কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ জুলাই ২০২৫, ০৯:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণে বিএনপির ‘মনিটরিং সেল’ 

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

দেশের কুমিল্লা, ফেনী ও নোয়াখালী অঞ্চলে অতিবৃষ্টিসহ সারা দেশে বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণে ‘মনিটরিং সেল’ গঠন করেছে বিএনপি।

রোববার (১৩ জুলাই) এই মনিটরিং ও তদারকি সেল গঠন করা হয় বলে দলের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জেড খান মো. রিয়াজ উদ্দিন নসু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার বিকালে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে দলের স্থায়ী কমিটির সদস্য জাতীয় ত্রাণ ও পুনর্বাসন কমিটির আহ্বায়ক ইকবাল হাসান মাহমুদ টুকুর সভাপতিত্বে কুমিল্লা, ফেনী ও নোয়াখালী অঞ্চলে অতিবৃষ্টি ও দেশব্যাপী বন্যার সার্বিক পরিস্থিতি নিয়ে সভা অনুষ্ঠিত হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী মনিটরিং কমিটি গঠন করা হয়।

এই সেলের সদস্যরা হলেন- বিএনপির নির্বাহী কমিটির সদস্য আকরামুল হাসান, ফজলুর রহমান খোকন, ইকবাল হোসেন শ্যামল, কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ও সাইফ মাহমুদ জুয়েল। কমিটির সদস্যরা ছাত্রদলের সাবেক সভাপতি-সাধারণ সম্পাদক।

জানতে চাইলে সেলের সদস্য ফজলুর রহমান খোকন কালবেলাকে বলেন, দেশের বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতি খারাপ হচ্ছে। ইতোমধ্যে কুমিল্লা, ফেনী ও নোয়াখালীতে বন্যার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। বিএনপি বন্যা পর্যবেক্ষণ সেল গঠন করেছে। এ সেলের উদ্যোগে বিভিন্ন স্থানের তথ্য সংগ্রহ করা হবে এবং সংশ্লিষ্ট এলাকার স্থানীয় নেতাদের অবহিত করা হবে। বড় ধরনের সংকট তৈরি হলে কেন্দ্র থেকে সিনিয়র নেতারা ত্রাণ নিয়ে পরবর্তীতে বন্যাকবলিত এলাকায় যাবেন।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় খেলানোর দাবিতে ৬২ হাজার স্বাক্ষর সংগ্রহ

চট্টগ্রামে ২৭ জুলাই থেকে এইচএসসি পরীক্ষা শুরু

টেক্সটে যে ১০ বিষয়ে কথা বলা উচিত নয়

নারী আইনজীবীর মাথা ফাটানো বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ

এক রাস্তায় ভুক্তভোগী ২০ হাজার মানুষ

আতিফ ঢাকায়, কাল শোনাবেন গান

কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

‘ডা. হ্যানিম্যান’ নিয়ে আসছে মহাকাল নাট্য সম্প্রদায়

সকালের যে ৪ অভ্যাস শরীরকে ভিটামিন ডি শোষণে সাহায্য করে

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

১০

খুবিতে নারী হলের ওয়াশরুমে গোপন মোবাইল / প্রশাসনিক ভবনে তালা, ক্লাস-পরীক্ষা বন্ধ

১১

২২ হাজার টাকা বেতনে সহকারী অফিসার পদে চাকরি, আছে বিভিন্ন সুবিধা

১২

সুজন এলাকায় ঢুকলেই ঘটে চুরির ঘটনা

১৩

সড়ক থেকে পাঙাশ মাছ তুলতে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

১৪

একটি ফ্ল্যাটের দামে জার্মানিতে বিক্রি হচ্ছে ১৫টি বাড়ির ছোট্ট গ্রাম

১৫

যমুনা গ্রুপে চাকরি, বয়স ৪০ হলেও করা যাবে আবেদন

১৬

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চাঁদাবাজি, গ্রেপ্তার ৪

১৭

মোহাম্মদ সাহাবুদ্দিন আর রাষ্ট্রপতি থাকছেন না

১৮

এসএসসি পাসেই চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১৯

নতুন ভিডিওতে ঘনিষ্ঠ অবস্থায় দেখা গেল এমপি নজরুলকে

২০
X