কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ জুলাই ২০২৫, ১০:১৩ পিএম
আপডেট : ১৯ জুলাই ২০২৫, ১০:২২ পিএম
অনলাইন সংস্করণ

জামায়াত আমিরের অসুস্থতায় ‘উদ্বিগ্ন’ তারেক রহমান 

তারেক রহমান ও শফিকুর রহমান। ছবি : কোলাজ
তারেক রহমান ও শফিকুর রহমান। ছবি : কোলাজ

জামায়াতে ইসলামীর সমাবেশে দলটির আমির ডা. শফিকুর রহমান হঠাৎ অসুস্থ হয়ে পড়ার খবরে উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ফোন করে জামায়াত আমিরের অসুস্থতার খোঁজখবর নিয়েছেন এবং তার আশু সুস্থতা কামনা করেছেন।

শনিবার (১৯ জুলাই) বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশে অসুস্থ হয়ে পড়া জামায়াত আমির শফিকুর রহমানকে দেখতে রাজধানীর ওই হাসপাতালে গিয়ে এ কথা জানান বিএনপি মহাসচিব।

জামায়াত আমিরকে মির্জা ফখরুল বলেন, ‘আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব বেশ ওয়ারিড (উদ্বিগ্ন)। আপনার অসুস্থতার খোঁজখবর নিতে তিনি আমাকে ফোন করেছিলেন। আপনার আশু সুস্থতা কামনা করেছেন।’

তখন জামায়াত আমির বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকেও আমার পক্ষ থেকে সালাম দেবেন।’

বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজে শেয়ার করা এক ভিডিওতে এ তথ্য জানানো হয়েছে।

রাত সাড়ে ৮টায় বিএনপি মহাসচিব দলের স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খানকে নিয়ে ওই হাসপাতালে যান। তিনি জামায়াত আমিরের শয্যার পাশে বসে তার সাথে কথা বলেন, কুশল বিনিময় করেন এবং তার শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন।

এ সময় জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ও নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের উপস্থিত ছিলেন।

এর আগে বিকেল সাড়ে ৫টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর সমাবেশে সভাপতির বক্তব্য দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে মঞ্চে পড়ে যান দলটির আমির শফিকুর রহমান। পরে পাশে থাকা নেতাকর্মীরা তাকে ঘিরে ধরেন। কিছুক্ষণ পর আবারও বক্তব্য দিতে গিয়ে পুনরায় অসুস্থ হয়ে গেলে তিনি বসেই বক্তব্য দেন। পরে চিকিৎসকরা তাকে হাসপাতালে ভর্তি করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অকেজো রেললাইন নিলামে বিক্রি না করার কারণ জানালেন মন্ত্রী

জাহেদ উর রহমান ইস্যুতে ব্যবস্থা নেবে ঢাকা : পররাষ্ট্রমন্ত্রী

কসম করে তা রক্ষা করতে না পারলে করণীয় কী?

ইরানের সরকার পতনের অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণা ইসরায়েলের

‎কক্সবাজারে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ৪ ‎

বেনজীরের দেশে আনা নির্ভর করবে ৩ বিষয়ের ওপর : শিশির মনির

পাকিস্তান বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ২ পাইলট

দেশে নিবন্ধিত মোটরসাইকেলের সংখ্যা কত, জানালেন সড়কমন্ত্রী

পর্দার ‘বিউটিকুইন’ শাবানা, আজও দর্শকের হৃদয়ের ‘রানি’

ডা. জাহেদ ইস্যুতে ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের তলব

১০

প্রধানমন্ত্রীর কার্যালয়ে চাকরি, অষ্টম শ্রেণি পাসেও আবেদন

১১

বিরোধীদলীয় নেতার সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

১২

চুক্তি নিয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট বললেন, বিশাল জয়

১৩

ইয়ামাল কি খেলবেন আজ, স্পষ্ট করলেন স্পেন কোচ

১৪

যে ৫ ভুল নীরবে সম্পর্ক ভেঙে দেয়

১৫

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৬৯ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৯৭

১৬

ব্রাজিলে হেলিকপ্টার দুর্ঘটনায় মার্কিন সংগীতশিল্পী অলিভার ট্রি নিহত

১৭

মাঠে নামছে বিশ্বকাপের ফেভারিট স্পেন, কখন-কীভাবে দেখবেন

১৮

বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে দুদক : আকতারুল ইসলাম

১৯

৩০ বছর বয়সের পর ত্বক ও চুল বদলে যায় কেন? আসল কারণ জানুন

২০
X