মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ জুলাই ২০২৫, ১১:০১ পিএম
অনলাইন সংস্করণ

অসুস্থ জামায়াত আমিরের খোঁজ রাখছেন প্রধান উপদেষ্টা

ড. মুহাম্মদ ইউনূস ও ডা. শফিকুর রহমান। ছবি : কোলাজ
ড. মুহাম্মদ ইউনূস ও ডা. শফিকুর রহমান। ছবি : কোলাজ

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমানের খোঁজ রাখছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ইতোমধ্যে তাকে দেখতে রাজধানীর ওই হাসপাতালে গেছেন প্রেস সচিব শফিকুল আলম।

শনিবার (১৯ জুলাই) রাতে জামায়াত আমিরের সঙ্গে সাক্ষাৎ করে প্রেস সচিব।

সাক্ষাৎ শেষে শফিকুল আলম বলেন, ‘প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের খোঁজখবর নিচ্ছেন। এখানে আসার আগে আমি উনার (প্রধান উপদেষ্টার) হয়ে জামায়াত নেতাদের সঙ্গে কয়েকবার কথাও বলেছি।’

শফিকুর রহমানের স্বাস্থ্যের সর্বশেষ পরিস্থিতি জানিয়ে প্রেস সচিব বলেন, ‘জামায়াত আমির সুস্থ আছেন, ভালো আছেন। সামনে নির্বাচন, আমরা চাই বাংলাদেশের সব দলের রাজনৈতিক নেতারা সুস্থ থাকুন, ভালো থাকুন। দেশ গড়ার কাজে সবাই অবদান রাখুন।’

এদিকে শফিকুর রহমান হঠাৎ অসুস্থ হয়ে পড়ার খবরে উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ফোন করে জামায়াত আমিরের অসুস্থতার খোঁজখবর নিয়েছেন এবং তার আশু সুস্থতা কামনা করেছেন।

সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশে অসুস্থ হয়ে পড়া জামায়াত আমির শফিকুর রহমানকে দেখতে রাজধানীর ওই হাসপাতালে গিয়ে এ কথা জানান বিএনপি মহাসচিব।

জামায়াত আমিরকে মির্জা ফখরুল বলেন, ‘আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব বেশ ওয়ারিড (উদ্বিগ্ন)। আপনার অসুস্থতার খোঁজখবর নিতে তিনি আমাকে ফোন করেছিলেন। আপনার আশু সুস্থতা কামনা করেছেন।’

তখন জামায়াত আমির বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকেও আমার পক্ষ থেকে সালাম দেবেন।’

বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজে শেয়ার করা এক ভিডিওতে এ তথ্য জানানো হয়েছে।

রাত সাড়ে ৮টায় বিএনপি মহাসচিব দলের স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খানকে নিয়ে ওই হাসপাতালে যান। তিনি জামায়াত আমিরের শয্যার পাশে বসে তার সাথে কথা বলেন, কুশল বিনিময় করেন এবং তার শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন।

এ সময় জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ও নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের উপস্থিত ছিলেন।

এর আগে বিকেল সাড়ে ৫টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর সমাবেশে সভাপতির বক্তব্য দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে মঞ্চে পড়ে যান দলটির আমির শফিকুর রহমান। পরে পাশে থাকা নেতাকর্মীরা তাকে ঘিরে ধরেন। কিছুক্ষণ পর আবারও বক্তব্য দিতে গিয়ে পুনরায় অসুস্থ হয়ে গেলে তিনি বসেই বক্তব্য দেন। পরে চিকিৎসকরা তাকে হাসপাতালে ভর্তি করেন।

কালবেলা/এমএ/নূর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংশোধন নয়, সংস্কারের মধ্যে দিয়ে নতুন সংবিধানের কথা বলেছিলাম আমরা : আখতার হোসেন 

নিবন্ধন পেল বাংলা পোস্ট

স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর ‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে আত্মপ্রকাশ করে: প্রধানমন্ত্রী

গ্যাসের তীব্র সংকটের কারণ জানাল তিতাস

ডেঙ্গুর আর্থিক ক্ষতি বছরে ৫ হাজার কোটি টাকা: ডা. মোসলেহ উদ্দীন

বাজার থেকে আরও ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ

ইসলামোফোবিয়া প্রতিরোধে অস্ট্রেলিয়া সরকারের উদ্যোগ

ফাইনালে আর্জেন্টিনার পরাজয়ের ৫ কারণ 

কারখানায় বিস্ফোরণে দগ্ধ আরও ২ শ্রমিকের মৃত্যু

যুক্তরাষ্ট্রের যুদ্ধের কৌশল বুঝে ফেলেছে ইরান: গালিবাফ

১০

অস্ত্রোপচারে ড্রিলের ফলা রেখে সেলাইয়ের অভিযোগ

১১

ভারতে প্রথম ডেঙ্গু টিকার অনুমোদন, কারা নিতে পারবেন

১২

উগ্রবাদে জড়িতের অভিযোগে গ্রেপ্তার মামুন রিমান্ডে

১৩

ভূয়াপুর-তারাকান্দি মহাসড়কে যান চলাচল বন্ধ

১৪

নেত্রকোনায় নদীর পানি বিপৎসীমার ওপরে, সড়কে ধস

১৫

অস্ট্রেলিয়ায় আহত বাংলাদেশি শিক্ষার্থীর চিকিৎসায় প্রবাসীদের মানবিক উদ্যোগ

১৬

এফওপিএল নীতিমালা দ্রুত চূড়ান্তের আহ্বান, নীতি পর্যালোচনায় সমন্বিত উদ্যোগের ওপর জোর

১৭

বসছে অ্যান্টি-ড্রোন সিস্টেম / থার্ড টার্মিনাল চালাতে সেপ্টেম্বরের মধ্যে জাপানের সঙ্গে চুক্তি

১৮

নিজের স্বার্থের জন্য দেশকে বিক্রি করা চলবে না: ফয়জুল করীম

১৯

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালকে ফেরত চেয়ে ভারতকে চিঠি

২০
X