

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১১

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

১২

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

১৩

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

১৪

‘জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ড’ পেলেন জবির কাওছার

১৫

নতুন কোচের নাম ঘোষণা করল বেলজিয়াম

১৬

১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা ফের দেওয়ার সুযোগ, অংশ নিতে পারবেন যারা

১৭

ফ্যাসিস্টের দোসর চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম

১৮

ইরানের ওপর ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞা

১৯

বিশ্বকাপের যে ব্যতিক্রম তালিকায় সবার উপরে এমবাপ্পে

২০
X