কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৫, ০৩:২২ এএম
আপডেট : ২০ অক্টোবর ২০২৫, ০৮:২৫ এএম
অনলাইন সংস্করণ

জুবায়েদ হত্যার প্রতিবাদে সারা দেশে ছাত্রদলের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

পুরান ঢাকার আরমানিটোলাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী জুবায়েদ আহমেদকে হত্যার প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

রোববার (১৯ অক্টোবর) গণমাধ্যমে ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর আরমানিটোলার পানির পাম্প গলির একটি ভবনে দুর্বৃত্তদের দ্বারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ১৫তম ব্যাচের শিক্ষার্থী, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্য মো. জুবায়েদ হোসেন হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। মো. জুবায়েদ হোসেনের হত্যাকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সারা দেশে কর্মসূচি ঘোষণা করেছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সোমবার (২০ অক্টোবর) ছাত্রনেতা মো. জুবায়েদ হোসেনের হত্যার প্রতিবাদে সারা দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই কর্মসূচি ঘোষণা করেছেন।

এদিকে রাত ১১টার দিকে জুবায়েদ হোসেনের ছাত্রী বর্ষাকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর পুলিশ তাকে হেফাজতে নিয়েছে। তবে এখন পর্যন্ত পুলিশের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি। ওই দিন রাত ১১টার সময় আরমানিটোলার নূরবক্স লেনের তার নিজ বাসা থেকে পুলিশ প্রটোকলে তাকে নিয়ে যাওয়া হয়। এর আগে রাত ১০টা ৫০ মিনিটে খুন হওয়া জোবায়েদ হোসাইনের লাশ ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালে নেওয়া হয়।

জানা যায়, জুবায়েদ বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের পরিসংখ্যান বিভাগের ছাত্র ছিলেন। একই সঙ্গে তিনি কুমিল্লা জেলা ছাত্র কল্যাণের সভাপতি ও শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য হিসেবেও দায়িত্ব পালন করতেন। গত এক বছর ধরে তিনি পুরান ঢাকার আরমানিটোলা ১৫, নূরবক্স লেনের রৌশান ভিলা নামের বাড়িতে বর্ষা নামের এক ছাত্রীকে পড়াতেন। ওই ছাত্রীর বাবার নাম গিয়াসউদ্দিন।

এদিন আনুমানিক বিকেল ৪টা ৪৫ মিনিটের দিকে ওই ছাত্রীর বাসার তিনতলায় জুবায়েদ খুন হন। বাসার নিচতলার সিঁড়ি থেকে তিনতলার সিঁড়ি পর্যন্ত রক্তের দাগ দেখা যায়। তিনতলার সিঁড়িতে তাকে উপুড় হয়ে পড়ে থাকা অবস্থায় পাওয়া যায় জুবায়েদকে। বিকেল ৫টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে লালবাগ জোনের ডিসি ছাত্রীর পরিবার ও বাসার অন্যান্য সদস্যকে জিজ্ঞাসাবাদ শুরু করেন।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১০

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১১

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১২

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৩

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৪

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১৫

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১৬

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৭

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৮

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৯

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

২০
X