কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ জুলাই ২০২৫, ০৩:৩৭ পিএম
আপডেট : ২১ জুলাই ২০২৫, ০৪:০২ পিএম
অনলাইন সংস্করণ

১২ দলীয় জোট থেকে জাগপাকে অব্যাহতি

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

১২ দলীয় জোট থেকে জাতীয় গণতান্ত্রিক পার্টিকে (জাগপা) অব্যাহতি দেওয়া হয়েছে। সোমবার (২১ জুলাই) এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

জোটের শীর্ষ নেতারা বিবৃতিতে বলেছেন, আমরা গভীর দুঃখ ও পরিতাপের সঙ্গে লক্ষ্য করছি যে, দীর্ঘদিন ধরে ১২ দলীয় জোটের কর্মকাণ্ডে অসহযোগিতা করছে। এ ছাড়া দলের গৃহীত সিদ্ধান্ত ও নীতিমালা পরিপন্থি কার্যকলাপ পরিচালনা করছে তারা।

বিবৃতিতে আরও বলা হয়, জোটের শৃঙ্খলা ভঙ্গের দরুন জোটের সিদ্ধান্ত মোতাবেক জাগপাকে জোটের সদস্য হতে অব্যাহতি প্রদান করা হলো। জাগপার ভবিষ্যৎ কর্মকাণ্ডে ১২ জোটের কোনো দায় থাকবে না।

১২ দলীয় জোটের সমন্বয়ক সৈয়দ এহসানুল হুদা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এদিকে বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, দেশে যারা মবতন্ত্র কায়েম করতে চায়, তারাই নির্বাচনবিরোধী। রোববার (২০ জুলাই) টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা ইউনিয়ন বিএনপি আয়োজিত ফ্যাসিস্টবিরোধী আন্দোলনে সব শহীদের স্মরণে দাইন্যা স্কুল (চিলাবাড়ী হাটখোলা) মাঠে আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

টুকু বলেন, দেশে নানামুখী ষড়যন্ত্র চলছে। স্বৈরতন্ত্রের পতনের পর গণতন্ত্রের যে সম্ভাবনা দেখা দিয়েছে, সেই গণতন্ত্রকে উত্তরণের জন্য যেটি প্রয়োজন- সেটি হচ্ছে নির্বাচন। নির্বাচন বিলম্বিত করার অর্থ হচ্ছে সময়কে অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া।

তিনি বলেন, বিএনপি এ দেশের জনগণের দল। বিএনপি যখনই ক্ষমতায় আসে তখনই জনগণের জন্য কাজ করে। বিএনপি কখনই স্বৈরাচারের মতো মানুষকে গুলি করেনি। নির্দিষ্ট সময়ের মধ্যেই ক্ষমতা হস্তান্তর করে নির্বাচনের ব্যবস্থা করেছে।

তিনি আরও বলেন, বিএনপি কখনো ক্ষমতার লোভ করে না। এ জন্য ৩১ দফায় তারেক রহমান বলেছেন দুই বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না।

যুবদলের সাবেক এই সভাপতি বলেন, বিএনপি যা বলে, তাই করে। বেগম খালেদা জিয়া নির্বাচনের আগে যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা পূরণ করেছেন। নারীরা যাতে পড়ালেখায় এগিয়ে যেতে পারে, এ জন্য তিনি মেয়েদের জন্য অবৈতনিক শিক্ষাব্যবস্থা চালু করেছিলেন।

সুলতান সালাউদ্দিন আরও বলেন, আগামী নির্বাচনে জনগণের ভোটে বিএনপি যদি ক্ষমতায় আসে, তাহলে শহীদ জিয়াউর রহমানের খুনিদেরসহ সব ফ্যাসিস্টের বিচার করা হবে।

বিএনপির এই নেতা বলেন, আমাদের নেতা তারেক রহমান এবং বেগম খালেদা জিয়াকে নিয়ে যারা কটূক্তি করেছে, সেটির প্রতিবাদ জানাচ্ছি এবং হুঁশিয়ার করছি, এমন কোনো বক্তব্য দেওয়া ঠিক হবে না, যা বাংলাদেশের অস্থিরতাকে আরও বেশি উসকে দেয়।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা

ছুটির দিনেও তীব্র গ্যাস সংকট, অধিকাংশ সিএনজি স্টেশন বন্ধ

সাত অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত

দীর্ঘ সময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

ট্রাস্ট ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, বেতন ৬০ হাজার

‘ভিক্ষা নয় কাজ করে বাঁচতে চাই’, অদম্য ইচ্ছাশক্তিতে স্বাবলম্বী জহিরুল

লোহিত সাগরে হামলায় গভীর উদ্বেগ জাতিসংঘ মহাসচিবের

২৫ জুলাই / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

ব্রাহ্মণবাড়িয়ায় ভাড়া নিয়ে দু’দফায় সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ২

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১০

২৫ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১১

পরমাণু চুক্তি ইস্যুতে ট্রাম্প / ইসরায়েলের সঙ্গে সৌদির সম্পর্ক স্বাভাবিকের ‘সময় এসেছে’

১২

মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানকে জরিমানা, ইইউর ওপর ক্ষেপলেন ট্রাম্প

১৩

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও রাশিয়ার বিরোধিতার মধ্যেই মেয়াদ বাড়ল ভলকার টুর্কের 

১৪

যৌন হয়রানির দায়ে আইসিসি প্রসিকিউটর করিম খান স্থায়ী বরখাস্ত

১৫

পাকিস্তানে গাড়িবোমা বিস্ফোরণ, নিহত ২৭

১৬

শিবগঞ্জ ও মোকামতলায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

১৭

রাজধানীতে গুলিবিদ্ধ যুবদল কর্মীর মৃত্যু, আহত আরও ৩

১৮

আগের বক্তব্যের ব্যাখ্যা দিলেন সাতক্ষীরার এমপি খালেক

১৯

ভুলের জন্য নাহিদ ইসলামদের উচিত দুঃখ প্রকাশ করা: রাশেদ খাঁন

২০
X